জুলাই যোদ্ধারা আমাদের যে স্বপ্ন দেখিয়েছে তার বাস্তবায়ন করতে হবে এন বি আর চেয়ারম্যান।

শেয়ার

 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, জুলাই যোদ্ধারা আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন আমাদের তা বাস্তবায়ন করতে হবে। জুলাই যোদ্ধারা চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন। আমরা এতদিন যে রাস্তায় ছিলাম তা ছিলো ভুল, তাই এই ভুলের সংশোধন করতে হবে। তবেই আমরা সোনার বাংলাদেশ গড়তে পারব। আমরা এতদিন ভুল পথে চলেছি।

তিনি শুক্রবার (২৬ ডিসেম্বর) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত স্বর্ণালী শতক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা সামাজিকভাবে যাদেরকে সম্মান করার কথা তাদেরকে সম্মান করি না , আর যাদেরকে সম্মান করার কথা নয় তাদেরকেই সম্মান করি। ফলে সমাজের যোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় আসতে পারে না।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আজ আমাদের দেশে ও বিদেশে অবারিত দ্বার খোলা আছে তোমরা সঠিকভাবে শিক্ষা গ্রহণ করলে সব জায়গাতেই তোমাদের মূল্যায়ন হবে।

বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক খোরশেদ আলম ভূঁইয়া সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র এবং অনুষ্ঠানের আয়োজক মোঃ আবু হান্নান লাভলুর এবং আয়োজক ওমর ফারুক শাকিলের যৌথ সঞ্চালনায় এ সময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ডক্টর মামুন আহমেদ ,দলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এটিএম কামাল হোসেন, ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামছুল আলম বুলবুল, দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় অ্যালমনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মাহমুদুল আলম, বিশিষ্ট শিল্পপতি কামাল হোসেন, আনোয়ার হোসেন, ফেরদৌস আহমেদ শাহেদ সহ প্রমুখ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.