৩৭ গুণী ব্যক্তিত্বকে সংবর্ধনা রামগঞ্জে দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

শেয়ার

 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে রামগঞ্জসহ গ্রেটার নোয়াখালী অঞ্চলের ৩৭জন গুণী ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালমনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে শুক্রবার দল্টা গোয়াইল্লা মাঠে অনুষ্ঠিত স্বার্ণালীশতক অনুষ্ঠানে শিক্ষা সংস্কৃতিসহ গ্রামীন জনপদে গুরুত্বপূর্ণ অবদানের স্বকৃীতি স্বরুপ গুণী ব্যক্তিত্বদের ওই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় অ্যালমনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মাহমিদুল আলমের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন গুণীজনরা।

শতবর্ষ উদযাপন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা উপ-নিয়ন্ত্রক খোরশেদ আলম ভঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান এবং অনুষ্ঠান ভ্যাচ্যুয়ালি উদ্বোধন ও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ড. মামুন আহমেদ। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ হারুন আল রশিদ, ভাটরা ইউপি চেয়ারম্যান শামছুল আলম বুলবুল, দল্টা রহমানিয়া উচ্চ বিদযালয়ের প্রধান শিক্ষক মোঃ তছলিম মিয়াসহ অনেকে।

শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজক আবু হান্নান লাভলু, ওমর ফারুক শাকিল চৌধুরী, মোমিন শুভ্র ও জিকুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে যাদু প্রদর্শন এবংশিল্পী বালাম, বেলাল খান, লিজার পরিবেশনায় মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিগত ১০০বছর পূর্বে ১৯২৫ সালে স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজ সেবক মৌলুভী আব্দুর রহমান দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। স্বর্ণালীশতক অনুষ্ঠানে এ মহান ব্যক্তিত্বের রুহের মাগফিরাত কামনা করা হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.