আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে গভীর রাতে মাকে বেঁধে রেখে তার এক বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণে’র অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনিরুল বাসার লিমনের (২৪) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউয়িনের নয়নপুর গ্রামের বন্দালী মিঝি বাড়িতে। ২৫ ডিসেম্বর দিবাগত গভীর রাতে।
পরে বাক প্রতিবন্ধী ধর্ষি’তার বাবা ২৬ ডিসেম্বর (শুক্রবার) মোঃ শাহাজাহান বাদী হয়ে রামগঞ্জ থানায় ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিমনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৩দিন পার গেলেও পুলিশ এখ পর্যন্ত ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে পারেনি। খবর পেয়ে রামগঞ্জ থানা উপ-পরিদর্শক মোঃ আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের ছৈয়া হাজী বাড়ির মৃত সেলিম হোসেনের লম্পট ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল বাসার লিমন ঘরের ভেন্টিলেটর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ধর্ষিতার মা জাহানারা বেগমের হাত,পা,ও মুখ কাপড় দিয়ে বেঁধে তার প্রতিবন্ধী মেয়েকে জোরপূর্বক ধর্ষন করে চলে যায়। লিমন ও তার পরিবারের লোকজন পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্বব হয়নি।
বাক প্রতিবন্ধী ধর্ষিতার পিতা মোঃ শাহাজাহান জানান, ঘটনার সময় আমি ঢাকায় থাকার সুবাদে লিমন আমার স্ত্রীকে বেঁধে প্রতিবন্ধীকে মেয়ের উপর শাররীক নির্যাতন চালায়। পুলিশ বেশ কয়েকবার ঘটনাস্থলে আসলেও বখাটে লিমনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।
এব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শুক্রবার প্রতিবন্ধীর বাবা শাজাহান বাদী হয়ে রামগঞ্জ থানা একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। ভিকটিমের মেডিকেল চেকআপ ও ১৬৪ ধারা জবানবন্দি সম্পন্ন হয়েছে। আসাসী বর্তমানে পলাতক রয়েছে।
