নরসিংদী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাবু
মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।দীর্ঘ ১৯ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়।বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী পৌর ঈদগাহ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী তিন বছরের জন্য তানজিরুল হক রনিকে সভাপতি ও ইসহাক খলিল বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনে প্রস্তুতি কমিটির আহবায়ক মো.এনায়েত উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব রিসাদুল ইসলাম খান রাজন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দীন নাছিম। সন্মেলন উদ্বোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের:
