বিশ্বকাপের থিম সং নিয়ে সমালোচনার ঝড়
ভারতের মাটিতে মাত্র সপ্তাহ দুয়েক পরই পর্দা উঠছে ওয়ানডে বিশ্বকাপের। আজ (বুধবার) আসন্ন মেগা আসরের থিম সং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি। ভারতের পাঁচ শিল্পীর কণ্ঠে বেজে উঠেছে ‘দিল জশন বলে’, যার বাংলা করলে দাঁড়ায় ‘হৃদয় উদযাপন করে’। হিন্দি ভাষায় গাওয়া গানটির মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন বলিউড তারকা রণবীর সিং। ৩ মিনিট ২১ সেকেন্ডের গানটির সুর করেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তী। গানটিতে একটি ট্রেনের আবহ ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে পারফর্ম করেন বলিউড অভিনেতা রণবীর সিং ও গানের সুরকার প্রীতম। রণবীরের সঙ্গে মিউজিক ভিডিওতে দেখা গেছে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মাকেও। জানা গেছে, গানটির কোরিওগ্রাফিতে ছিলেন:
