শীর্ষ নিউজ

ইবিতে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইবিতে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিসার্চ সোসাইটির আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ৪র্থ তলায় এটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের প্রায় দুইশত শিক্ষার্থী অংশ নেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ ও একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল জলিল পাঠান। সেমিনারে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খালিদ হোসেন জুয়েল। এসময় মুখ্য আলোচক হিসেবে ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. রফিকুল:
আরও পড়ুন
রামগঞ্জে অটোরিক্সা চালক হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

রামগঞ্জে অটোরিক্সা চালক হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে অটোরিক্সা চালক রিপন হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে যৌথভাবে মানববন্ধন করেছে পশ্চিম কাজির খিল এলাকাবাসী ও উপজেলার অটোরিক্সা শ্রমিকরা। সেখানে সবার সাথে বাবার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানবনন্ধনে উপস্থিত ছিল সাত বছরের ছেলে তুহিন। ২০সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টায় পৌরশহরের পুলিশ বক্সের সামনে এ মানববন্ধন করেন তারা । এর আগে নিহত রিপনের নিজ এলাকা পশ্চিম কাজিরখীল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রামগঞ্জ-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়ক হয়ে নূর প্লাজা হয়ে থানা রোড, জিয়া শপিং কমপ্লেক্স, পৌরসভার সামনের সড়ক ঘুরে রামগঞ্জ চৌরাস্তা পুলিশ বক্সের সামনে ঘণ্টাব্যপী মানববন্ধন কর্মসূচি পালন করে নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী ও রিক্সা শ্রমিকগন।:
আরও পড়ুন
শ্রীপুরে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

শ্রীপুরে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

বাবুল খান, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় শ্রীপুর উপজেলা অডিটরিয়ামে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইন শৃঙ্খলা বিষয়ক দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন সবুজ। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.সামসুল আলম প্রধান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যন লুৎফুনন্নাহার মেজবাহ, শ্রীপুর মডেল থানার ওসি এ,এফ,এম নাসিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয়:
আরও পড়ুন
ঢাবি শিক্ষার্থী ফিরোজের মৃত্যু: চিরকুট নিয়ে ‘রহস্য’

ঢাবি শিক্ষার্থী ফিরোজের মৃত্যু: চিরকুট নিয়ে ‘রহস্য’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার বিভাগের এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ফিরোজ কাজী। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিজয় একাত্তর হলের ছাদ থেকে পড়ে যান তিনি। সেখানে উপস্থিত শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। কিন্তু ফিরোজের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। গভীর রাতে হলের কোন তলায় ছিলেন ফিরোজ? পা পিছলে পড়ে গেছেন নাকি কেউ ধাক্কা দিয়েছে? নাকি আত্মহত্যা করতে লাফ দেন তিনি? এসব প্রশ্ন নিয়ে যখন আলোচনা চলছে, এরই মধ্যে পাওয়া গেলো একটি চিরকুট। ফিরোজের পড়ার টেবিলে খাতার ওপর মেলে এটি। ফিরোজের প্যাড খাতায় দুটি প্যারায় দুটি ভিন্ন কথা লেখা ছিল সময়:
আরও পড়ুন
বিশ্বকাপের আগে শীর্ষে সিরাজ

বিশ্বকাপের আগে শীর্ষে সিরাজ

কদিন আগেই শেষ হওয়া এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে একাই গুড়িয়ে দিয়েছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। তাঁর এমন অপ্রতিরোধ্য বোলিংয়েই আগে ব্যাট করতে নেমে মাত্র ৫০ রানেই অল আউট হয়ে যায় লঙ্কানরা। পরে রোহিত শর্মারা জিতে নেয় টুর্নামেন্টের অষ্টম শিরোপা। এদিকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ব্যক্তিগত অর্জনেও সবাইকে ছাড়িয়ে গেলেন সিরাজ। এশিয়া কাপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ওয়ানডে বোলারদের আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় এক লাফই দিয়েছেন সিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ৬.১ ওভারে ২১ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি, লঙ্কানরাও গুঁড়িয়ে যায় মাত্র ৫০ রানেই। এমন দুর্দান্ত বোলিংয়ে কারণে র‍্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার এখন সিরাজ। এশিয়া কাপে এবার সিরাজ বল:
আরও পড়ুন
রাজকে ডিভোর্স লেটার পাঠালেন পরীমণি

রাজকে ডিভোর্স লেটার পাঠালেন পরীমণি

পরীমণি ও শরিফুল রাজের সংসার অবশেষে ভেঙেই গেল। সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বামী রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি। সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র। এদিকে বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয় রাজ-পরীর সঙ্গে। তবে তাদের একজনও সাড়া দেননি। এর আগেও একাধিকবার রাজ-পরীমণির সংসারে ভাঙ্গনের সুর বেজেছে। তবে খাদের কিনার থেকেও এক হয়েছেন তারা। একরত্তি সন্তানের কথা ভেবেই হননি আলাদা। এবার আর শেষরক্ষা হলো না। পরী-রাজের দুই পথ দুদিকেই বেঁকে গেল। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন,:
আরও পড়ুন
ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান

ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। তিনি বর্তমানে ট্যুরিস্ট পুলিশ প্রধানের দায়িত্বে রয়েছেন। বুধবার (২০ সেপ্টেস্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন নং ১৩৯১। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সিরাজাম মুনিরা। বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুক তার চাকরি জীবনের ইতি টানতে যাচ্ছেন আগামী ২ অক্টোবর। হাবিবুর রহমান তার স্থলাভিষিক্ত হচ্ছেন। হাবিবুর রহমান ডিএমপির ৩৬তম কমিশনার হচ্ছেন। তিনি বিসিএস ১৭তম ব্যাচের পুলিশ কর্মকর্তা। তিনি ডিএমপি সদর দফতরের ডিসি, ঢাকা জেলার এসপি, পুলিশ সদর দফতরে ডিআইজি (প্রশাসন) ও ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ দায়িত্ব পান:
আরও পড়ুন
রামগঞ্জে আওয়ামী লীগের সদস্যপদ ফিরে পেলেন চেয়ারম্যান সুমন

রামগঞ্জে আওয়ামী লীগের সদস্যপদ ফিরে পেলেন চেয়ারম্যান সুমন

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামীলীগ থেকে বহিস্কার হওয়া ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুল ইসলাম সুমন দলীয় পদ ফিরে পেয়েছেন। গত ১৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক আদেশে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও শৃংখলা ভঙ্গ না করার শর্তে চেয়ারম্যান সুমন আওয়ামীলীগের দলীয় সদস্যপদ ফিরে পেয়েছেন। পরে রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ চেয়াম্যান সুমনকে উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য পরে পুঃন বহাল করেছেন। উল্লেখ্য, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামছুল ইসলাম সুমন আওয়ামীলীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে আওয়ামীলীগের দলীয় সদস্যপদ হারিয়ে দল থেকে বহিস্কার হন। ওই নির্বাচনে সুমন ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান:
আরও পড়ুন
শিক্ষককে মারধর ও লাঞ্চিত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষককে মারধর ও লাঞ্চিত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

জামান আরিফ, কুষ্টিয়া সংবাদদাতা: কুষ্টিয়া সুগার মিলস স্কুলের সহকারী শিক্ষক কবিরুল ইসলামকে মারধর ও লাঞ্চিতের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সুগার মিলস ঢাকা মিনাপাড়া স্কুল এন্ড কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভুক্তভোগী কবিরুল ইসলাম ওই স্কুলের শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষক। তিনি বলেন, আমাদের স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আলী মাহাবুব দীর্ঘদিন ধরে মাঝেমধ্যেই ড্রেস কোড মানেনা। তাকে একাধিকবার বলার পরেও স্কুল পোশাক বা ইউনিফর্ম পরে স্কুলে আসে না। গত মঙ্গলবারও সে তার ইচ্ছেমতো পোশাক পরে স্কুলে আসে। ড্রেস কোড:
আরও পড়ুন
সেনবাগে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান জাফর আহম্মদ

সেনবাগে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান জাফর আহম্মদ

মোঃ বদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগে সমাজসেবা অধিদফতরের মাধ্যমে সেনবাগ উপজেলার ক্যান্সার,কিডনী,লিভা­র,স্ট্রোক সহ ৬টি দূরারোগ্য রোগের চিকিৎসা সহায়তা হিসেবে এককালীন ৬০ জনকে ৫০ হাজার টাকা করে মোট ত্রিশ লক্ষ টাকার অনুদান প্রদান করেন উপজেলা চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী,এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির সহ উপজেলা সমাজসেবা অফিসার।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.