শীর্ষ নিউজ

লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত খালেদা জিয়ার মুক্তি উন্নত চিকিৎসা জন্য বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসুচি সোমবার বিকেলে শহরের শহিদ উদ্দিন চৌধুরি এ্যানীর বাস ভবনের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট হাছিবুর রহমান হাসিব এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ। বক্তারা বলেন, বর্তমান সরকারের অধিনে এদেশে সুষ্ঠ নির্বাচন সম্ভব না। আগামী সুষ্ঠ নির্বাচন করতে হলে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দাবি না মানা পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।
আরও পড়ুন
বৃহত্তর নোয়াখালী মুজিব বাহিনী প্রধান মাহমুদুর রহমান বেলায়েত আর নেই

বৃহত্তর নোয়াখালী মুজিব বাহিনী প্রধান মাহমুদুর রহমান বেলায়েত আর নেই

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালী মুজিব বাহিনী (বিএলএফ) প্রধান, সাবেক সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান বেলায়েত (৭৯) ইন্তেকাল করেছেন। মাহমুদুর রহমান বেলাতের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকী জানান, সোমবার সকাল ১০টার দিকে ঢাকার মানিকমিয়া এভিনিউর ন্যাম ফ্ল্যাট এমপি হোস্টেলে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাঁকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ বহু গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে যান।মাহমুদুর রহমান বেলায়েত বৃহত্তর নোয়াখালী ছাত্রলীগের সভাপতি এবং নোয়াখালী জেলা আওয়ামীলীগের একাধিকবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।:
আরও পড়ুন
রামগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রামগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা ড. আনোয়ার হোসেন খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যান্ত আন্তরিকতার সাাথে সরকারি কর্মকর্তা-কর্মচারীদে­র সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন। তাই সকলেরই উচিত আন্তরিকতার সাথে নিজের দায়িত্ব পালন করা। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক পরিশ্রমের মাধ্যমে রামগঞ্জের অপরাধমূলক কাজ আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। কিন্তু তারপরও অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হলেই দ্রুত ব্যবস্থা নিতে হবে। সকল অপরাধকে একেবারে শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করতে হবে। উপজেলা:
আরও পড়ুন
ভাঙ্গায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভাঙ্গায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফরিদপুর জেলা প্রতিনিধি- আগামী মঙ্গলবার ফরিদপুরের ভাঙ্গায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আগমনকে সামনে রেখে উৎসবের আমেজ বইছে। সরকারি-বেসরকারি অফিসগুলোতেও চলছে সাজসজ্জার কাজ। এমন চিত্র শুধু ভাঙ্গা জুড়েই নয় এর বাইরে ফরিদপুর জেলাসহ বিভিন্ন এলাকায়ও দেখা মিলছে একই চিত্র। সাজসজ্জার অংশ হিসেবে সড়ক জুড়ে টাঙানো হচ্ছে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র সম্বলিত ব্যনার ও ফেস্টুন। এছাড়াও বিভিন্ন পদধারী নেতাদের বড় বড় ব্যানার ও সরকারের উন্নয়নের চিত্র শোভা পাচ্ছে বিভিন্ন মোড়ে, রাস্তার পাশের দেওয়াল ও গাছে গাছে। আগামী মঙ্গলবার (১০ অক্টোবর) পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গায় রেল সংযোগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখা আয়োজিত:
আরও পড়ুন
বীর চট্টলা কাব্য পরিষদের কাব্য প্রেরণা যৌথ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

বীর চট্টলা কাব্য পরিষদের কাব্য প্রেরণা যৌথ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

জসিম তালুকদার, জেলা প্রতিনিধি( চট্টগ্রাম) : বীর চট্টলা কাব্য পরিষদের কাব্য প্রেরণা যৌথ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন, অভিষেক ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত ০৭ অক্টোবর ২০২৩ খ্রি. রোজ শনিবার বেলা ০৩.০০ ঘটিকা থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন করার পর বীর চট্টলা কাব্য পরিষদের অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করা হয়। সাহিত্যের কলম ধরি, মানবিক দেশ গড়ি এই স্লোগানে চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর আবহে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদৌস আলেয়া, কবি, লেখক, সিনিয়র জেলা ও:
আরও পড়ুন
ইবিতে লালন হলের আন্তঃব্লক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

ইবিতে লালন হলের আন্তঃব্লক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধু আন্তঃব্লক ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ সম্পন্ন হয়েছে। রোববার (৮ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় টিম ‘সেক্টর-১১’ (মধ্য দক্ষিণ ব্লক) ও ‘৬৯ এর গণঅভ্যুত্থান’ (উত্তর ব্লক)। ম্যাচের পূর্ণসময় শেষে ০-০ গোলে ম্যাচ সমতায় থাকলে টাইব্রেকারে ‘৬৯ এর গণঅভ্যুত্থান’ কে ৭-৬ গোলে পরাজিত করে ‘সেক্টর-১১’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী এবং রানারআপ দলের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় ও লালন শাহ হলের সহকারী রেজিস্ট্রার জিল্লুর:
আরও পড়ুন
অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সফররত সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী ডায়না জান্স আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শেখ হাসিনাকে উদ্ধৃত করে গণমাধ্যমকে বলেন, “আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে আমরা অঙ্গীকারবদ্ধ। ” সুইডেনও চায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক, সুইডিশ প্রতিমন্ত্রী এ কথা উল্লেখ করেছেন বলে করিম জানিয়েছেন।
আরও পড়ুন
বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলকে বিএনপি

বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলকে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "দেশের মানুষ যেভাবে একটি সুষ্ঠু নির্বাচন চায়, তেমনি বিশ্বও একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। যেটা বলেছে, ইউরোপীয় ইউনিয়ন; তারা নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না। এখন মার্কিন এই প্রতিনিধি দলও একই বিষয় নিয়ে কাজ করতে এসেছে।" সফররত মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ দলকে বর্তমান সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছে বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)। আজ (৯ অক্টোবর) সকালে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "স্বাভাবিকভাবে আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব:
আরও পড়ুন
ইসরায়েলে হামাসের হামলা : আরও একটি যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব?

ইসরায়েলে হামাসের হামলা : আরও একটি যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব?

ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলায় হতবাক গোটা বিশ্ব। হামলা-পাল্টা হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন। এরই মধ্যে তেলআবিবে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬০০। ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চল এখনও গাজার সশস্ত্র সংগঠন হামাসের কবজায়। এছাড়া ইসরায়েলের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তাসহ শতাধিক ইহুদিকে আটক করেছে হামাস। পাল্টা আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনীও। রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। এখন প্রশ্ন হলো, রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যেই কি আরও একটি যুদ্ধ দেখতে চলেছে বিশ্ব? বিশ্লেষকরা বলছেন, সহজে থামবে না এ সংঘাত। এরই মধ্যে লেবানন থেকে ইসরায়েলে আক্রমণ শুরু করেছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলে হামাসের এই অভিযানের প্রশংসাও করেছে তারা। ফলে এই যুদ্ধে হিজবুল্লাহসহ অন্য:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে নৌকার মাঝি পিংকু, আওয়ামীলীগ নেতা রুমির উদ্যেগে আনন্দ মিছিল

লক্ষ্মীপুরে নৌকার মাঝি পিংকু, আওয়ামীলীগ নেতা রুমির উদ্যেগে আনন্দ মিছিল

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর: আগামী ০৫ নভেম্বর লক্ষ্মীপুর সদর-৩ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা মার্কার মনোনয়ন পেলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও পিংকুকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন রুমির উদ্যেগে আনন্দ মিছিল করা হয়েছে। ঘোষণার পরপরই আজ রবিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯ টার সময় লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন রুমির উদ্যেগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। মিছিলটি উত্তর স্টেশন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিপনী বিতানের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। রুমি তার বক্তব্যে বলেন,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.