নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে হবে: আনোয়ার খান এমপি
আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ দলীয় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুত হওয়ার আহবান জানিয়ে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, যথা সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে হবে। আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে ভোটের প্রস্তুতি নিতে হবে। রবিবার (৮ অক্টোবর) বিকেলে রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়ন নিচহরা উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিচহরা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। আনোয়ার খান এমপি বলেন, সরকারের অর্জনগুলো জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি বিএনপির জঙ্গিবাদ-সন্ত্রাস,:
