শীর্ষ নিউজ

শ্রীপুরে প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীপুরে প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাবুল খান, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে রনি শেখ (২৬) নামের এক সহকারী প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কারখানার ভেতরে জানালার রেলিংয়ে গলায় গামছা বাঁধা অবস্থায় লাশটি ঝুলছিল। এ সময় তাঁর পা মেঝেতে লেগে ছিল এবং হাতের কাছেই ছিল গ্রিল। আজ রোববার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের নাইস ফেব্রিক্স প্রসেসিং লিমিটেড কারখানা থেকে লাশটি উদ্ধার করেছে শ্রীপুর থানা-পুলিশ। রনি শেখ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের মো. জয়নাল আবেদীন হাজারীর ছেলে। তিনি ওই কারখানার সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। কারখানার ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, ‘যে ঘরের বারান্দায় রনির লাশ পাওয়া গেছে, সেই কক্ষে রনিসহ সাতজন কর্মকর্তা থাকেন। সকাল ৮টার দিকে:
আরও পড়ুন
পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন ভুমি অফিস থেকে নথি পাচার: ভিডিও ফাঁস

পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন ভুমি অফিস থেকে নথি পাচার: ভিডিও ফাঁস

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার ইউনিয়ন ভূমি অফিস গুলো যেনো ঘুষ-দুর্নীতির আখঁড়ায় পরিনত হয়েছে। ঘুষ ছাড়া কোন কাজই হয় না এসব অফিসে। টাকায় কথা বলে। টাকায় ফাইল খুলে। ঘুষ না দিলে হয়রানির শিকার হতে হয় এ উপজেলার ভুমি সেবাগ্রহিতাদের। এ উপজেলায় ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তাদের ঘুষ লেনদেন আবার কখনো সরকারি নথিপত্র পাচারের ঘটনায় ভিডিও ভাইরাল হচ্ছে তবুও তারা বহাল তবিয়তে রয়ে গেছেন। তবে সচেতন মহল মনে করছেন সংশ্লিষ্ট দপ্তরের যোগসাজশ সেই সাথে জবাবদিহিতার অভাবে ভুমি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তারা পার পেয়ে যাচ্ছে বারবার। সম্প্রতি উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন ভুমি অফিসের আওতাধীন সরকারি খাস পুকুর ব্যাক্তি মালিকানায় খাজনা আদায়ের অভিযোগ উঠে সহকারী কর্মকর্তা খাদেমুল:
আরও পড়ুন
শ্রীপুরে হাসপাতালের ভিতর ময়লার ভাগাড়

শ্রীপুরে হাসপাতালের ভিতর ময়লার ভাগাড়

বাবুল খান, গাজীপু প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌর সভার মানুষের চিকিৎসা সেবা নেওয়ার একমাত্র জায়গা ৫০ শয্যাবিশিষ্ট শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেই হাসপাতালের মূল ফটকের উত্তর পাশে বাউন্ডারি সংলগ্ন তৈরি হয়েছে ময়লার ভাগাড়। যে কারণে দুর্গন্ধে ব্যাপক দুর্ভোগ আর ভোগান্তিতে পড়তে হচ্ছে দূর-দূরান্ত থেকে আসা রোগীসহ স্থানীয়দের। প্রতিনিয়ত হাসপাতালের বর্জ্য, খাবারের উচ্ছিষ্ট হাসপাতালের সামনে গড়ে ওঠা অবৈধ দোকানের যাবতীয় ময়লা আবর্জনা এখানে ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়। দূষিত হচ্ছে পরিবেশ। পরিবেশ কর্মী খোরশেদ আলম বলেন, হাসপাতালের ভিতরে ময়লার ভাগাড় তৈরি হওয়ায় ভাগাড় থেকে দুর্গন্ধ ও রোগজীবাণু ছড়াচ্ছে। পাশের রাস্তা দিয়েও চলাচল করা যায়:
আরও পড়ুন
বিশ্বসেরা গবেষকের তালিকায় ইবির সাবেক শিক্ষার্থী ড. খালিদ

বিশ্বসেরা গবেষকের তালিকায় ইবির সাবেক শিক্ষার্থী ড. খালিদ

ইবি সংবাদদাতা: বিশ্বসেরা দুই শতাংশ বিজ্ঞান গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক শিক্ষার্থী ড. খালিদ হোসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের (বর্তমানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ) ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার এ সফলতায় উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয় পরিবার। বুধবার (৪ অক্টোবর) মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক­ বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা এলসেভিয়ার যৌথভাবে গবেষকদের তালিকা প্রকাশ করে। তালিকায় স্কোপাস ইনডেক্সড আর্টিকেলকে ভিত্তি হিসেবে ধরে ২২টি বৈজ্ঞানিক ক্ষেত্র এবং ১৭৬টি উপ-ক্ষেত্রে শ্রেণীবদ্ধ করে দুটি ক্যাটাগরিতে সেরা গবেষক নির্ধারণ করা হয়েছে। ড. খালিদ বিশ্ববিদ্যালয় পড়াশোনা শেষে ২০১২ সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে:
আরও পড়ুন
নিক্সন চৌধুরীর লাগানো তালা ভেঙে দলীয় কার্যালয়ে কাজী জাফরউল্লাহ

নিক্সন চৌধুরীর লাগানো তালা ভেঙে দলীয় কার্যালয়ে কাজী জাফরউল্লাহ

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের সদরপুরে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান চৌধুরী নিক্সনের লাগানো তালা ভেঙে ফেলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ ও তার সমর্থকেরা। শনিবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের ফটকে লাগানো তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙ্গায় প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষ্যে বর্ধিত সভা করেন কাজী জাফরউল্লাহ। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কাজী জাফর উল্লাহর সমর্থকেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির পাশে থাকা ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এবং যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের ছবি নামিয়ে সেখানে কাজী জাফরউল্লাহর ছবি:
আরও পড়ুন
আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে আরেকটি মুক্তিযুদ্ধ-শিল্পমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে আরেকটি মুক্তিযুদ্ধ-শিল্পমন্ত্রী

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি: শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আজ বাংলাদেশ যেখানে পৌছেছে সেখান থেকে পিছে ফিরার কোন সুযোগ নেই। তৃনমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে আমাদের জন্য আরেকটি মুক্তিযুদ্ধ। তাই স্বাধীনতা-সার্বভৌমত্­ব রক্ষা এবং শত্রুপক্ষকে মোকাবিলা করতে হলে আগামী নির্বাচনে মুক্তিযোদ্ধার ভুমিকা নিতে হবে। আগামীতে কোন ভুল করলে গোটা জাতি বিপদগ্রস্থ হবে বলেও জানান তিনি। শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দ নগরে বিসিক শিল্প নগরী-২ (সম্প্রসারিত) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে উদ্বোধনী:
আরও পড়ুন
শাকিবের নতুন নায়িকার পরিচয় জানুন

শাকিবের নতুন নায়িকার পরিচয় জানুন

এর মধ্যে সবার জানা হয়ে গেছে, ঢালিউড তারকা শাকিব খানের সঙ্গে নতুন ছবিতে নায়িকা হতে যাচ্ছেন বলিউডের সোনাল চৌহান। কদিন আগে শহীদ কাপুরের সঙ্গে নতুন ছবির শুটিং শেষ করে মুম্বাই পৌঁছেছেন সোনাল। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, শাকিবের বিপরীতে ‘দরদ’ সিনেমায় অভিনয়ের ব্যাপারে সোনালের সঙ্গে তাঁদের চুক্তি স্বাক্ষর হয়েছে।‘দরদ’ পরিচালকসহ ছবিসংশ্লিষ্ট একাধিক সূত্র অবশ্য জানিয়েছিল, শাকিবের বিপরীতে বলিউডের প্রাচী দেশাই, নেহা শর্মা, জেরিন খান ও শেহনাজ গিলের মধ্যে যেকোনো একজনকে দেখা যাবে। পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, শাকিব খানের নতুন ছবিটি বাংলার পাশাপাশি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় তৈরি হবে। একটানা ৩৫ দিনের শুটিংয়ের মধ্য দিয়ে পুরোপুরি কাজ শেষ হবে ছবিটির। বাংলাদেশ-ভারতে:
আরও পড়ুন
আফগানিস্তানের ভূমিকম্পে নিহত ১৪, আহত ৭৮

আফগানিস্তানের ভূমিকম্পে নিহত ১৪, আহত ৭৮

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টার দিকে ইরানের সীমান্তের কাছে পশ্চিমাঞ্চলীয় শহর হেরাত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ৬.৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকা পড়েছে।   প্রাথমিক ভূমিকম্পের পর অন্তত তিনটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। হেরাতের বাসিন্দা বশির আহমেদ (৪৫) বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, "আমরা আমাদের অফিসে ছিলাম এবং হঠাৎ ভবনটি কাঁপতে শুরু করে। দেয়ালের প্লাস্টার নিচে পড়তে শুরু করে এবং দেয়ালে ফাটল দেখা দেয়। কিছু দেয়াল এবং ভবনের:
আরও পড়ুন
ইবিতে খেলোয়াড়দের পুনর্মিলনী অনুষ্ঠিত 

ইবিতে খেলোয়াড়দের পুনর্মিলনী অনুষ্ঠিত 

ইবি সংবাদদাতা : সাবেক ও বর্তমান খেলোয়াড়দের নিয়ে ১ম পুনর্মিলনী-২০২৩ এর আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্লেয়ারস এসোসিয়েশন। শনিবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসোসিয়েশনের ১ম পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এসময় রমো গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ মহসিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ক উপদেষ্টা এডভোকেট শাহ মঞ্জুরুল হক, শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক শাহ আলম এবং এসোসিয়েশনের ১ম পুনর্মিলনী উদযাপন কমিটির:
আরও পড়ুন
রায়পুরে ব্যবসায়ী সাইফুল হত্যা: পরিবারকে ভয় দেখানোর অভিযোগ

রায়পুরে ব্যবসায়ী সাইফুল হত্যা: পরিবারকে ভয় দেখানোর অভিযোগ

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে নিহত ব্যবসায়ী মো. সাইফুল আলম মৃধার (৬০) পরিবারের সদস্যদেরকে ভয়-ভীতি দেখানো হচ্ছে। হত্যায় যুক্তদের আত্মীয়রা রাতের আঁধারে এ ভয় দেখাচ্ছেন বলে নিহতের স্ত্রী নাছিমা বেগম (৫০), ছেলে সাদ্দাম হোসেন (২০) ও সাকিব আল হাসান (১৭) অভিযোগ করেছেন। শুক্রবার (৬ অক্টোবর) গভীর রাতেও তাঁদের জানালায় কে বা কারা আঘাত করে। লোকজন বেরিয়ে এলে তারা দ্রুত সরে যায়। ওই সময় আবু ছিদ্দিক রিপন (৪৫) নামের একজনকে তাঁরা চিনতে পারেন। তিনি প্রধান আসামি দেলোয়ার হোসেন মৃধার স্ত্রীর বড় ভাই। এ ঘটনায় শনিবার (৭ অক্টোবর) দুপুরে রায়পুর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন সাদ্দাম হোসেন। জিডিতে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.