শীর্ষ নিউজ

নিবন্ধিত নিউজ পোর্টাল ওনাবের  কমিটি গঠন

নিবন্ধিত নিউজ পোর্টাল ওনাবের কমিটি গঠন

অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন, বাংলাদেশ (ওনাব)- এর কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এটি সরকার নিবন্ধিত অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশকদের সংগঠন। ইপিবিডি ডটকমের সম্পাদক মোল্লাহ এম আমজাদ হোসেনকে সভাপতি এবং এবিনিউজ২৪বিডি ডটকমের সম্পাদক শাহীন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হোন। আজ শনিবার (৭ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁন মিলনায়তনে সাধারণ সভা ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ওনাবের আহ্বায়ক মোল্লাহ এম আমজাদ হোসেনের সভাপতিত্বে সভা শুরু হয়। পরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে বেলা ২টা পর্যন্ত। নির্বাচনে ৪৮ জন ভোটারের মধ্যে ৩৩ জন ভোটাধকার প্রয়োগ করেন। ভোটে সভাপতি পদে ২৭ ভোট পেয়েছেন মোল্লাহ এম আমজাদ:
আরও পড়ুন
রাজশাহীতে বাড়ি ভাড়া নিতে গিয়ে চুরি আটক-৩

রাজশাহীতে বাড়ি ভাড়া নিতে গিয়ে চুরি আটক-৩

রাজশাহী প্রতিবেদক  : রাজশাহী মহানগরীতে বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঘরে ঢুকে চুরির অভিযোগে সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করছে মতিহার থানা পুলিশ। ভাড়াটিয়া সেজে চুরি করাই ছিল তাদের পেশা। গতকাল শুক্রবার (০৬ অক্টোবর) বিকেলে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন মতিহার থানার ওসি রহুল আমিন। গ্রেপ্তাররা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার দৌলতপুর এলাকার মৃত শুকুর আলীর মেয়ে আলোকা বেগম (৪৩), তার মেয়ে রাজশাহীর দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মীম খাতুন (২২) ও মীমের স্বামী মিজানুর রহমান (২৫)। ওসি রহুল আমিন জানান, চৌদ্দপাই এলাকার সাথী খাতুন (২৯) একজন গৃহিণী। তার স্বামী মাসুদ রানা নান্টু (৩৪):
আরও পড়ুন
আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

বিশ্বকাপ মিশনে দেশ ছাড়ার আগের দিন দল ঘোষণা, মাস দুয়েক আগে অধিনায়কত্বে পরিবর্তন, ওপেনিং জুটিতে মিউজিক্যাল চেয়ারের মতো পরিবর্তন সবমিলিয়ে কিছুটা হলেও মানসিকভাবে পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে মাঠ আর মাঠের বাইরের এসব বিতর্ক পারফরম্যান্স দিয়ে উড়িয়ে দিয়েছে টাইগাররা। আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ভারত মিশনের শুরুটা রাঙাল সাকিব আল হাসানের দল। আজ (শনিবার) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৩৭ ওভার ২ বলে ১৫৬ রান তুলে অলআউট হয় আফগানিস্তান। সর্বোচ্চ ৪৭ রান এসেছে রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে। ৩টি করে উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান। জবাবে খেলতে নেমে ৩৪:
আরও পড়ুন
ইসরায়েলে হামাসের অকস্মাৎ হামলা, নিহত অন্তত ২

ইসরায়েলে হামাসের অকস্মাৎ হামলা, নিহত অন্তত ২

শনিবার (৭ অক্টোবর) গত কয়েক বছরের মধ্যে ইসরায়েলে সবচেয়ে বড় আক্রমণ চালিয়েছে ফিলিস্তিনের হামাস গোষ্ঠী। আজ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে আকস্মিক হামলা চালায় হামাস। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে শনিবার একের পর এক রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের শহরগুলোকে লক্ষ্য করে। এ হামলায় অন্তত দুইজন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সরকারি টিভি চ্যানেল 'কান'।
আরও পড়ুন
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হামাসের, পাল্টা হুঙ্কার আইডিএফের

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হামাসের, পাল্টা হুঙ্কার আইডিএফের

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির নেতারা এই যুদ্ধের নাম দিয়েছেন ‘অপরেশেন আল-আকসা স্টর্ম’। শনিবার ভোর রাত থেকে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অন্তত ৫ হাজার রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছেন হামাসের হাইকমান্ড। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) পক্ষে সেখানকার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ত জানিয়েছেন, এই হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুত আইডিএফ ইতোমধ্যে ময়দানে নেমেছে। শনিবার দুপুরের আগে এক বিবৃতিতে হামাসের শীর্ষ নেতা মোহাম্মেদ দেইফ বলেন, ‘আমরা অপারেশন আল-আকসা স্টর্ম শুরু করেছি। শনিবার ভোর থেকে এ পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রায় ৫ হাজার রকটে:
আরও পড়ুন
সাকিব-মিরাজের তাণ্ডবে ১৫৬ রানে থামলো আফগানিস্তান

সাকিব-মিরাজের তাণ্ডবে ১৫৬ রানে থামলো আফগানিস্তান

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাকিব-মিরাজের তাণ্ডবে আফগানিস্তানকে ১৫৬ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। ফলে জয়ের জন্য বাংলাদেশকে ১৫৭ রান করতে হবে। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
২৯ বছর ক্ষমতায় থেকে তারা দেশেকে কিছুই দিতে পারেনি : প্রধানমন্ত্রী

২৯ বছর ক্ষমতায় থেকে তারা দেশেকে কিছুই দিতে পারেনি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২৯ বছর যারা ক্ষতমায় ছিলেন তারা দেশের মানুষকে কিছুই দিয়ে যেতে পারেননি। আমরা এ দেশের মানুষকে সব দিয়েছি। আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে দেখি বিমানবন্দরে বোর্ডিং ব্রিজ ছিল না, পার্কিং ছিল না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (৭ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-৩ এর উদ্বোধন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আমি যখন সরকারে আসি তখন আমাদের বিমানবন্দরের কোনো বোডিং ব্রিজ ছিল না, পার্কিং ব্যবস্থা ছিল না, কিছুই ছিল না। আমরা সরকারে এসে বিমানবন্দরের উন্নয়নের উদ্যোগ নিই। চট্টগ্রাম ও সিলেট, এ:
আরও পড়ুন
দৃষ্টিনন্দন তৃতীয় টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৃষ্টিনন্দন তৃতীয় টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যে ‘স্বপ্নের সঙ্গে বাস্তবতার সংযোগ’ স্লোগান নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন (সফট ওপেনিং) করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৭ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে তিনি শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল এরিয়ায় এসে পৌঁছান। এসময় দেশের গানের সঙ্গে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে তাকে স্বাগত জানানো হয়। এরপর অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-৩ -এর বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন। এরপর প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানের মূল মঞ্চে আসন গ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেসামরিক বিমান কর্তৃপক্ষ চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্সাল এম মফিদুর রহমান।
আরও পড়ুন
১৪ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

১৪ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৪ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সন্ধ্যা:
আরও পড়ুন
আফগানদের ওপেনিং জুটি ভাঙলেন সাকিব

আফগানদের ওপেনিং জুটি ভাঙলেন সাকিব

গত ৫ অক্টোবর পর্দা উঠেছে বিশ্বকাপের এবারের আসরের। তবে আজই প্রথম মাঠে নেমেছে বাংলাদেশ। ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করছে টাইগাররা। পেসাররা সুবিধা করতে না পারায় ইনিংসের সপ্তম ওভারেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। নিজের হাতে বল তুলে নেন সাকিব। তবে তিনি খুব একটা সুবিধা করতে পারেননি। বোলিংয়ে এসে প্রথম ওভারেই বাউন্ডারি হজম করেছেন। তবে পরের ওভারে এসে ঠিকই উইকেটের দেখা পেয়েছেন। ইব্রাহিমকে ফিরিয়ে আফগান শিবিরে প্রথম আঘাত হেনেছেন বাংলাদেশ অধিনায়ক।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.