শীর্ষ নিউজ

বিশ্বকাপ মিশন শুরু: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপ মিশন শুরু: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ। ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বেলা ১১টায় মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসান ও হাশমতউল্লাহ শহীদির দল। নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আফগানিস্তানের বিপক্ষে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
আরও পড়ুন
মেয়ের বাবা হলেন নেইমার

মেয়ের বাবা হলেন নেইমার

ব্রাজিল জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময়টা দারুণ কেটেছে সুপারস্টার নেইমার জুনিয়রের। সৌদি আরবের ফুটবলে নৈপুণ্য দেখালেও তার গোল পাওয়া হচ্ছিল না, এরপর সর্বশেষ ম্যাচে তার গোলে জয় পেয়েছে আল-হিলাল। এরই মাঝে এই তারকা ফরোয়ার্ড দারুণ এক সুসংবাদ দিয়েছেন। কন্যা সন্তানের বাবা হয়েছেন নেইমার। চলতি বছরের জুনে তিনি মেয়ের বাবা হতে পারেন বলে খবর বেরিয়েছিল। আগে থেকেই ডেভিড লুকা নামে ১২ বছর বয়সী ছেলে রয়েছে নেইমারের। আজ (শনিবার) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নবাগত সন্তানের তথ্য জানিয়েছেন তিনি। যেখানে নেইমার সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু সন্তান ও প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে বাচ্চাকে চুম্বনরত অবস্থায় দেখা যায় নেইমার-বিয়ানকার্দিকে।
আরও পড়ুন
আফগানদের বিপক্ষে যেমন হতে পারে সাকিবদের একাদশ

আফগানদের বিপক্ষে যেমন হতে পারে সাকিবদের একাদশ

আজ (শনিবার) থেকে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু। এবারের আসরে টাইগারদের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। ভারতের ধর্মশালায় হবে ম্যাচটি। সেখানকার পিচ-উইকেট বিবেচনা করেই ম্যাচের দিন সকালে একাদশ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে সবুজ ঘাসে ঢাকা মাঠে স্পোটিং উইকেট থাকতে পারে বলে জানিয়েছেন তিনি, যেখানে বেশ সহায়তা পাবেন ব্যাটাররা। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।
আরও পড়ুন
২২ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত অক্টোবরে

২২ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত অক্টোবরে

বিগত ২২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হলো চলতি অক্টোবরে। কিশোরগঞ্জের নিকলিতে এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, শুক্রবার (০৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় নিকলিতে বৃষ্টিপাত হয়েছে ৪৭৬ মিলিমিটার। এরআগে, ২০০১ সালে সন্দ্বীপে ২৪ ঘণ্টায় ৫৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। মধ্যে ২০১২ সালের ২৬ জুন চট্টগ্রামে হয়েছিল ৪৬৩ মিলিমিটার বৃষ্টিপাত। সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় ময়মনসিংহে সর্বোচ্চ ৩৭৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়, এতে শহরে কোমর পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হয়। এরআগে, ১৯৭১ সালের ২ অক্টোবর ৩৮১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল এ শহরে। মৌসুমি বায়ু তথা বর্ষা বর্তমানে বিদায় নেওয়া প্রক্রিয়ায় রয়েছে। এজন্য বাতাসে প্রচুর জলীয় বাষ্প:
আরও পড়ুন
শান্তিতে নোবেল পেলেন ইরানি অধিকারকর্মী নার্গিস মোহাম্মাদি

শান্তিতে নোবেল পেলেন ইরানি অধিকারকর্মী নার্গিস মোহাম্মাদি

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের নার্গিস মোহাম্মাদি। পশ্চিম এশিয়ার এই দেশটিতে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই, মানবাধিকার ও স্বাধীনতার পক্ষে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেওয়া হয়েছে। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য সাড়ে তিন শতাধিক ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছিল। সেখান থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হন নার্গিস। শুক্রবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।নরওয়েজিয়ান নোবেল কমিটি বলেছে, ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতা অর্জনের প্রচেষ্টার জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। নার্গিস মোহাম্মদি একজন ইরানী অধিকার কর্মী এবং ডিফেন্ডারস অব হিউম্যান:
আরও পড়ুন
শান্তি ও মানবাধিকার রবিউল আউয়ালের বড় শিক্ষা

শান্তি ও মানবাধিকার রবিউল আউয়ালের বড় শিক্ষা

ইসলাম সব মানুষের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষা দেয়। তাই শান্তির দূত হজরত মুহাম্মদ (সা.) মদিনা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর মুসলমান, ইহুদি, খ্রিষ্টান, পৌত্তলিকসহ নানা ধর্ম-বর্ণের লোকদের নিয়ে চুক্তি করে একটি সাধারণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই শাসনব্যবস্থা জাতি, ধর্ম-বর্ণনির্বিশেষে সবার মানবিক, সামাজিক ও ধর্মীয় অধিকার নিশ্চিত করে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত করেছিল। এটি একটি ঐতিহাসিক চুক্তি, যা ‘মদিনা সনদ’ নামে পরিচিত। এ চুক্তির উদ্দেশ্যাবলির অন্যতম ছিল যুদ্ধের পরিবর্তে পরস্পরের শান্তিপূর্ণ অবস্থান করা। অত্যাচারিত নিপীড়িতকে সাহায্য করা। চুক্তিভুক্ত সব পক্ষের মানমর্যাদা ও ধর্মবিশ্বাসের অধিকার সংরক্ষণ করা। পবিত্র রবিউল আউয়ালে মহানবী (সা.)-এর আবির্ভাব। ১৩ বছর বহু জুলুম-নির্যাতন-নিপীড়ন সহ্য করে পবিত্র রবিউল আউয়াল মাসেই তিনি:
আরও পড়ুন
রায়পুরে গ্রামীন জীবনধারায় আমূল পরিবর্তন এনে দিয়েছে ইন্টারনেট সেবা

রায়পুরে গ্রামীন জীবনধারায় আমূল পরিবর্তন এনে দিয়েছে ইন্টারনেট সেবা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রয়পুর উপজেলায় ১০টি ইউইন্টারনেট ভিত্তিক ডিজিটাল সেন্টার সাধারন মানুষের বহুমুখী নিত্য প্রয়োজনীয় কাজে অগ্রনী ভূমিকা পালন করছে। মানুষের জীবন যাপনে আমুল পরিবর্তন এনে দিয়েছে ইন্টারনেট। গ্রমে বসেই অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে শিক্ষার্থীরা। বিমান টিকেট ক্রয়-কনফার্ম, ব্যাকিং লেনদেন, টেন্ডার ড্রপিং,অনলাইনে পন্য বিক্রয়-বিক্রয়, প্রোডাক্ট ডেলিভারী, বিভিন্ন ঋণ আবেদন, সবধরনের ব্যাকিং সেবা, বিদেশ হতে প্রেরিত রেমিট্যান্স বিতরণ, ক্লিয়ারিং চেক গ্রহণ, ক্রেডিট ও ডেবিট কার্ডের আবেদন, অনলাইনে ড্রাইভিং লাইসেন্স নবায়ন আবেদন , ইন্স্যুরেন্স, অনলাইনে টেন্ডার ড্রপিং ( ইজিপি), শিক্ষকদের পেনশন আবেদন ভিডিওকল, ফ্লাক্সি লোডসহ শতাধিক সেবা পাচ্ছন এলাকায় বসে। জানতে পারছেন পাবলিক পরীক্ষার ফলাফল। ফলে প্রত্যন্ত গ্রামের:
আরও পড়ুন
তারুণ্যে যেসব সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলবেন

তারুণ্যে যেসব সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলবেন

মেধাচর্চায় থাকা মানুষদের মূলত শক্তি খরচ হয় বেশি। যদিও অনেকেরই ধারণা শুয়ে-বসে পড়তে তেমন শক্তি খরচ হয় না। তবে সেটা যে ভুল ধারণা, তার সত্যতা মিলেছে বিভিন্ন গবেষণায়। তাই যারা এখনও শিক্ষার্থী, তাদের যথেষ্ট শক্তির জোগান দিতে প্রয়োজন সুষম খাদ্য। অন্যথায় শারীরিক দুর্বলতা প্রভাব ফেলতে পারে পড়াশোনাতেও। তাই খাদ্যাভ্যাসের ক্ষেত্রে শিক্ষার্থীদের মেনে চলা উচিত কিছু কথা- সকালে নাশতা না করার বাজে অভ্যাস তরুণ-তরুণীর মাঝে বেশ ভালোভাবেই লক্ষণীয়। ঘর থেকে বের হওয়ার সময় নাশতা করার জন্য অতিরিক্ত সময় নেয়াটাকে অহেতুক মনে করেন তারা। তাই হয়তো ঘুম থেকে উঠে তৈরি হয়ে ব্যাগ, বইপত্র নিয়ে কোনো রকমে ভোঁ-দৌড়। আর এটাই একজন শিক্ষার্থীর শরীরের:
আরও পড়ুন
ডাচদের ৮১ রানে হারাল পাকিস্তান

ডাচদের ৮১ রানে হারাল পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে জয় ছিনিয়ে নিতে পারল না নেদারল্যান্ডস। ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাবর আজমের দলের কাছে ৮১ রানে হেরেছে ডাচরা। পাকিস্তানের বোলিং তোপে শেষ পর্যন্ত গুটিয়ে যায় নেদারল্যান্ডস। টপ অর্ডাররা মোটামুটি ভালো করলেও মিডল ও লোয়ারে ধস নামে ডাচ শিবিরে। ফলে স্কট এডওয়ার্ডের দল থামে ২০৫ রানে। ডাচদের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেছেন বাস ডি লিড। আর বিক্রমজিৎ সিং করেছেন ৫২ রান। পাকিস্তানের বোলারদের মধ্যে তোপ দেগেছেন হাসান আলি ও হারিস রউফ। এর আগে অপেক্ষাকৃত কম শক্তির দল নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। তবে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে বাবর আজমের দল। কিন্তু মিডল ও লোয়ার অর্ডারের:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জমির বিরোধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরে জমির বিরোধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নুরনবী বকুল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরনবী বকুল একই এলাকার আলী রাজা পাটওয়ারী বাড়ির মৃত অজি উল্যা মাস্টারের ছেলে। নিহতের স্বজনেরা জানান, স্থানীয় আব্দুর রউফের পরিবারের সঙ্গে জমি নিয়ে একই এলাকার নুরনবী বকুলদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে বিরোধের জমির সুপারির গাছ থেকে সুপারি পাড়তে যান আব্দুর রউফ মাস্টার, আসরাফ ইসলাম বাবুল, জাফর আহমেদ পলাশ। নুরনবী বকুল ও তার পরিবারের লোকজন এতে বাধা দেন। এ নিয়ে দু-পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নুরনবীকে কিলঘুষি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.