শীর্ষ নিউজ

নভেম্বরে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পরিকল্পনা বাইডেনের

নভেম্বরে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পরিকল্পনা বাইডেনের

আগামী মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি বৈঠকের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেই দেশের বিভিন্ন ইস্যুতে বিরাজমান উত্তেজনা কমিয়ে সম্পর্ক স্থিতিশীল করতেই এই বৈঠক আয়োজনের পরিকল্পনা আমেরিকার। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, হোয়াইট হাউস আগামী মাসে অর্থাৎ নভেম্বরে সান ফ্রান্সিসকোতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে মুখোমুখি বৈঠকের পরিকল্পনা করছে। তাইওয়ান, কোভিড-১৯ মহামারীর উৎপত্তি, গুপ্তচরবৃত্তির অভিযোগ, মানবাধিকার সংক্রান্ত সমস্যা এবং বাণিজ্য শুল্কসহ বেশ কয়েকটি বিষয়ে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের দুটি বৃহত্তম এই অর্থনীতির মধ্যে সম্পর্ক টানাপোড়েন চলছে। এরপরও এই দুই দেশ তাদের সমস্যাযুক্ত সম্পর্ক স্থিতিশীল করতে চায়। মার্কিন এই প্রভাবশালী সংবাদপত্রটি অজ্ঞাতনামা ঊর্ধ্বতন মার্কিন:
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে অনিশ্চিত গিল

অস্ট্রেলিয়ার বিপক্ষে অনিশ্চিত গিল

ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন শুভমান গিল। চলতি বছর ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তাই স্বাভাবিকভাবেই বিশ্বকাপে নজর থাকছে তার দিকে। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে নাও খেলতে পারেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের মতে, ডেঙ্গু জ্বরে ভুগছেন গিল। গত বুধবার ও বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করেননি। তবে টিম ম্যানেজমেন্ট আশা করছে দ্রুতই ফিট হয়ে উঠবেন ডানহাতি এই ওপেনার। এক আনুষ্ঠানিক বিবৃতিতে গিল প্রসঙ্গে জানায়, 'মেডিক্যাল টিম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তাকে। আশা করছি, দ্রুতই সুস্থ হয়ে উঠবে সে।' চলতি বছর ওয়ানডেতে ৭২.৩৫ গড়ে ১ হাজার ২৩০ রান করেছেন গিল। ম্যাচের আগে পুরোপুরি ফিট না হলে তার পরিবর্তে ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার:
আরও পড়ুন
বানিয়াচংয়ে সিএনজি দূর্ঘটনায় এক ব্যাক্তি নিহত

বানিয়াচংয়ে সিএনজি দূর্ঘটনায় এক ব্যাক্তি নিহত

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় সিএনজি উল্টে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম ফয়জুর রহমান ফজু(৩২)। সে বানিয়াচং উপজেলার ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়নের মিয়াখানী গ্রামের ডাক্তার বাড়ীর মৃত ময়না মিয়ার পুত্র। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রী। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকাল ৩টায় বানিয়াচং-হবিগঞ্জ সড়কের ঢালিমহল্লা এলাকার সড়কে দূর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ফয়জুর রহমান সিএনজি অটোরিকশায় করে বানিয়াচং থেকে হবিগঞ্জ যাচ্চিলেন। দূর্ঘটনাস্থলে সিএনজিটি পৌছলে মাঝ রাস্তায় উল্টে যায়। এ সময় সহযাত্রীরা গুরুতর আহত হলেও ফয়জুর রহমান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহত ব্যাক্তি ২ সন্তানের জনক। গত ১৫ দিন পূর্বে নিহত ব্যাক্তির বাবা মারা গেছেন। বানিয়াচং বক্সিং একাডেমির:
আরও পড়ুন
বাংলাদেশ নিয়ে যা বললেন পুতিন

বাংলাদেশ নিয়ে যা বললেন পুতিন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার দুপুরে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান পুতিন। নিজের বক্তব্যের শুরুতেই রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গুরুতর ধাপ উপলক্ষ্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। পুতিন বলেন, রূপপূর প্রকল্পের সাথে দুই দেশের স্বার্থ রয়েছে, যা আমাদের পরস্পরের সম্পর্ককে আরও গভীর করেছে। এই প্রকল্প বাংলাদেশের অর্থনীতি ও শক্তির নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে বলেও আমি আশাবাদী। বাংলাদেশকে রাশিয়ার পরীক্ষিত বন্ধু উল্লেখ করে ভ্লাদিমির পুতিন বলেন, বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক সমতার, পরস্পরের:
আরও পড়ুন
রূপপুরে রাশিয়ার ইউরেনিয়াম হস্তান্তর, পরমাণুযুগে বাংলাদেশ

রূপপুরে রাশিয়ার ইউরেনিয়াম হস্তান্তর, পরমাণুযুগে বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) জ্বালানি ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠান শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে পাবনার ঈশ্বরদীর প্ল্যান্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়ালি যোগ দিয়ে ইউরেনিয়াম হস্তান্তর করেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পরমাণুযুগে প্রবেশ করল বাংলাদেশ। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়কমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি, রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। রূপপুর পরমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামের প্রথম চালানটি ২৮ সেপ্টেম্বর একটি বিশেষ ফ্লাইটে রাশিয়া থেকে বাংলাদেশে পৌঁছে। হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশে পরিণত হলো। ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া:
আরও পড়ুন
রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, পানিতে ভাসছে নগরী

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, পানিতে ভাসছে নগরী

রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টিতে রাজশাহীর নিচু এলাকা প্লাবিত হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, রাজশাহীতে সেপ্টেম্বর মাসে বৃষ্টি হয়েছে ২৫৪ দশমিক ৬ মিলিমিটার। চলতি মাসের পাঁচদিনে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৩৬ দশমিক ৯ মিলিমিটার। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ১৬৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়। শুধু বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে ৪৫ দশমিক ৮ মিলিমিটার। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। এর আগে ২৪ সেপ্টেম্বর ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।:
আরও পড়ুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হলেন পুতিন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হলেন পুতিন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্তারিত আসছে ......
আরও পড়ুন
পাঁচ জেলায় ভয়াবহ বন্যার সতর্কতা জারি

পাঁচ জেলায় ভয়াবহ বন্যার সতর্কতা জারি

ভারতের উত্তর সিকিমে ভয়াবহ আকস্মিক বন্যায় তিস্তা নদীর বাঁধ ভেঙে বাংলাদেশে প্রবল বেগে ধেয়ে আসছে পানির ভারী ঢল। তিস্তা অববাহিকায় বিপত্সীমা অতিক্রম করছে পানির স্তর। এমন পরিস্থিতিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তিস্তা নদী বেষ্টিত উত্তরের জেলা রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধায় ভয়াবহ বন্যার সতর্কতা জারি করেছে। ধারণা করা হচ্ছে, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ভয়াবহ স্বল্পকালীন বন্যা দেখা দিতে পারে। গতকাল বুধবার মধ্যরাত পর্যন্ত বিপত্সীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার শঙ্কা করা হচ্ছে। গতকাল সকাল থেকেই তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সেই সঙ্গে এই অঞ্চলে টানা ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।:
আরও পড়ুন
সিকিমে আকস্মিক বন্যায় ১৪ জন নিহত, ১০২ নিখোঁজ

সিকিমে আকস্মিক বন্যায় ১৪ জন নিহত, ১০২ নিখোঁজ

অতিবৃষ্টির কারণে ভারতের সিকিমে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় ২২ জন সেনাসদস্যসহ নিখোঁজ আছেন ১২০ জন। আজ ৫ অক্টোবর বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, ভারতের সিকিমের আকস্মিক বন্যায় তিন হাজারেরও বেশি পর্যটক আটকা পড়েছেন বলে। দেশটির সেনাবাহিনী জানায়, তারা বুধবার সকালে নিখোঁজ হওয়া ২৩ জন সেনা সদস্যের একজনকে উদ্ধার করেছে। এই ঘটনায় মৃতের সংখ্যা ১৪ জন এবং ২২ জন সেনাসদস্যসহ নিখোঁজ আছেন ১২০ জন। বন্যার কারণে দুর্ভোগে পড়েছেন সিকিমের গ্যাংটক এবং সিংটাম এলাকার বাসিন্দারা। গ্যাংটক , সিংটাম, মঙ্গন, নামচি ও পাইকিং এলাকার স্কুল ৮ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। প্রশাসন জানিয়েছে, এলাকাগুলোতে আটকে আছেন:
আরও পড়ুন
ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকাটা আমাদের জন্য ভালো: কাদের

ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকাটা আমাদের জন্য ভালো: কাদের

ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকাটা আমাদের জন্য ভালো বলে মনে করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দিল্লির সঙ্গেও আমাদের পরীক্ষিত বন্ধুত্ব। একাত্তর থেকে এই সম্পর্ক আমাদের। স্ট্র্যাটেজিক পলিসিতে দিল্লিরও আমাদের দরকার, আমাদেরও দিল্লিকে দরকার। মাঝখানে ২১ বছর সম্পর্কের অবনতি আমাদের কারও জন্য ভালো হয়নি। বিশেষ করে ভারত অনেক বড় দেশ। তাদের ক্ষতি অতটা নেই যতটা ক্ষতি আমাদের হয়েছে। আমাদের সঙ্গে তাদের ভালো সম্পর্ক থাকলে আমাদেরও অনেক কিছু ভালো হতো। যেমন ধরুন এখন বহুগুণ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.