শীর্ষ নিউজ

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইবিতে সমাবেশ ও প্রতিবাদ মিছিল 

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইবিতে সমাবেশ ও প্রতিবাদ মিছিল 

ইবি সংবাদদাতা: ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের উত্তর গেইটে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভাগের প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সমাবেশে ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী হামাসের চলমান অভিযান ‘অপারেশন তুফান আল আকসা’ এর প্রতি পূর্ণ সমর্থন জানান শিক্ষার্থীরা। সেই সাথে ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ারও আহ্বান জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, ইমানের দাবি নিয়ে, তাওহিদের চেতনা নিয়ে আজ:
আরও পড়ুন
নৌকার আদলে মঞ্চ প্রস্তুত, প্রধানমন্ত্রীর অপেক্ষায় ফরিদপুরবাসী

নৌকার আদলে মঞ্চ প্রস্তুত, প্রধানমন্ত্রীর অপেক্ষায় ফরিদপুরবাসী

ফরিদপুর প্রতিনিধি: আজ ফরিদপুর জেলার মানুষের জন্য একটি শুভ সুন্দর মাহেন্দ্রক্ষণ। আজ বাংগালী জাতির অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি বিশেষ রেলযোগে ভাঙ্গায় আসছেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়নমুখী রাজনীতির ধারাবাহিকতায় তিনি ভাঙ্গা উপজেলার বামনকান্দা এলাকায় রেলজংশন উদ্বোধন করবেন। দুপুরে ভাঙ্গা পৌরসভার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত সরকারের উন্নয়নমূলক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙ্গায় আসছেন খবরটি চলতি মাসের শুরু থেকে আওয়ামীলীগের রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের বেশ উষ্ণতা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাঙ্গায় আগমন নিয়ে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন স্ট্যাটাস:
আরও পড়ুন
ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষে প্রশাসক নিয়োগ করতে পারবে সরকার

ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষে প্রশাসক নিয়োগ করতে পারবে সরকার

ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলেই সরকার প্রশাসক নিয়োগ করতে পারবে। এমন বিধান যুক্ত করে 'স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। সচিব বলেন, অনেক ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলেও বিভিন্ন কারণ দেখিয়ে নির্বাচন আয়োজন করা হতো না। এখন মেয়াদ শেষ হলেই সরকার প্রশাসক নিয়োগ দিতে পারবে। এছাড়াও ইউনিয়ন পরিষদের সচিবের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করার প্রস্তাব করা হয়েছে বলেও জানান সচিব।
আরও পড়ুন
বাংলাদেশকে পাহাড়সম লক্ষ্য দিল ইংল্যান্ড

বাংলাদেশকে পাহাড়সম লক্ষ্য দিল ইংল্যান্ড

ধর্মশালায় বোলিংয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে সময়ের সঙ্গে সঙ্গেই ধার হারিয়েছেন তাসকিন-মুস্তাফিজরা। সেই সুযোগেই চড়াও হয়েছেন ইংলিশ ব্যাটাররা। বিশেষ করে ডেভিড মালান। এই ওপেনার এদিন রীতিমতো টর্নেডো বইয়ে দেন। মালানের সেঞ্চুরি আর জো রুটের হাফ সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেছেন মালান। বাংলাদেশের হয়ে ৪টি উইকেট শিকার করেছেন মেহেদী। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। তাই বেশ ফুরফুরে মেজাজেই আছে টাইগাররা। সেই আত্মবিশ্বাস নিয়ে আজ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের দল। ধর্মশালা স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আগের ম্যাচ থেকে একাদশে পরিবর্তন আনা হয়েছে একটি।  মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে সুযোগ পেয়েছেন স্পিনার মাহেদী হাসান। বাংলাদেশের মতো বিশ্বকাপে শুরুটা দুর্দান্ত হয়নি ইংল্যান্ডের। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারে বর্তমান চ্যাম্পিয়নরা। সেই ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন আনা হয়েছে। সহ অধিনায়ক মঈন আলীর জায়গায় খেলবেন পেসার রিস টপলি। বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাওহীদ:
আরও পড়ুন
শেখ হাসিনার হাত ধরে স্বর্ণযুগে বাংলাদেশের রেল

শেখ হাসিনার হাত ধরে স্বর্ণযুগে বাংলাদেশের রেল

বিশ্ব ইতিহাসে যোগাযোগ ব্যবস্থার ধারণা বদলে দিয়েছিল রেলের আবিষ্কার। ব্রিটিশ বিজ্ঞানী জর্জ স্টিফেনসন ১৮২৫ সালে ব্রিটেনে রেলপথ চালুর মধ্য দিয়ে সারাবিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন। এর মাত্র সাত বছর পরেই ভারতবর্ষের মাদ্রাজে ১৮৩২ সালে রেলপথ চালু হয়। আর বর্তমান বাংলাদেশ ভূখণ্ডে ব্রিটিশদের হাত ধরে রেলপথ চালু হয় ১৮৬১ সালে। দর্শনা-জগতি রুটের মাধ্যমে চালু রেলপথ ব্রিটিশদের হাত ধরে পরবর্তী ৯০ বছরেই বাংলার অধিকাংশ জেলাতেই পৌঁছে যায়। কিন্তু এরপর ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর রেল যোগাযোগের তেমন কোনো উন্নয়ন হয়নি। আর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হার্ডিঞ্জ ব্রিজসহ ছোট-বড় শতাধিক রেলসেতু ধ্বংসের মুখে পড়ে। দেশ স্বাধীনের পরে অতিদ্রুতই বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে ব্যবস্থা পুনরুদ্ধার করতে:
আরও পড়ুন
‘নির্বাচনের আগে নতুন কোনো নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই’

‘নির্বাচনের আগে নতুন কোনো নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে কোনো দেশের বাণিজ্য নিষেধাজ্ঞা তো দূরের কথা, নতুন করে আর কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সোমবার (৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফরত সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী ডায়ানা জানসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রতিমন্ত্রী। বৈঠক শেষে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা আসার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, মোটেও না। তারা কোথায় পেয়েছেন আমরা জানি না। কিন্তু আমি খুব দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, এ ধরনের কোনো সম্ভাবনা নেই। এটি করা হয়েছে মানুষের মধ্যে একটা ভয় বা ভীতি তৈরি করার জন্য। শাহরিয়ার:
আরও পড়ুন
দেশবাসী কোনো অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না : আনোয়ার খান এমপি

দেশবাসী কোনো অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না : আনোয়ার খান এমপি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন খান বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার মতোই দেশের সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এজন্যই বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়ন বিস্ময়। এ উন্নয়ন যাদের সহ্য হচ্ছে না তারা প্রতিহিংসার আগুনে দেশের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায়; কিন্তু বাংলার মানুষ তা হতে দেবে না। দেশবাসী কোনো অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না। তারা শেখ হাসিনাকেই আবারো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। সোমবার (৯ অক্টোবর) বিকেলে রামগঞ্জের চন্ডিপুর:
আরও পড়ুন
লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনে জাপার প্রার্থী মনোনয়ন

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনে জাপার প্রার্থী মনোনয়ন

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: আগামী ০৫ নভেম্বর লক্ষ্মীপুর -৩ আসনের উপনির্বাচনে অংশ নিবে জাতীয় পার্টি বা জাপা। এতে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মনোনয়ন পেয়েছেন লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ উল্যার বড় ছেলে মুহাম্মদ রাকিব হোসেন। আজ সোমবার (৯ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) তার হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেন। মনোনীত প্রার্থী রাকিব জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির সহ সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। উল্লেখ্য গত ৮ অক্টোবর এ উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান:
আরও পড়ুন
রাজশাহীর দুর্গাপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ

রাজশাহীর দুর্গাপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভিকটিম শিশুর চাচা। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত ফজলুর রহমান। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যায় উপজেলার গোপালপুর গ্রামে। অভিযুক্ত ফজলুর রহমান (৫০) ওই গ্রামের মৃত জিয়ারত আলী। সম্পর্কে ভিকটিম শিশুর দাদা হন ফজলুর রহমান। ভিকটিম শিশুর পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যার পর ভিকটিম শিশু নিখোঁজ হয়। খোঁজাখুঁজির সময় রাত ৯টার দিকে গোপালপুর ঈদগাহ মাঠ সংলগ্ন পানবরজের ভিতরে ভিকটিম শিশুর চিৎকার শুনতে পেয়ে লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত ফজলুর রহমান পালিয়ে যায়। পরে ভিকটিম:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.