শীর্ষ নিউজ

শ্রীলঙ্কাকে চুরমার করে সবার আগে সেমিফাইনালে ভারত

শ্রীলঙ্কাকে চুরমার করে সবার আগে সেমিফাইনালে ভারত

সাড়ে তিনশরও বেশি রানের স্কোর গড়ে তিনশরও বেশি রানে জয়! বিস্ময়কর এই জয়ে এবারের বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে নাম লিখিয়েছে স্বাগতিক ভারত। ৩৫৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়েছে মাত্র ৫৫ রানে। আর তাতে জয়ের পার্থক্য ৩০২ রানের! মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্যাট হাতে কোহলি, ‍শুভমান ও শ্রেয়াস আয়ারের ব্যাটে নান্দনিক ইনিংসের পর বল হাতে ঝড় তোলেন মোহাম্মদ সামি ও মোহাম্মদ সিরাজ। এই দুজনের গতির সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে লঙ্কানদের ব্যাটিং লাইন। তাতে মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায় কুশল মেন্ডিসরা। এর আগে গত মাসে এশিয়া কাপের ফাইনালেও ভারতের বিরুদ্ধে ৫০ রানে অলআউট হয়ে  ১০ উইকেটে হেরেছিল শ্রীলঙ্কা। এবার:
আরও পড়ুন
রায়পুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রায়পুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় তিন হাজার আটশ’আশি জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্জন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহানুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান, সিনিয়র মৎস কর্মকর্তা মো. এমদাদুল হক:
আরও পড়ুন
রামগঞ্জে নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছেন গৃহবধু সালমা

রামগঞ্জে নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছেন গৃহবধু সালমা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বামী দেবর নির্যাতন থেকে বাচঁতে পারিয়ে বেড়াচ্ছেন উম্মে সালমা নামের এক গৃহবধু। সালমা উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের পাটোয়ারী বাড়ির ফরিদুল আলম ফারুকের স্ত্রী। গৃহবধু সালমা জানান, আমি নিখোঁজ নই, লম্পট স্বামী ও দেবর আমির হোসেন সুমনের অন্যায় অত্যাচার ও নিয্যাতন থেকে বাঁচতে শুধুমাত্র আত্মগোপনে রয়েছি। সামাজিক ও পারিবারিক অবস্থার কথা চিন্তা করে বিগত ১৪ বছর থেকে স্বামীর এইসব নিয্যাতনের কথা কাউকে না বলে মুখ বুঁজে সহ্য করে রয়েছি। কিন্তু হঠাৎ নিয্যাতনের মাত্রা বেড়ে যাওয়া নিজেকে বাঁচাতে গত ২৬ শে সেপ্টেম্বর ফরিদুল আলম ফারুক ডির্ভোস দিয়ে আমার সাথে থাকা পালিত পুত্র মোঃ ফারহান:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ধান ক্ষেতে মিলল বোরখা পরিহিত গৃহবধূর লাশ

লক্ষ্মীপুরে ধান ক্ষেতে মিলল বোরখা পরিহিত গৃহবধূর লাশ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ফসলী ধান ক্ষেত থেকে বোরখা পরিহিত অবস্থায় নুরনাহার বেগম (৩৫) এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের হাতেম আলীর সাকো এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে পরিবারের দাবি তাকে হত্যার করে লাশ ফেলে রেখে যায় দূর্বৃত্তরা। নিহত নুর নাহার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের বালুরটেক এলাকার পান ব্যবসায়ী উলফত মিয়ার স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক ছেলের জননী। নিহর নুর নাহারের বোন পারভীন বলেন, বুধবার (১ নভেম্বর) সন্ধ্যার পর থেকে নুর নাহার নিখোঁজ ছিলেন। রাতে বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। সকালে তার লাশ একটি ক্ষেতে:
আরও পড়ুন
রায়পুরে পুলিশের ওপর হামলা,  আটক -৬

রায়পুরে পুলিশের ওপর হামলা, আটক -৬

প্রদীপ কুমার রায়,বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে চাঁদপুর-রায়পুর আঞ্চলিক সড়কে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটে বাধা দেয়ায় পুলিশের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় এসআই এনামুল হক, সুলতান মাহমুদ, মাহমুদুল হাসান এবং কনষ্টেবল আব্দুল হক, সাইদুজ্জামান ও মোস্তাফিজুর রহমান গুরুতর আহত হন। আহতদের রায়পর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে পৌর শহরের মহিলা কলেজ সন্মুখের রাস্তায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আফ্রিদী প্রকাশ রাফি, তারেক হোসেন, জিদান রহমান, ইব্রাহিম, শাহীন এবং রাকিব খানকে আটক করে আদালতে সোপর্দ করেছেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক মজুমদার বলেন, অবরোধ সমর্থকদের একটি দল রাস্তায় নৈরাজ্যসৃষ্টি করছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছলেই:
আরও পড়ুন
রামগঞ্জে বিএনপি ও যুবদলের সড়ক অবরোধ করে বিক্ষোভ

রামগঞ্জে বিএনপি ও যুবদলের সড়ক অবরোধ করে বিক্ষোভ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ অবরোধের সমর্থনে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় মিছিল করেছেন উলজেলা ও পৌর বিএনপি-যুবদলের নেতাকর্মীরা। ২নভেম্বর (বৃহস্পতিবার) সকালে পৌর বিএনপি ও যুবদলের উদ্যোগে রামগঞ্জ-চট্টগ্রাম সড়কের বালুয়া চৌমুহনী নামক স্থানে গাছের ঘুড়ি ফেলে সড়ক অবরোধ ও পিকেটিং এবং বিক্ষোভ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য জনাব আবুল বাসার সতু রামগঞ্জ পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মজুমদার, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদ পাটার, পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ হোসেন, পৌর যুবদলেরআইন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ৭নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, কাঞ্চনপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোর্শেদ:
আরও পড়ুন
আওয়ামীলীগ ক্ষমতায় আসলে একটি রাস্তাও কাঁচা থাকবে না – এমপি নিক্সন চৌধুরী

আওয়ামীলীগ ক্ষমতায় আসলে একটি রাস্তাও কাঁচা থাকবে না – এমপি নিক্সন চৌধুরী

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন আওয়ামীলীগ ক্ষমতায় আসলে একটি রাস্তাও কাঁচা থাকবে না । পনের বছর ধরে কৃষ্ণপুর ইউনিয়নে কোন এমপি আসে নাই। আমি নিক্সন চৌধুরী আসাতে আপনারা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন যে এলাকার উন্নয়ন হবে। আমি পুনরায় নির্বাচিত হলে ইনশাআল্লাহ উন্নয়ন করে দেব। তিনি কাজী জাফর উল্লাহকে উদ্দেশ্য করে বলেন, আপনি এলাকায় আসেন না। মানুষ এখন প্রেসিডিয়াম সদস্য চায়না, মানুষ চায় উন্নয়ন। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আপনাদের মসজিদ উন্নয়ন, স্কুলের ডোবা ভরাট, কবরস্থানের বাউন্ডারি নিজ অর্থায়নে করে দেব। তিনি বিএনপির সমালোচনা করে বলেন:
আরও পড়ুন
রামগঞ্জে নিখোঁজের একমাসেও গৃহবধু সন্তানকে উদ্ধার করতে পারেনি পুলিশ

রামগঞ্জে নিখোঁজের একমাসেও গৃহবধু সন্তানকে উদ্ধার করতে পারেনি পুলিশ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজের একমাসেও গৃহবধু উম্মে সালমা (৩১) ও তার ৭বছর বয়সী সন্তান ফারহান হাসিবকে উদ্ধার করতে পারেনি রামগঞ্জ থানা পুলিশ। গৃহবধুর প্রবাসী স্বামী ফরিদুল আলম বাবুল রামগঞ্জ থানায় গত ২৯সেপ্টেম্বর নিখোঁজ ডায়েরী করার পরও ১লা নভেম্বর বুধবার পর্যন্ত তাদের কোন সন্ধান দিতে পারেনি পুলিশ। উম্মে সালমা ও ফারহান হাসিব উপজেলা ভাদুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের পাটওয়ারী বাড়ির সৌদি প্রবাসী ফরিদুল আলম বাবুলের স্ত্রী ও সন্তান । গত ২৪ বছর ধরে সৌদিতে আছেন তিনি। রামগঞ্জ থানা পুলিশের এসআই ইউসুফ বেশ কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করে গৃহবধু ও সন্তানদের উদ্ধারের জন্য কোন কুল কিনারা করতে পারেনি। স্থানীয় সূত্রে জানা:
আরও পড়ুন
৫ দিনের রিমান্ডে মির্জা আব্বাস

৫ দিনের রিমান্ডে মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে রাজধানীর শাহজাহানপুর থানায় করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) তাকে আদালতে হাজির করার পর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক নূর ইসলাম। অন্যদিকে মির্জা আব্বাসের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন। আদালতে শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৯ অক্টোবর রাজধানীর শাহজাহানপুর থানায় বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখসহ:
আরও পড়ুন
রায়পুরে বাজারমূল্য স্থিতিশীল রাখতে পাঁচ ব্যাবসায়ীর জরিমানা

রায়পুরে বাজারমূল্য স্থিতিশীল রাখতে পাঁচ ব্যাবসায়ীর জরিমানা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন দাশ একটি মামলায় ব্যবসায়ীর দশ হাজার টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন চারটি মামলায় ৫৫হাজার টাকাসহ পাঁচটি মামলায় ৬৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করেন। কৃষি বিপণন আইন/২০১৮ এর ধারা লঙ্ঘের জন্য মেসার্স জনতা ট্রের্ডাসকে ১০,০০০টাকা, মেসার্স খান ট্রের্ডাসকে ২০,০০০ টাকা, মেসার্স এয়ার মোহাম্মদ ট্রেডার্সকে ১০,০০০ টাকা, আল আমিন রাইচ এজেন্সীকে ৫০০০ টাকা, বিসমিল্লাহ হোটেলকে ২০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করে তা আদায় করা হয়। এসময় জেলা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.