রায়পুরে পুলিশের ওপর হামলা, আটক -৬

শেয়ার

প্রদীপ কুমার রায়,বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে চাঁদপুর-রায়পুর আঞ্চলিক সড়কে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটে বাধা দেয়ায় পুলিশের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।

এসময় এসআই এনামুল হক, সুলতান মাহমুদ, মাহমুদুল হাসান এবং কনষ্টেবল আব্দুল হক, সাইদুজ্জামান ও মোস্তাফিজুর রহমান গুরুতর আহত হন। আহতদের রায়পর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে পৌর শহরের মহিলা কলেজ সন্মুখের রাস্তায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আফ্রিদী প্রকাশ রাফি, তারেক হোসেন, জিদান রহমান, ইব্রাহিম, শাহীন এবং রাকিব খানকে আটক করে আদালতে সোপর্দ করেছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক মজুমদার বলেন, অবরোধ সমর্থকদের একটি দল রাস্তায় নৈরাজ্যসৃষ্টি করছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছলেই অতর্কিত হামলা চালানো হয় পুলিশের ওপর। ঘটনাস্থল থেকে চারটি বিস্ফারিত ককটেলের আলামতসহ ৬টি ককটেল,বোতল ভর্তি পেট্রোল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এসআই এনামুল হক বাদী হয়ে বাদি হয়ে মামলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.