শীর্ষ নিউজ

রায়পুরে প্রশিক্ষিত যুবকদের ঋণের চেক বিতরণ

রায়পুরে প্রশিক্ষিত যুবকদের ঋণের চেক বিতরণ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে ৬জন প্রশিক্ষিত যুবকদের মাঝে তিন লক্ষ ষাট হাজার টাকার ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজের নেছার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বহী কর্মকর্তা অন্জন দাশ। এসময় সহকারি কমিশনার ভূমি মনিরা খাতুন, উপজেলা সিনিয়র মসৎ কর্মকর্তা এমদাদুল হক, আইসিটি কর্মকর্তা শূভ্রজিৎ রায়, বিআরডিবি কর্মকর্তা আব্দুর সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগান সামনে রেখে একটি বর্নাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গন:
আরও পড়ুন
রাজশাহীতে অস্ত্র হাতে কিশোর গ্যাং’য়ের নাচগানের ভিডিও ভাইরাল, আটক ৭

রাজশাহীতে অস্ত্র হাতে কিশোর গ্যাং’য়ের নাচগানের ভিডিও ভাইরাল, আটক ৭

প্রতিবেদক,রাজশাহী: রা­জশাহী দেশীয় অস্ত্র নিয়ে উল্লাস করছে একদল কিশোর। বাজনার তালে তালে তারা অস্ত্র উচিয়ে নাচানাচিও করছে। এমন একটি ভিডিও মঙ্গলবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, অস্ত্র হাতে কিশোরদের এই উল্লাসের ভিডিও রাজশাহী নগরীর শাহ মখদুম থানার গাংপাড়া এলাকার। এ ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। শাহ মখদুম থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘খোঁজ নিয়ে জেনেছি এই ভিডিও অন্তত চার মাস আগের। তখন আমি এই থানার ওসি ছিলাম না। নাচানাচির সময় ওরা নিজেরাই ভিডিওটা করেছিল। মঙ্গলবার সেটা ভাইরাল করে দেওয়া হয়েছে। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। তবে সবার বয়স ১৮ বছরের নিচে। তাই তাদের নাম ঠিকানা:
আরও পড়ুন
বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করল ওমান

বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করল ওমান

বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা প্রদান বন্ধ করেছে ওমান। মঙ্গলবার রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, আজ থেকে সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হবে। ওমানে টুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, নীতি পর্যালোচনার আওতায় ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য আরওপি সব ধরনের টুরিস্ট ও ভিজিট ভিসার পরিবর্তন স্থগিত করছে। এই সিদ্ধান্তের আগে, প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে পরে তা কর্মসংস্থান ভিসায় পরিবর্তন করতে পারতেন। এতে আরও বলা হয়েছে, পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত মঙ্গলবার থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা ইস্যু করা স্থগিত থাকবে।
আরও পড়ুন
প্রথমবারের মতো ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন

প্রথমবারের মতো ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন

অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদেরও এখন থেকে রেজিস্ট্রেশন করতে হবে। চলতি বছরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরাই প্রথমবারের মতো শিক্ষা বোর্ডে নিবন্ধিত হচ্ছেন। বুধবার (১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে এ রেজিস্ট্রেশন কার্যক্রম। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ রেজিস্ট্রেশন প্রকিয়া চলবে। ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে  শিক্ষার্থী প্রতি ৫৮ টাকা ফি দিতে হবে। গতকাল মঙ্গলবার রাতে দৈনিক আমাদের বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ডগুলো মোর্চা আন্তঃশিক্ষা বোর্ডে সমন্বয় কমিটি সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি জানান, চলতি বছর থেকেই ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। শিক্ষার্থীর তথ্য এর মাধ্যমে বোর্ডগুলোতে সংরক্ষিত থাকবে। ১ নভেম্বর থেকে শুরু হয়ে:
আরও পড়ুন
পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিদায়

পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিদায়

দেশের ক্রিকেট ভক্তদের যেন সমীকরণের যন্ত্রণা থেকে মুক্তি দিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে হারের পর আর কোন সমীকরণেই আটকে থাকতে হচ্ছে না বাংলাদেশের ক্রিকেটারদের। বিশ্বকাপের সপ্তম রাউন্ডের প্রথম ম্যাচে পরাজয়ের মাধ্যমে সবার আগে বাড়ি ফেরা নিশ্চিত হলো টাইগারদের। ৭ ম্যাচ শেষে পয়েন্ট মাত্র ২। তাই কাগজ-কলমেও বিদায়ই বলতে হচ্ছে বিশ্বকাপকে। কলকাতার ইডেন গার্ডেন্সে ব্যাটে বলে কখনোই আধিপত্য বিস্তার করা হয়নি বাংলাদেশের। ব্যাট হাতে যেমন ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। তেমনি ছিল একেবারেই নিরীহদর্শন বোলিং। একপেশে ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে বাবর আজমের দল। এই জয়ের পর বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে এখনও টিকে রইলো পাকিস্তান। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, স্কুলছাত্রের আত্মহত্যা

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, স্কুলছাত্রের আত্মহত্যা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী দুর্গাপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জনাব আলী হৃদয় (১৭) নামের এক স্কুল শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে উপজেলার নওপাড়া ইউনিয়ন এলাকার ইসবপুর গ্রামে। জনাব আলী (হৃদয়) ওই গ্রামের জয়নাল আলী ছেলে। তিনি নওপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, একই ইউনিয়নের নওপাড়া গ্রামের গোলাম মোস্তফার মেয়ে মাধবী খাতুন (১৬) সাথে প্রায় তিন বছর আগে জনাব আলী হৃদয়এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কথা ছিলো এসএসসি পাশ করার পরে তারা বিয়ে করবে। তারা দুজনেই একই প্রতিষ্ঠান নওপাড়া উচ্চ বিদ্যালয় হতে গত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। এর পরে পরীক্ষার রেজাল্ট প্রকাশে দেখা মিলে প্রেমিক:
আরও পড়ুন
মেঘনায় অভিযান ২০ হাজার মিটার জাল আটক

মেঘনায় অভিযান ২০ হাজার মিটার জাল আটক

রুবেল চক্রবর্তী, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে অভিযান পরিচালনা করেন মৎস্য প্রশাসন। অভিযানে বিশ হাজার মিটার সুতার ও কারেন্ট জাল আটক করা হয়। পরে আটক জাল শশীগঞ্জ সুইজঘাট এলাকায় আগুনে পুড়ে ধ্বংস করা হয়। সুত্রে জানা যায়, তজুমদ্দিন উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে মৎস্য অফিসের একটি অভিযানিক দল মা ইলিশ রক্ষার অভিযান চালনা করেন। সোমবার (৩০ অক্টোবর) রাতভর বাসনভাঙ্গার চর, চরমোজাম্মেল, কাঞ্চনপুরচর সংলগ্ন মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মা ইলিশ শিকারের জন্য নদীতে বসানো অবস্থায় ২০হাজার মিটার সুতা ও কারেন্ট জাল আটক করেন। জেলেরা দৌড়ে গহীন:
আরও পড়ুন
বাংলাদেশে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের

বাংলাদেশে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের

বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি। স্থানীয় সময় সোমবার (৩০ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানান। তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন। এই সহিংসতায় অন্তত ৯ জন মারা গেছেন এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। গুতেরেস সব পক্ষকে সহিংসতা বা অত্যধিক বলপ্রয়োগ বা নির্বিচারে আটক থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারার অধিকারের ওপর জোর দিয়েছেন। এক প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আমরা এখনও মনে:
আরও পড়ুন
রামগঞ্জ প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

রামগঞ্জ প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিক ও রামগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের সাথে রামগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)র মতবিনিময় অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি খালেদ মাহমুদ ফারুকের সভাপতিত্বে এসময় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা চেয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ থানার কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম, রামগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি দৈনিক যায়যায়দিন প্রতিনিধি বেলায়েত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দৈনিক সময়ের আলো প্রতিনিধি এম কাউছার হোসেন,:
আরও পড়ুন
রায়পুরে তিন বিএনপি নেতাকর্মী আটক

রায়পুরে তিন বিএনপি নেতাকর্মী আটক

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: বিশেষ অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে বিভিন্ন স্থান থেকে তিন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে রায়পুর থানা পুলিশ। আটককৃতরা হল ১নং ইউনিয়ন বিএনপির যুগ্ম আাহবায়ক ও সাবেক ওয়ার্ড মেম্বার মোস্তফা তালুকদার, ৭নং ইউপি বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতি ও সাবেক ওয়ার্ড মেম্বার আমির হোসেন ছুট্টু ও ৩নং ইউপি বিএনপি সদস্য মো: মাইনুদ্দিন। এদের মধ্যে মোস্তফা তালুকদারকে মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে হায়দরগঞ্জ বাজার থেকে এবং আমির হোসেনকে বামনী ও মাইনুদ্দিনকে চরমোহনা এলাকা থেকে রবিবার রাতে আটক করা হয়। এদিকে উপজেলা জুড়ে অভ্যন্তরীন যানবাহন চলাচল করলেও দুর পাল্লার কোন গাড়ী রায়পুর থেকে ছেড়ে যায়নি। অফিস অদালত, দোকানপাট খোলা ছিল। সকাল:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.