শীর্ষ নিউজ

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের হরতাল বিরোধী শোডাউন

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের হরতাল বিরোধী শোডাউন

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: সারাদেশে বিএনপির ডাকা ৭২ ঘন্টা অবরোধ শুরু হয়েছে। আজ (৩১ অক্টোবর) সকালে জেলার বিভিন্ন স্থানে টায়ার জালিয়ে, গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়। এর প্রতিবাদে বিক্ষোভ বেলা ১১ টায় জেলা শহরে শোডাউন মিছিল করেছে লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগ। লক্ষ্মীপুর উত্তর তেমুহনী হতে একটি প্রতিবাদ শোডাউন বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী- ঝুমুর ঘুরে শেষ হয়। মিছিলে নের্তৃত্ব দেন পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ পাটোয়ারী,সাধারণ সম্পাদক এড. জহির উদ্দিন বাবর,শ্রমিকলীগের সদস্য সচিব বেল্লাল কারী সহ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন
লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন: ১২ নং ওয়ার্ডের ভোটারদের সাথে নৌকার প্রার্থী পিংকু

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন: ১২ নং ওয়ার্ডের ভোটারদের সাথে নৌকার প্রার্থী পিংকু

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুর-৩ সদর আসনের উপনির্বাচনে নৌকা মার্কা (প্রতীক) মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু ভোটারদের দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। একই সময় লিফলেট বিতরণ ও শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কাজের প্রশংসা করতে দেখা গেছে পিংকুকে। সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে লক্ষ্মীপুর পৌরসভার (১২ নম্বর ওয়ার্ড) মিয়া রাস্তা মাথা ও লাহারকান্দি উচ্চ বিদ্যালয় সামনে দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোট চাইতে দেখা যায়। ভোটারদের উদ্দেশ্য পিংকু বলেন, নৌকা হচ্ছে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক। আপনারা নৌকা মার্কায় ভোট দিলে যেমন শান্তিতে ঘুমাতে পারবেন, তেমনি আপনাদের এলাকার রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন হবে। লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী থেকে ঝুমুর ও দক্ষিণ তেমুহনী থেকে উত্তর তেমুহনী বঙ্গবন্ধু চত্বর পর্যন্ত:
আরও পড়ুন
গাজায় গড়ে প্রতি ১০ মিনিটে নিহত হচ্ছে একজন শিশু: সেভ দ্য চিলড্রেন

গাজায় গড়ে প্রতি ১০ মিনিটে নিহত হচ্ছে একজন শিশু: সেভ দ্য চিলড্রেন

গাজায় প্রতিনিয়ত বিমান হামলায় নিহত হচ্ছে শত শত বেসামরিক নাগরিক। এমনকি প্রতি ১০ মিনিটে গড়ে একজন শিশু নিহত হচ্ছে। খবর বিবিসির। এমনটাই জানিয়েছে শিশুদের নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা সেইভ দ্য চিলড্রেনের ফিলিস্তিনের শাখা। ঐ শাখার একজন কর্মকর্তা জ্যাসন লি। জেরুজালেম থেকে সাক্ষাৎকার প্রদানকালে লি বলেন, "গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় প্রায় ২০ হাজার বেসামরিক নাগরিক আহত হয়েছে। এদের মধ্যে গড়ে তিনজনের একজন শিশু।" এছাড়াও লি বলেন, "জনাকীর্ণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে না চলতে পারার কারণে সংক্রামক রোগ বাড়ছে। এমতাবস্থায় তিনি গুটিবসন্ত ও ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বলে জানান। একইসাথে গাজায় পাঠানো ত্রানবাহী ট্রাকগুলোতে পর্যাপ্ত খাবার ছিল না:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে চলছে বিএনপি-জামায়াতের অবরোধ 

লক্ষ্মীপুরে চলছে বিএনপি-জামায়াতের অবরোধ 

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিএনপির-জামায়াতের ডাকা ৭২ ঘন্টার অবরোধের প্রথম দিনে সকাল থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে মিয়া রাস্তার মাথা, ইটেরপুল,মান্দারি, জকসিন আলীয়া মাদ্রাসা, ভবানিগঞ্জেসহ জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। পরে বিক্ষোভ মিছিল করা হয়। এছাড়া জেলা বাসটার্মিনাল থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। শহরের বিভিন্ন স্থানে সর্তক অবস্থায় রয়েছে আইনশৃঙখলা বাহিনীর সদস্যরা।ইতিমধ্যে র‍্যাব-১১ টহল দিচ্ছে। শহরে বেশিরভাগ দোকানপাট খুলতে শুরু করেছে।
আরও পড়ুন
ফিলিস্তিনিদের জন্য সেবা খাত খুলে দেওয়ার দাবি প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনিদের জন্য সেবা খাত খুলে দেওয়ার দাবি প্রধানমন্ত্রীর

 নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য খাবার, ওষুধ কোনো কিছুই দিতে দিচ্ছে না। খাদ্য-পানি সব কিছু বন্ধ করে দিয়ে অমানবিক যন্ত্রণা দেওয়া হচ্ছে। দেশটিতে অন্তত সেবা খাত খুলে দিতে দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিলিস্তিনের মানুষ যাতে সেবা নিয়ে বাঁচতে পারে সে দাবি জানানোর পাশাপাশি মুসলিম বিশ্বের সবাইকে এক হয়ে দেশটিতে চলমান অপরাধ বন্ধের আহ্বানও জানান সরকার প্রধান। সোমবার (৩০ অক্টোবর) জাতীয় সংসদের অধিবেশনে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েল কর্তৃক পরিচালিত নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে আনা প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ দাবি জানান। আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রস্তাবটি উপস্থাপন করেন। শেখ হাসিনা বলেন, অনবরত মানবাধিকার লঙ্ঘন:
আরও পড়ুন
ইবির শাপলা ফোরামের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত

ইবির শাপলা ফোরামের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের প্রীতি সম্মিলনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) দিনব্যাপী স্মৃতি আলাপন, খেলাধুলা, র‍্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এটি অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে স্মৃতি আলাপন পর্বের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। এতে ফোরামের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন উর-রশিদ-আসকারী, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ ও ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক অধ্যাপক ড. শাহজাহান আলী, পুন্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের:
আরও পড়ুন
তিন ম্যাচে তিন বিশ্বচ্যাম্পিয়নকে নাস্তানাবুদ করলো আফগানিস্তান

তিন ম্যাচে তিন বিশ্বচ্যাম্পিয়নকে নাস্তানাবুদ করলো আফগানিস্তান

তিন ম্যাচে তিন বিশ্বচ্যাম্পিয়নকে নাস্তানাবুদ করলো আফগানিস্তান। ইংল্যান্ড, পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কাও ধরাশায়ী হলো তাদের হাতে। লঙ্কানদের ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের খেলার সম্ভাবনাটা আরও জাগিয়ে তুলল আফগানরা। গত আসরে একটিও জয় না পাওয়া দলটি এবার ৬ ম্যাচেই তুলে নিল তৃতীয় জয়। পুনে স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৪১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ২৮ বল হাতে রেখেই লঙ্কা বধ করে ফেলে আফগানরা। যদিও ইনিংসের প্রথম ওভারেই রহমানউল্লাহ গুরবাজকে হারিয়ে ধাক্কা খেতে হয়। কিন্তু তা সত্ত্বেও রান তাড়া করার কাজটি সহজভাবে ও বেশ দায়িত্ব নিয়েই সম্পন্ন করেছে হাশমতউল্লাহ শহীদির দল। শূন্য রানে ফেরা গুরবাজকে হারানোর পর ঘাবড়ে যায়নি আফগানরা। দ্বিতীয় উইকেটে:
আরও পড়ুন
অবরোধে বন্ধ থাকবে ইবির পরীক্ষা

অবরোধে বন্ধ থাকবে ইবির পরীক্ষা

ইবি সংবাদদাতা: দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল বিভাগের পরীক্ষা। তবে সশরীরে ক্লাস ও অফিসের কার্যক্রম যথারীতি চলবে। সোমবার (৩০ অক্টোবর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তি সূত্রে, মঙ্গলবার (৩১ অক্টোবর) এবং বুধবার (১ নভেম্বর) অনুষ্ঠিতব্য সব বিভাগসমূহের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অফিসসমূহ যথারীতি চলবে বলে জানানো হয়েছে। এদিকে, নিরাপত্তার দিক বিবেচনায় দুদিনে বাস সিডিউল ও রুটেও পরিবর্তন আনা হয়েছে বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন। তিনি বলেন, মঙ্গলবার ও বুধবার শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গাড়ি সকাল ৮টায় কুষ্টিয়া,:
আরও পড়ুন
সমাবেশে যোগ দেওয়া সন্দেহে রামগঞ্জে বিএনপি ও যুবদলের ৭নেতাকর্মী গ্রেপ্তার

সমাবেশে যোগ দেওয়া সন্দেহে রামগঞ্জে বিএনপি ও যুবদলের ৭নেতাকর্মী গ্রেপ্তার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপি ও যুবদলের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ৩০অক্টোবর (সোমবার) ভোররাতে তাদের নিজনিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গত ২৮অক্টোবর ঢাকাস্থ নয়পল্টনে বিএনপির সমাবেশে যোগ দেওয়া সন্দেহে তাদেরকে গ্রেপ্তার করে রামগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন উপজেলার লামচর গ্রামের নজির উল্যার ছেলে মোঃ সফিকুল ইসলাম,নারায়নপুর গ্রামের আদম আলীর ছেলে মোঃ রাজু হোসেন, পশ্চিম বিঘা গ্রামের মজিবুল হকের ছেলে মোঃ হারুনুর রশিদ,আউগানখিল গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মোঃ আবুল হোসেন, পশ্চিম কাশিমনগর গ্রামের ছানাউল্লার ছেলে মোঃ মাসুদ আলম, আঙ্গারপাড়া গ্রামের মৃত আঃ হকের ছেলে সৈয়দ আহম্মেদ, দক্ষিন দাসপাড়া গ্রামের রহমত উল্যার ছেলে মোঃ রহমত উল্ল্যা সহ:
আরও পড়ুন
রাজশাহীতে বাড়ি ফেরার পথে চিকিৎসককে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহীতে বাড়ি ফেরার পথে চিকিৎসককে ছুরিকাঘাতে হত্যা

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী আহমেদকে (৫০) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে রাজশাহী নগরীর লক্ষ্মীপুরের চেম্বার থেকে রোগী দেখে উপশহরের বাসায় যাওয়ার সময় বর্ণালীর মোড়ে তাকে ছুরিকাঘাত করা হয়। রামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুকুল হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগ থেকে আইসিইউতে হস্তান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়। জানা যায়, গোলাম কাজেম আলী আহমেদ রাজশাহী মেডিক্যাল কলেজের ৪২তম ব্যাচে এমবিবিএস পাস করেন। পরে এফসিপিএস (ডারমাটোলোজি) ও ডিডিভিসহ (বিএসএমএমইউ) বিভিন্ন ডিগ্রি অর্জন করেন। তার স্ত্রীও একজন চিকিৎসক। তিনি নগরীর:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.