লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন: ১২ নং ওয়ার্ডের ভোটারদের সাথে নৌকার প্রার্থী পিংকু

শেয়ার

Nagadসোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুর-৩ সদর আসনের উপনির্বাচনে নৌকা মার্কা (প্রতীক) মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু ভোটারদের দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। একই সময় লিফলেট বিতরণ ও শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কাজের প্রশংসা করতে দেখা গেছে পিংকুকে।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে লক্ষ্মীপুর পৌরসভার (১২ নম্বর ওয়ার্ড) মিয়া রাস্তা মাথা ও লাহারকান্দি উচ্চ বিদ্যালয় সামনে দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোট চাইতে দেখা যায়।

ভোটারদের উদ্দেশ্য পিংকু বলেন, নৌকা হচ্ছে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক। আপনারা নৌকা মার্কায় ভোট দিলে যেমন শান্তিতে ঘুমাতে পারবেন, তেমনি আপনাদের এলাকার রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন হবে। লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী থেকে ঝুমুর ও দক্ষিণ তেমুহনী থেকে উত্তর তেমুহনী বঙ্গবন্ধু চত্বর পর্যন্ত সড়ক প্রশস্ত কাজ চলমান রয়েছে। সড়কটির কাজ শেষ হলে লক্ষ্মীপুর জেলা শহর সুন্দর দেখা যাবে। তাই নৌকা মার্কা ভোট দিলে এ উন্নয়ন অব্যাহত থাকবে। ৫ নভেম্বর আপনারা সকলেই ভোট কেন্দ্র গিয়ে একটি করে নৌকা মার্কা ভোট দিবেন। আমি সবমসময় আপনাদের পাশে আছি এবং থাকবো।

এসময় উপস্থিত ছিলেন— পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর,স্বাচিপ ও বিএমএ এর লক্ষ্মীপুর শাখার সভাপতি ডাঃ মোঃ জাকির হোসেন, (১২ নম্বর ওয়ার্ড) আওয়ামী লীগের সভাপতি সবুজ, আওয়ামী লীগ নেতা আফলু, যুবলীগ নেতা মুজাহিদুল ইসলাম সুমন মোল্লা, তারেক, কৃষক লীগ নেতা আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা শাহীন আলম ও নিবিরসহ প্রমুখ।

উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। একইসঙ্গে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

আগামী ৫ নভেম্বর এ আসনের ১১৫ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন ভোটার রয়েছেন। এর মধ্য ২ লাখ ৯ হাজার ৯৬ জন পুরুষ এবং ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন নারী ভোটার।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.