শীর্ষ নিউজ

লক্ষ্মীপুরে জাতীয় সমবায় দিবস পালিত

লক্ষ্মীপুরে জাতীয় সমবায় দিবস পালিত

লক্ষ্মীপুর: সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এ প্রতিপাদ্য সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে জেলা সমবায় দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে। লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল আলম চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা:
আরও পড়ুন
রাজশাহীর বাগমারায় জেলহত্যা দিবসে তৃণমূল আওয়ামী লীগের বিশাল সমাবেশ

রাজশাহীর বাগমারায় জেলহত্যা দিবসে তৃণমূল আওয়ামী লীগের বিশাল সমাবেশ

ফরিদ আহমেদ আবির,রাজশাহী: রাজশাহীর বাগমারায় জেলহত্যা দিবস উপলক্ষে তৃণমূল আওয়ামী লীগের আয়োজনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ শনিবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার ভবানীগঞ্জ আলুপট্রি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. ইব্রাহীম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপ কমিটির সদস্য, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ড.পি এম শফিকুল ইসলাম, রাজশাহী জেলা:
আরও পড়ুন
তজুমদ্দিনে ৫২ তম সমবায় দিবস পালিত

তজুমদ্দিনে ৫২ তম সমবায় দিবস পালিত

রুবেল চক্রবর্তী, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে জাতীয় সমবায় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দের সাথে নিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন ভোলা -৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। অনুষ্ঠান স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্ত মো: আবদুল জব্বার। সমবায় দিবসের গুরুত্ব:
আরও পড়ুন
জেল হত্যা দিবস উপলক্ষে ইবি ছাত্রলীগের দোয়া-মোনাজাত

জেল হত্যা দিবস উপলক্ষে ইবি ছাত্রলীগের দোয়া-মোনাজাত

ইবি সংবাদদাতা: জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। শুক্রবার (৩ নভেম্বর) বাদ আছর বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল মসজিদে এর আয়োজন করে সংগঠনটি। এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ-সভাপতি নাইমুর রহমান জয় ও ছাত্রলীগকর্মী শাহিন আলমসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন শহীদ জিয়াউর রহমান হলের সিনিয়র ইমাম বেলায়েত হোসেন। এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী চার নেতাকে ওই:
আরও পড়ুন
রায়পুরে ইউপি চেয়ারম্যানের মায়ের মৃত্যূ

রায়পুরে ইউপি চেয়ারম্যানের মায়ের মৃত্যূ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুর উপজেলার ৯নং উত্তর চর আবাবিল ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলম জিকু হাওলাদার এর মা আনজুমা খাতুন (৮৫) শুক্রবার সন্ধায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ...রাজিউন)। তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। শনিবার সকালে হাওলাদার বাড়ি মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তার লাশ দাফন করা হবে। তার মৃত্যূতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ গভীর শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন
বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে, প্রশ্ন শেখ হাসিনার

বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে, প্রশ্ন শেখ হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে? নির্বাচন করলে তাদের নেতা কে? কাকে প্রধানমন্ত্রী করবে? কাকে দিয়ে মন্ত্রিসভা করবে? বিএনপি চেয়ারপারসন, সে তো এতিমের টাকা আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত। আর এখন তো অসুস্থ। ওরা (বিএনপি) জানে নির্বাচন করলে ওরা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। ২০১৮ নির্বাচনে তো মাত্র ২৯টা সিট পেয়েছিল। এখন তাদের অপকর্মের জন্য মানুষ আরও বিমুখ। শুক্রবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। শেখ হাসিনা বলেন, আজ বিএনপির যে অগ্নিসন্ত্রাস, তাদের যে বীভৎস চেহারা, তারা যে পিটিয়ে পিটিয়ে পুলিশ:
আরও পড়ুন
মালয়েশিয়ায় মাটি ধসে চাপা পড়ে ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় মাটি ধসে চাপা পড়ে ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার কাম্পুং মাকাতে সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় মাটি ধসে চাপা পড়ে তিন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাচাং জেলা পুলিশ সুপার মোহাম্মদ আদলি মাত দাউদ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন (২৯) বলেছেন, দুপুরে তিনি রান্না করছিলেন। এ সময় বাড়ির অদূরে একটি নির্মাণস্থলে শ্রমিকদের চিৎকার শুনতে পান। পরে তার শ্বশুর সিতি রোহানি সেতাপা তাকে জানান, মাটিতে চাপা পড়ে কয়েকজন শ্রমিক মারা গেছেন। তিনি আরও জানান, খবর দেওয়া হলে কিছুক্ষণ পর পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তারা বিকেল ৪টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার:
আরও পড়ুন
বাংলাদেশিদের কেন ভিসা দেবে না, জানালো ওমান দূতাবাস

বাংলাদেশিদের কেন ভিসা দেবে না, জানালো ওমান দূতাবাস

কয়েকদিন আগে বাংলাদেশিদের ভিসা বন্ধ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। তবে ঢাকাস্থ ওমান দূতাবাস জানিয়েছে রাজনৈতিক কোন কারণে বাংলাদেশিদের ভিসা বন্ধ করা হয়নি। শ্রমবাজার নিয়ন্ত্রণে বিদ্যমান আইনের নিয়মিত সমীক্ষা ও পর্যালোচনা করতেই ওমান সরকার ভিসা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়। বৃহস্পতিবারের (২ নভেম্বর) বিবৃতিতে বলা হয়েছে, ভিসা স্থগিতের সিদ্ধান্তটি শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশের ক্ষেত্রেও সমভাবে কার্যকর করা হয়েছে। এটি একটি সাময়িক পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে। এই পর্যালোচনার মাধ্যমে বিদেশি শ্রমিকরা যাতে অনুমোদিত কাজে নিয়োগ লাভ করে এবং ছাটাই হওয়া শ্রমিকদের বিষয়টি যাতে সমাধান করা যায়। এতে শ্রমিক এবং মালিকদের অধিকার সুরক্ষিত হবে বলে উল্লেখ করা হয়েছে।:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে মরনোত্তর চক্ষুদান দিবস পালিত

লক্ষ্মীপুরে মরনোত্তর চক্ষুদান দিবস পালিত

সোলাইমান ইসলাম নিশান: জাতীয় স্বেচ্ছায় রক্তদানও চক্ষুদান দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে রালি, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (০২ নভেম্বর) বেলা ১০.৩০ টায় সদর হাসপাতালের সামনে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানটি হয়। এই সময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান,সিভিল সার্জন আহম্মদ কবির। এছাড়া উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি মোঃ ডাক্তার জাকির হোসেন, লক্ষ্মীপুর জেলার সদর হাসপাতালের শিশু বিভাগের কনসালটেন্ট ডাক্তার মোর্শেদ আলম হিরো , ডাক্তার শামীম আফজাল সহ চিকিৎসক বৃন্দ ও বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠনের সদস্য বৃন্দ। আলোচনা সভায় ডাক্তাররা সবাইকে নিয়মিত রক্তদানের উপকারিতা সম্পর্কে জানান এবং নিয়মিত রক্ত দানের পরামর্শ দেন।:
আরও পড়ুন
ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলার অভিযোগ

ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলার অভিযোগ

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এসময় তাদের গুলিতে আহত হয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন। বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুর বাহিরদিয়া ব্রিজের কাছে এ ঘটনা। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেস আলী ইছা বলেন, দুপুর ১২টার দিকে অবরোধের সমর্থনে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে সেখানে অবস্থান নিয়েছিলেন একে কিবরিয়া স্বপন। এমন সময় একটি প্রাইভেটকার ও কয়েকটি মোটরসাইকেলে করে স্বেচ্ছাসেবক লীগ-যুবলীগ ও ছাত্রলীগ হামলা করে তারা। তারা প্রতিরোধ গড়ে তুলতে শর্টগানের এক রাউন্ড গুলিতে জেলা বিএনপির সদস্যসচিব কিবরিয়া স্বপন আহত হন। এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.