নরসিংদীতে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা
মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলা ও পৌরসভা শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটি অনুযায়ী মনোহরদী উপজেলা ছাত্রদলের সভাপতি করা হয়েছে মো. মনিরুজ্জামান ছোটনকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ইমরান ইসহাক রানাকে। কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির রাকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম মিরাজ এবং সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান সরকার। অপরদিকে মনোহরদী পৌরসভা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আল আমিন প্রধান এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আল রাশেদুল আশিককে। কমিটির:
