শীর্ষ নিউজ

চরভদ্রাসন পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের অভিযানে ২০ হাজার মিটার জাল জব্দ

চরভদ্রাসন পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের অভিযানে ২০ হাজার মিটার জাল জব্দ

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরে চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান  পরিচালনা করে প্রায় ২০ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। শুক্রবার (১৫ এপ্রিল) বিকাল  থেকে রাত ৮টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব। অভিযান চলাকালে নদীতে অবৈধভাবে  পাতা বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে এগুলো পুনরায় ব্যবহার করা না যায়। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম  হোসেন বিপ্লব বলেন, “কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এটি নদীর ছোট মাছ ও পোনা:
আরও পড়ুন
৯১ বছরেও খেলার মাঠ নেই কমলনগরের কে.এম. প্রাথমিক বিদ্যালয়ে

৯১ বছরেও খেলার মাঠ নেই কমলনগরের কে.এম. প্রাথমিক বিদ্যালয়ে

  মোখলেছুর রহমান ধনু, রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৮নং চর কাদিরা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কে.এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘ ৯১ বছরের  পথচলায় স্কুলটি হাজারো শিক্ষার আলো ছড়ালেও আজ পর্যন্ত সেখানে তৈরি হয়নি কোনো স্থায়ী খেলার মাঠ। ফলে বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক কোমলমতি শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সূত্রমতে, ১৯৩৫ সালে জনবহুল  ফজুমিয়ার হাট সংলগ্ন এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চার থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। দীর্ঘ সময় পার হলেও নিজস্ব মাঠ না থাকায় বাধ্য হয়ে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য দূরবর্তী ভুলুয়া নদীর পাড়ে যেতে হয়। এতে একদিকে:
আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় ভাগিনাকে হত্যা, ঘাতক মামা আটক

  মমিনুল হক রুবেল: ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেরকুটা  কর্মকারপাড়া গ্রামে কোমল পানীয়ের সঙ্গে রাসায়নিক এসিড মিশিয়ে খাওয়ানোর অভিযোগে রহমত উল্লাহ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রহমত উল্লাহ একই এলাকার সিদ্দিক মিয়ার ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় , পারিবারিক বিরোধের জেরে গত ৪ এপ্রিল কৌশলে হাসান মিয়া তার ভাগিনাকে কোমল পানির সঙ্গে মিশ্রিত বিষাক্ত রাসায়নিক পান করতে দেন। পান করার কিছুক্ষণ পরই সে শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। ঢাকা থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে:
আরও পড়ুন
রায়পুরে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত

রায়পুরে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও বৈশাখী মেলার মধ্য দিয়ে নতুন  বছরকে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ। সকাল ৯টায় সরকারি মার্চেন্টস একাডেমি মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা  বের হয়। শোভাযাত্রায় নানা রঙের ব্যানার, মুখোশ, ঢাক-ঢোল ও বাংলার ঐতিহ্যবাহী প্রতীক স্থান পায়। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, সহকারী কমিশনার নিগার সুলতানা,:
আরও পড়ুন
আগামীতে স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

আগামীতে স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি সামগ্রিক ভাবে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নের জন্য আগামী অর্থ বছরে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল।  তিনি বলেন, নতুন বছরে আমরা জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছি। আজকে কৃষক কার্ড দেওয়া হচ্ছে, জুন মাসের মধ্যে হেলথ কার্ড ও দেওয়া হবে। জনগণের কল্যাণে কৃষি ঋণ মওকুফ, দুস্থদের জন্য বরাদ্দ, টিআর - কাবিখা, খাল খননসহ নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষে লোকজ মেলা উদ্বোধন কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক:
আরও পড়ুন
আজ পহেলা বৈশাখ, স্বাগত ১৪৩৩

আজ পহেলা বৈশাখ, স্বাগত ১৪৩৩

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ। ১৪৩৩ সালের প্রথম দিন। এ দিনটির মধ্যদিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন আরেকটি বছর। বাঙালির হৃদয়ে প্রকৃতি এক অদৃশ্য সুরে বাঁধা। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড়-বৃষ্টির দামামা বাজিয়ে, ধুলোবালির মেঘ উড়িয়ে, বজ্রের গর্জনে কাঁপিয়ে বৈশাখ এসেছে এক নবজাগরণের প্রতীক হয়ে। বৈশাখের প্রতীক কৃষ্ণচূড়ার ডালেও লেগেছে আগুন, যেন বলছে-এসেছে উৎসব, এসেছে রঙ, এসেছে বৈশাখ। বৈশাখে কেবল প্রকৃতিই নয়, জেগে ওঠে বাঙালির হৃদয়। বাঙালির জীবনচক্রে প্রকৃতির মেজাজি সন্তান বৈশাখ যেন অনিবার্য। তাইতো এবারের পহেলা বৈশাখও এসেছে ভিন্ন রূপে। এ বৈশাখ শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর শুরু করার নয়, এ একটি নতুন সময়ের সূচনা। আজ দেশের:
আরও পড়ুন
কমলনগরে ওটিএম দরপত্রে লটারি বিতর্ক, অনিয়মের অভিযোগ

কমলনগরে ওটিএম দরপত্রে লটারি বিতর্ক, অনিয়মের অভিযোগ

মোখলেছুর রহমান ধনু রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে  ওটিএম (ওপেন টেন্ডারিং মেথড) পদ্ধতিতে আহ্বান করা দরপত্রের কাজ লটারি মাধ্যমে বণ্টনকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও কারসাজির অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে  এডিপি ও উপজেলা রাজস্ব উন্নয়ন খাতের প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকার কাজের বিপরীতে একাধিকবার দরপত্র আহ্বান করা হয়। সর্বশেষ বিজ্ঞপ্তি নং ০৬/২০২৫-২৬ অনুযায়ী ওটিএম পদ্ধতিতে ৭টি প্যাকেজে দরপত্র ডাকা হয়। স্থানীয় ঠিকাদারদের অভিযোগ,  ওটিএম পদ্ধতিতে অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিযোগিতামূলক মূল্যায়নের ভিত্তিতে কাজ বরাদ্দ দেওয়ার নিয়ম থাকলেও এখানে তা না মেনে গত:
আরও পড়ুন
রায়পুরে স্থবির প্রকল্পে গতি, মাঠে নেমে মাপজোখে ইউএনও

রায়পুরে স্থবির প্রকল্পে গতি, মাঠে নেমে মাপজোখে ইউএনও

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুর উপজেলার উন্নয়ন প্রকল্পে দীর্ঘদিন ধরে ধীরগতি, কাজ ফেলে রাখা এবং সময়মতো বাস্তবায়ন না হওয়ার অভিযোগ ছিল। কোথাও কাজ অর্ধেক, কোথাও মেয়াদ শেষ হলেও প্রকল্প ঝুলে ছিল। এমন অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার দায়িত্ব নেওয়ার পর মাঠমুখী তদারকি বাড়িয়েছেন।  এতে স্থবির কয়েকটি প্রকল্পে আবার গতি ফিরতে শুরু করেছে বলে স্থানীয়দের দাবি। গত রবিবার (৫ এপ্রিল) রায়পুর উপজেলার ৩ নম্বর চর মোহনা ও ৪ নম্বর সোনাপুর ইউনিয়নে টিআর, কাবিখা ও কাবিটার আওতায় চলমান বিভিন্ন  উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন ইউএনও। এ সময় তিনি প্রকল্পের কাজের গুণগত মান, অগ্রগতি ও পরিমাপ সরাসরি যাচাই:
আরও পড়ুন
নিজেদের ‘বিজয়’ ঘোষণা করে যুদ্ধবিরতি মেনে নিল ইরান

নিজেদের ‘বিজয়’ ঘোষণা করে যুদ্ধবিরতি মেনে নিল ইরান

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিতে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে ইরান। এই চুক্তি নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সম্মতিতে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। দেশটির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’ এক বিবৃতিতে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে ইরানের পক্ষ থেকে বলা হয়, এই যুদ্ধবিরতিকে তারা ‘ইরানের বিজয়’ হিসেবে দেখছে। পরিষদ জোর দিয়ে উল্লেখ করেছে যে, এটি যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি নয়, বরং স্থায়ী সমাধানের দিকে একটি প্রাথমিক পদক্ষেপ। পুরো প্রক্রিয়াটি সফল হয়েছে পাকিস্তানের সক্রিয় মধ্যস্থতায়। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই অস্থায়ী বোঝাপড়া:
আরও পড়ুন
শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে বৃদ্ধের মৃত্যু 

শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে বৃদ্ধের মৃত্যু 

বাবুল খান, শ্রীপুর,প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে  টিনের চাল ধ্বসে সিরাজুল ইসলাম (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে গত সোমবার  দিবাগত রাত  ১টায় ঝরের সময় সে দোকানের ভেতর ঘুমিয়ে ছিলেন। সেই সময়  কালবৈশাখী ঝড়ে  তিনি ঘরের চালের নিচে চাপা পড়েন। সকালে বিষয়টি টের পেয়ে বৃদ্ধকে খোঁজাখুঁজি করার সময় মৃত অবস্থায় চালার নিচ থেকে উদ্ধার করা হয়। নিহত সিরাজুল ইসলাম (৭২) টাঙ্গাইল  জেলার নাগরপুর থানার কুনরা গ্রামে গাজী রহমানের ছেলে। তিনি তার ছেলে শাহিনকে নিয়ে শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের ছাতিরবাজার এলাকায় বাঁশ দিয়ে সিলিং বানানোর কাজ করতেন। নিহতের ছেলে শাহিন জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের ছাতিরবাজার এলাকায় বাঁশ দিয়ে ঘরের সিলিং:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.