রামগঞ্জে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা

শেয়ার

 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে শরীফ হোসেন (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে পৌরসভার টামটা ওয়ার্ডের রৌশন আলী পাটোয়ারী বাড়িতে এঘটনা ঘটে। নিহত শরীফ হোসেন একই বাড়ির আঃ লতিফ পাটোয়ারীর ছোট ছেলে। সংবাদ পেয়ে সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল মোঃ জামিলুল হক ও রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন  চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ লাশ উদ্ধারে সময় লাশের বাম পায়ের নোখ উল্টানো রক্তাক্ত অবস্থায় এবং প্লোরেও এলোমেলা রক্ত মাখা ছিলো।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে তিন ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে ভিন্নমত দেখা গেছে। বড় ভাই ফারুক হোসেন ও তার স্ত্রী আইরীন সুলতানা শরীফের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছেন।

অন্যদিকে মেঝো ভাই মাসুদ আলমের স্ত্রী ঝুমা  আক্তার অভিযোগ করেন, এটি পরিকল্পিত হত্যাকান্ড। আমার ভাসুর ফারুক ও তার স্ত্রী আইরিন সুলতানা শরীফকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

জানা যায়, আঃ লতিফ পাটোয়ারীর তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে এবং তারা একই বিল্ডিং ঘরে বসবাস করতেন। কয়েক মাস আগে বড় ভাই ফারুক ও মেঝো ভাই মাসুদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে সংঘর্ষ ও মারা মারির ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরে দুই ভাই ও তাদের পরিবারের মধ্যে বিরোধ চলমান রয়েছে। এছাড়া বড় ভাই ফারুক হোসেনের দায়ের করা একটি মামলায় মেঝো ভাই মাসুদ আলম বর্তমানে কারাগারে ও তার স্ত্রী জুমা আক্তারের বিরুদ্ধে প্রেপ্তারী পরোয়ানা  কারনে পলাতক থাকায় পারিবারিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

এরই মধ্যে মঙ্গলবার সকালে শরীফের লাশ একটি রুমের মধ্যে ঝুলন্ত অবস্তায় দেখতে পায় বড়  ভাই ফারুকের মেয়ে জয়নব ও জাইমা আক্তার।

মৃত শরীফের পিতা আঃ লতিফ জানান, তাদের ভাইয়ে ভাইয়ে মারামারির পর ছোট ছেলে শরীফ নিজে একা রান্না-বান্না করে খেতেন। তবে সে শাররীক ভাবে অসুস্থ ছিলো। কেনো এমন ঘটনা ঘটেছে তা আমরা জানি না।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন জানান, শরীফের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরন করেছে। তদন্ত চলমান  রয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.