আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ তাজুল ইসলাম (৬০) নামের এক দিন মুজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
ঘটনাটি ২৩ মার্চ (সোমবার) সকাল ১০টায় উপজেলার ভোলাকোট ইউনিয়নের তোরাব মিঝি বাড়িতে। নিহত তাজুল ইসলাম ভাটরা ইউনিয়নের হীরাপুর সাজি বাড়ির মৃত আঃ খালেকের ছেলে বলে জানা গেছে। রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
নিহতের ছেলে মাহমুদুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাটরা হীরাপুর সাজি বাড়ির তাজুল ইসলাম নিজ শশুর বাড়ির ওয়ারিশি সম্পত্তি দখললের সংবাদ পেয়ে পাশ্ববর্তী ভোলাকোট তোরাব মিজি বাড়িতে গেলে তার ভায়রার ছেলে মোঃ মাহফুজ (৩০), মোঃ শুক্কুর (৪২), মোঃ কামাল (৩৫) ও মোঃ লেদা মিয়া সহ একটি গ্রুপ দিন মুজুর তাজুল ইসলামের উপর এলোপাতাড়ি পিটিয়ে হামলা চালায়।
এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তার স্বজনরা রামগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
রামগঞ্জ থানা ওসি তদন্ত মোঃ আবদুল জলিল জানান, লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। নিহত তাজুল ইসলামের পরিবারের স্বজনরা বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে।
