নরসিংদীতে জুলাই শহীদ দিবস পালিত
মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি নরসিংদীতে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া নরসিংদী প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে জুলাইয়ের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে:
