শ্রীপুরে গরু কাপ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শেয়ার

 

বাবুল খানঃ
ব্যাপক আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শ্রীপুরের কেওয়া একতা বন্ধন যুব সংঘের উদ্যোগে  এক গরু কাপ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় কেওয়া চেয়ারম্যানবাড়ি লিচুবাগান মাঠে এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এতে বিবাহিত বনাম অবিবাহিত দল অংশগ্রহণ করে।

ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয়  এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দেয়। জুমার নামাজের পর থেকেই দর্শকরা খেলার মাঠে জড়ো হতে থাকে। শুক্রবার স্থানীয় শিল্প কারখানা সাপ্তাহিক ছুটি থাকায় বিপুলসংখ্যক দর্শক মাঠে এসে খেলা উপভোগ করে। খেলায় টাইব্রেকারে এক- শূন্য গোলের ব্যবধানে বিবাহিত দল জয়ী হয়।

বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করেন  খেলার প্রধান অতিথি শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, পৌর যুব দলের সদস্য সচিব আবু তাহের প্রধান, খেলায় সভাপতিত্ব করেন, পৌর বিএনপির সাবেক সহ -দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক সদস্য আফাজ উদ্দিন মোল্লা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক সদস্য এস এম জসিম। আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতা কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও এলাকার গণমানব ব্যক্তিবর্গ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.