নিখোঁজের ১মাসেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের

শেয়ার

 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি দোকানের সামনে থেকে নিখোঁজ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি  মোহাম্মদ রাসেল হোসেন (৩২) নামের এক যুবকের। ছেলের শোকে অসুস্থ হয়ে পড়েছেন তার মা ফাতেমা বেগম। এ ঘটনায় গত ২৫ জুন রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন রাসেলের বড় ভাই মো. ফারুক হোসেন।
জিডি ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ জুন সকাল ৭টার দিকে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের তোরাব মিজি বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে মোহাম্মদ রাসেল হোসেন বাড়ির পাশের দেবনগর গ্রামের একটি দোকানে চা খেতে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি।
পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে  খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ২৫ জুন রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এরপরও এক মাস অতিবাহিত হলেও তার কোনো খোঁজ মেলেনি।
এবিষয়ে রামগঞ্জ থানার এসআই আব্দুস শাকুর বলেন, নিখোঁজ রাসেলকে উদ্ধারের জন্য বিভিন্ন জেলায়  বেতার বার্তা পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার হারিয়ে যাওয়ার তথ্য প্রকাশ করা হয়েছে। তাকে খুঁজে বের করতে পুলিশি তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.