কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি;
হাজিরহাট উপকূল সরকারি কলেজে দীর্ঘদিনের কর্মমুখর জীবন শেষে অবসরে যাওয়া দুই অধ্যক্ষ ও এক শিক্ষকের সম্মানে এক বর্ণাঢ্য অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ২৬ নভেম্বর কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিদায় সংবর্ধনা পাওয়া সম্মানিত ব্যক্তিবর্গ হলেন,অধ্যক্ষ আবদুল মোতালেব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দীন তালুকদার, সহকারী গ্রন্থাগারিক আক্তার হোসেন ফারুকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মাহবুবে এলাহি।
কলেজ মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ বর্তমান নোয়াখালী সরকারি কলেজ অধ্যক্ষ জাকির হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম নুরুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী ও কলেজ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী অধ্যক্ষ আবদুল মোতালেব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দীন তালুকদার এবং সহকারী গ্রন্থাগারিক আক্তার হোসেন ফারুকীর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষাবিস্তারে তাদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর মুহাম্মদ মাহবুবে এলাহি বিদায়ী অতিথিদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসর জীবনের সার্বিক সাফল্য কামনা করেন। সবশেষে বিদায়ী সম্মানিত ব্যক্তিবর্গের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
কমলনগরে দুই অধ্যক্ষের অবসরজনিত বিদায় সংবর্ধনা
