আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দক্ষিণ দাশপাড়া ও পশ্চিম কাশিমনগর জাবালে নূর মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ছাতা, মাদ্রাসার পোশাক ও ফলজ গাছ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ও প্রধান উপদেষ্টা সোহরাব হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সহকারী শিক্ষক হাফেজ মো. আবু রায়হান।
মাদ্রাসার সভাপতি নুরুন্নবী গাজীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গল্লাক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. ওমর ফারুক, সাবেক ইউপি সদস্য হাজী নিজাম উদ্দিন পাওয়ারী, সাবেক ইউপি সদস্য মো. নুরুল হুদা এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. মমিন উল্যা।
এছাড়া বক্তব্য দেন বায়তুল আকছা জামে মসজিদের খতিব মাওলানা দাউদ আলম, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. মিনহাজ হোসেন, বায়তুল আকছা জামে মসজিদের সেক্রেটারি মো. মাইন উদ্দিন, জাবালে নূর মাদ্রাসা কমপ্লেক্সের সেক্রেটারি মো. ফিরোজ আলম, সহ-সভাপতি মো. আজহার উল্যা মান্নান, ক্যাশিয়ার মো. শাহজাহান এবং বায়তুল আকছা জামে মসজিদের সভাপতি মো. ফজলুল করিম।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ছাতা, মাদ্রাসার পোশাক এবং ফলজ গাছ বিতরণ করা হয়।
