রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে আলোচনা
প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ঋণ প্রদান এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। সভাপতির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, দীর্ঘ সময় পর সরকার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পুনরায় চালুর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। দিবসটি উপলক্ষে রায়পুরে ৩৮ লাখ টাকার ঋণ বিতরণ, শিশু-কিশোরদের:
