শীর্ষ নিউজ

স্পিকার  রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় তজুমদ্দিনে বিএনপির আনন্দ মিছিল

স্পিকার  রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় তজুমদ্দিনে বিএনপির আনন্দ মিছিল

  ​রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি: স্পিকার ও ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মেজর অব.  হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় আনন্দ মিছিল করেছে তজুমদ্দিন উপজেলা বিএনপি। ​আজ ২৫ জুলাই (শনিবার) বিকেল সাড়ে পাঁচটায় দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি তজুমদ্দিন শহরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ​আনন্দ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু ও সাধারণ সম্পাদক  ওমর আসাদ রিন্টু। ​এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার, শহদাত হোসেন পাটওয়ারী, হাসান সাফা পিন্টু, মহিউদ্দিন জুলফিকার, গিয়াস পঞ্চায়েতসহ তজুমদ্দিন উপজেলা  বিএনপি:
আরও পড়ুন
৭০ বছরের বৃদ্ধ আটক; রামগঞ্জ ৫ বছরের শিশু নির্যাতনের শিকার

৭০ বছরের বৃদ্ধ আটক; রামগঞ্জ ৫ বছরের শিশু নির্যাতনের শিকার

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে নুশরাত জাহান নামের ৫বছরের এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছেন। শনিবার ২৫জুলাই দুপুরে উপজেলার পশ্চিম শোশালিয়া গাছী বাড়িতে এঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত মোঃ সেলিম হোসেন (৭০) নামের বৃদ্ধকে  আটক করেছে। ভিকটিমের মা আফসানা জান্নাত জানান, প্রতিদিনের ন্যায় শিশু নুসরাত ঘরের বাহিরে খেলাধুলা করছিলো। এসময় একই বাড়ির পাশ্ববর্তী ঘরের  সেলিম হোসেন নুসরাতকে ফুসলিয়ে রহিমের বিল্ডিং ঘরের ছাদে নিয়ে যৌন নির্যাতন করে। এসময় পাশ্ববর্তী ফারুকের স্ত্রী চিৎকার দিলে সেলিম পালিয়ে যায়। সৃষ্ট ঘটনায় শিশুর পরিবারের লোকজন থানায় অভিযোগ জানালে রামগঞ্জ থানা পুলিশ সন্ধা ৬টায় সেলিমকে আটক করতে সক্ষম হয়। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ  মোহাম্মদ ফিরোজ:
আরও পড়ুন
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন

নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন

স্ট্যাফ রিপোর্টার, মোঃ আবদুল আজীম। লক্ষ্মীপুর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেল ৪টায় চরচামিতা এলাকার বেগম অজিফা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ভবনে স্থাপিত চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রমের শুভ সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি  সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল  খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ:
আরও পড়ুন
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র  গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়,  রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী এক জরুরি সংবাদ সম্মেলন শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে জীবনসঙ্গীর যোগাযোগ বিচ্ছিন্ন, প্রতারণার আশঙ্কায় ভুক্তভোগীর আইনগত পদক্ষেপ

যুক্তরাষ্ট্রে জীবনসঙ্গীর যোগাযোগ বিচ্ছিন্ন, প্রতারণার আশঙ্কায় ভুক্তভোগীর আইনগত পদক্ষেপ

মোঃ সাব্বির হোসেন, গলাচিপা প্রতিনিধি। পটুয়াখালী জেলার গলাচিপার বাসিন্দা ফারহানা মিশু টুম্পার সঙ্গে ভোলার জেলার যুবক বর্তমান মার্কিন প্রবাসী মোঃ ইব্রাহিম এর সাথে পারিবারিক ভাবে বিবাহ হয় তাদের, এর পরবর্তীতে তিনি তার স্ত্রীকে  যুক্তরাষ্ট্রে নিয়ে যান আর সেখানে তার সাথে ২১ দিন এক সাথে বসবাস করছিলেন বলে জানান ভুক্তভোগী মার্কিন প্রবাসী মোঃ ইব্রাহিম। ভুক্তভোগীর দাবি, ফারহানা মিশু টুম্পা  ১৪ ডিসেম্বর ২০২৫ যুক্তরাষ্ট্রে আসেন। পরবর্তী সময়ে গ্রিন কার্ড হাতে পাওয়ার পর ৭ জানুয়ারি ২০২৬ বাসা থেকে হটাৎ না জানিয়ে চলে যায় এর পর থেকে তার সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভিযুক্ত:
আরও পড়ুন
বরগুনা হাসপাতালের অনৈতিক প্রস্তাবের অভিযোগে তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

বরগুনা হাসপাতালের অনৈতিক প্রস্তাবের অভিযোগে তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

মইনুল আবেদিন খান,বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ডা. লুৎফুন্নাহার লনীকে অনৈতিক প্রস্তাব, অশালীন ইঙ্গিত এবং বিনা কারণে  নিজের দপ্তরে ডেকে মানসিক হয়রানির অভিযোগে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলমের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব (শৃঙ্খলা-২ শাখা) মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত গত ২২ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরগুনা জেনারেল হাসপাতালে যোগদানের পর থেকেই তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম সুযোগ পেলেই কোনো প্রয়োজন  ছাড়াই আবাসিক সার্জন ডা. লুৎফুন্নাহার লনীকে নিজের দপ্তরে ডেকে পাঠাতেন এবং তাঁকে অনৈতিক প্রস্তাব ও অশালীন ইঙ্গিত করতেন। এ ধরনের:
আরও পড়ুন
রামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

রামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরে ৫৫কোটি ৫৮লাখ ২২হাজার ৯শত ৪১টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১১টায় পৌর সম্মেলন কক্ষে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজনদের উপস্থিতিতে ওই বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক ও  উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান। বাজেটে রাজস্ব থেকে সর্বোচ্চ আয় ধরা হয়েছে ১৯কোটি ১০লাখ ৭২হাজার ২শত ৩২টাকা এবং উন্নয়ন খাতে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে ৩৬কোটি ৪৭লাখ ৫০হাজার ৭শত  ৯টাকা। পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন হেলালের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সাধারণ  সম্পাদক মনোয়ার হোসেন, পৌর সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন, পৌর বিএনপি'র সভাপতি শেখ মোহাম্মদ:
আরও পড়ুন
মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে রামগঞ্জের প্রবাসী শ্রমিকের করুন মৃত্যু

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে রামগঞ্জের প্রবাসী শ্রমিকের করুন মৃত্যু

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ জীবিকার তাগিদে প্রায় এক দশক আগে দূর দেশে পাড়ি জমিয়েছিলেন মিল্লাত হোসেন (৪২)। স্বপ্ন ছিল হাড়ভাঙা খাটুনি খেটে পরিবারের মুখে হাসি ফোটাবেন। কিন্তু কর্মস্থলের একটি দুর্ঘটনায় ধূলিসাৎ হয়ে গেল সব স্বপ্ন, চিরতরে থেমে গেল তাঁর জীবনপ্রদীপ। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল  ১০টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনে কাজ করার সময় ১০ তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত মিল্লাত হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে। পরিবারে স্বচ্ছলতা ফেরাতে প্রায় ১০ বছর আগে তিনি প্রবাস জীবনে পা রাখেন এবং কুয়ালালামপুরে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।:
আরও পড়ুন
রামগঞ্জের দল্টায় সরকারী পুকুর জবরদখল

রামগঞ্জের দল্টায় সরকারী পুকুর জবরদখল

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ভাটরা ইউনিয়নের দল্টা বাজারে জেলা প্রশাসনের নিয়ন্ত্রিত ক শ্রেনীর খাসভূক্ত একটি পুকুর জবর দখলের উৎসবে পরিনত হয়েছে। স্থানীয় কয়েকটি মহল পানি সেঁচে পুকুরটিতে পাকা ইমারত নির্মানের মাধ্যমে ওই উৎসবে মেতে রয়েছে। সৃষ্ট ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন শেষে নির্মানকাজ বন্ধের নির্দেশ দিলেও  কিছুতেই বন্ধ হচ্ছেনা জবরদখলের লীলা। এনিয়ে স্থানীয়ভাবে অসন্তোষের সৃষ্টি হয়েছে। উপজেলার ১০নং ভাটরা ইউনিয়ন ভূমি তহসিল অফিস সূত্র জানায়, দল্টা বাজারে জেলা প্রশাসনের নিয়ন্ত্রনাধীন ক শ্রেনীর খাসভূক্ত দুটি পুকুর রয়েছে। প্রতি মৌসুমে লীজ প্রদানের মাধ্যমে রাজস্ব আয় হয়।  কিন্তু বিগত আওয়ামী সরকারের আমলে পুকুর দুটির পাড় দখল করে এলাকার:
আরও পড়ুন

রামগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে নিষেধ করায় স্ত্রীর হাত পা ভেঙ্গে দিয়ে পাষন্ড স্বামী

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে বারন করায় মরিয়ম বেগম (২২) নামের স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে পালিয়েছে পাষ- স্বামী জহিরুল ইসলাম। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগ গভীর রাতে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রম্মপাড়া  ওয়াপদা টেকের পাশে। বর্তমানে মরিয়ম বসতঘরে ৫মাসের শিশু সন্তান নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সূত্র জানায়, বিগত ২বছর পূর্বে চট্ট্রগ্রামের মরিয়মকে বিয়ে রামগঞ্জে নিয়ে আসে জহিরুল। পরে ওয়াপদা টেকের পাশে ঘর করে সংসার পাতে তারা। এলাকাবাসী জানান, মরিয়মের আতœীয়-স্বজন না  থাকায় জহিরুল সবসময় স্ত্রী মরিয়মের উপর নির্যাতন চালিয়ে আসছিলো। ঘরে ৫মাসের শিশু সন্তান থাকায় রোববার দিবাগত রাতে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে যেতে বারন করে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.