রামগঞ্জের দল্টায় সরকারী পুকুর জবরদখল

শেয়ার

 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ভাটরা ইউনিয়নের দল্টা বাজারে জেলা প্রশাসনের নিয়ন্ত্রিত ক শ্রেনীর খাসভূক্ত একটি পুকুর জবর দখলের উৎসবে পরিনত হয়েছে। স্থানীয় কয়েকটি মহল পানি সেঁচে পুকুরটিতে পাকা ইমারত নির্মানের মাধ্যমে ওই উৎসবে মেতে রয়েছে। সৃষ্ট ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন শেষে নির্মানকাজ বন্ধের নির্দেশ দিলেও  কিছুতেই বন্ধ হচ্ছেনা জবরদখলের লীলা। এনিয়ে স্থানীয়ভাবে অসন্তোষের সৃষ্টি হয়েছে।
উপজেলার ১০নং ভাটরা ইউনিয়ন ভূমি তহসিল অফিস সূত্র জানায়, দল্টা বাজারে জেলা প্রশাসনের নিয়ন্ত্রনাধীন ক শ্রেনীর খাসভূক্ত দুটি পুকুর রয়েছে। প্রতি মৌসুমে লীজ প্রদানের মাধ্যমে রাজস্ব আয় হয়।  কিন্তু বিগত আওয়ামী সরকারের আমলে পুকুর দুটির পাড় দখল করে এলাকার প্রভাবশালী মহল পাকা ব্যবসা প্রতিষ্ঠান সহ ইমারত নির্মাণ করে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি স্থানীয় মহলটি বাজারের মধ্যে পুকুরটি পানি সেঁচে পাকা ইমারত নির্মাণ কাজ শুরু করে।
ইউনিয়ন তহশিলদার মোঃ জহিরুল  ইসলাম জানান, এমন জবরদখল কাজে রয়েছেন অনেকেই। তারা মারমূখী খাকায় তাদের জবরদখল কাজের প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা কেউই।
পুকুরের লীজ গ্রহীতা ইব্রাহীম মিঝি জানান, চারপাশ এমন ভাবে দখল হয়েছে যে পুকুর গুলোতে যাতায়াতের রাস্তা এখন আর নেই।
এনিয়ে জসিম পাল নামের একজন  জানান, কাজ শুরু করেছি। এখন বন্ধ রয়েছে। ইউএনও অনুমতি দিবেন আশা রাখি। তারপর আবার কাজ শুরু হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান জানান, সরকারী পুকুর কিংবা সম্পত্তি দখলের কোন সুযোগ নেই। দল্টায় পুকুর জবরদখলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.