রাজনীতি

আজ  জামায়াতে ইসলামীসহ ৮ রাজনৈতিক দলের দেশ ব্যাপী বিক্ষোভ

আজ জামায়াতে ইসলামীসহ ৮ রাজনৈতিক দলের দেশ ব্যাপী বিক্ষোভ

অনলাইন ডেস্ক- বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ রাজনৈতিক দল আজ সোমবার (২৭ অক্টোবর) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে । জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশের সব জেলা সদরে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের পক্ষ থেকে গত ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনের:
আরও পড়ুন
ফ্যাসিবাদ কায়েম ও আয়নাঘর তৈরি করেছে যারা তাদের এদেশে রাজনীতি করার কোন অধিকার নেই

ফ্যাসিবাদ কায়েম ও আয়নাঘর তৈরি করেছে যারা তাদের এদেশে রাজনীতি করার কোন অধিকার নেই

অনলাইন ডেস্ক- যারা বাংলাদেশপন্থী, তারাই এদেশে রাজনীতি করবেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা আয়নাঘর তৈরি করেছে, যারা গুম, খুন করেছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগের দোসরদের যেখানেই পাওয়া যাবে, তাদের ধরে থানায় সোপর্দ করার আহ্বান জানান। এদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনারও দাবি করেন সাদিক কায়েম। সাদিক কায়েম জানান, জার্মানিতে যেভাবে নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে, ইতালিতে যেভাবে মুসোলিনিকে নিষিদ্ধ:
আরও পড়ুন
লক্ষ্মীপুর-৪ (রামগতি কমলনগর) বিএনপির – জামায়াতসহ ৬ প্রার্থী নিজস্ব কৌশলে প্রচারনায় ব্যস্ত

লক্ষ্মীপুর-৪ (রামগতি কমলনগর) বিএনপির – জামায়াতসহ ৬ প্রার্থী নিজস্ব কৌশলে প্রচারনায় ব্যস্ত

নিজস্ব সংবাদদাতা- ‎এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে সম্ভাব্য প্রার্থীর সংখ্যা বাড়ছে। জানা গেছে, এই আসনে বর্তমান প্রধান দুই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশাপাশি জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, গনঅধিকার পরিষদও প্রতিদ্বন্দ্বিতায় থাকবে। বিএনপির ধানেরশীষে দলীয় মনোনয়ন পেতে এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের তদবির শুরু হয়ে গেছে। সেই সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কোন্দলও প্রকাশ্য রূপ নিচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ‎আরও জানা যায়, বিএনপি ও জোট থেকে সম্ভাব্য প্রার্থীর তালিকা দীর্ঘ হওয়ায় মনোনয়ন প্রত্যাশীরা দলীয় নেতাকর্মীদের নিজস্ব বলয়ে আটকে রাখার চেষ্টা চালাচ্ছেন। একই সঙ্গে জনসংযোগে:
আরও পড়ুন
তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পতাকাকে উড্ডীয়মান রাখবো : এ্যানি 

তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পতাকাকে উড্ডীয়মান রাখবো : এ্যানি 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ থেকে:বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামি নির্বাচনে ধানের শীষের পতাকাকে আমরা উড্ডীয়মান রাখবো তারেক রহমানের নেতৃত্বে। এখন থেকেই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরেরামগঞ্জ সরকারি কলেজ মাঠে রামগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আগামি নির্বাচনের দিকে। এই সম্মেলনে একটি সুন্দর নেতৃত্ব আসবে, ওই নেতৃত্বের মাধ্যমে আমরা আগামি নির্বাচনে ঘরে ঘরে যাবো। এটা তারেক রহমানের সিদ্ধান্ত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরামর্শ দিয়েছেন, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে টিম ওয়ার্কের:
আরও পড়ুন
রামগঞ্জে বিএনপি’র দুই নেতাকে দল থেকে বহিষ্কার

রামগঞ্জে বিএনপি’র দুই নেতাকে দল থেকে বহিষ্কার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গে ও নানাবিধ কারণে রামগঞ্জে বিএনপি'র দুই নেতাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা বিএনপি থেকে বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর এ বহিষ্কারাদেশ জারি করা হয়। বহিষ্কৃতরা হলেন, রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাত হোসেন। এবং একই ইউনিয়নের উপজেলা ও ওয়ার্ড বিএনপির সদস্য তরিকুল ইসলাম স্বপন। সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট লামচর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন শেষে প্রিসাইডিং অফিসার ও উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমকে মারধর করে গুরুতরভাবে আহত করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। পরবর্তীতে ৩১ আগস্ট উপজেলা বিএনপি তাদের কাছে কারণ দর্শানোর নোটিশ প্রদান:
আরও পড়ুন
গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই জুলাইয়ের শিক্ষা : হাবিব হাসনাত

গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই জুলাইয়ের শিক্ষা : হাবিব হাসনাত

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপির পেশাজীবী নেতা সৈয়দ হাবিব হাসনাত বলেছেন, সত্যবাদী, ন্যায়পরায়ণ হয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই আন্দোলনের শিক্ষা ধারণ করতে হবে। শুক্রবার (২৯ আগস্ট) রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থার উদ্যোগে এসএসসি ২০২৫ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সৈয়দ হাবিব হাসনাত বলেন, দীর্ঘ ১৭ বছর এ দেশের লক্ষ লক্ষ মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, জীবন দিয়েছে,  রক্ত দিয়েছে। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেপথ্যে থেকে ভূমিকা রাখতে গিয়ে আমিও গুম হওয়ার শঙ্কায় ছিলাম। অনেক মানুষ খুন হয়েছেন, অনেককে গুম করা হয়েছে। গত জুলাই মাসে:
আরও পড়ুন
ফ্যাসিবাদ মুক্ত হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি!  কমলনগরে তানিয়া রব

ফ্যাসিবাদ মুক্ত হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি!  কমলনগরে তানিয়া রব

লক্ষ্মীপুর, প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে ৫আগস্ট ফ্যাসিবাদ বিরোধী  দিবস উপলক্ষে উপজেলা জেএসডির আয়োজনে পথসভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথী জাতীয় সমাজ তান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিসেস তানিয়া রব বলেছেন দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি। এই জন্য কি আমরা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি?।২৭ আগষ্ট (বুধবার) বিকেলে পদসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ‎তিনি  আরো বলেন, রামগতি-কমলনগরের প্রধান সমস্যা নদী ভাঙন। ১৯৯৬ সালে আ স ম রব সংসদ সদস্য নির্বাচিত হয়ে নদী ডেইজিংয়ের কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। একটি পক্ষ তা করতে দেননি। বিগত ২৫ বছরে কেউ সে কাজটি গুরুত্বের সাথে দেখেনি। এখন নদীবাধ প্রকল্পের বরাদ্দের নামে:
আরও পড়ুন
রামগঞ্জে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুইজন গ্রেফতার

রামগঞ্জে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুইজন গ্রেফতার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ দুই  নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের  সদস্য মোর্শেদুল আমিন বাবু (৩৮)। বাবু উপজেলার লামচর ইউনিয়নের বিষ্ণবল্লভপুর গ্রামের আহমদ মিয়া  মাস্টার বাড়ির মৃত নুরুল আমিনের ছেলে। অপরজন রাশেদ আলম ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি পৌরসভার সোনাপুর গ্রামের সোনাপুর বাড়ির মৃত সামছুল হকের ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে  দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার:
আরও পড়ুন
‎দলের খারাপ সময়ে আন্দোলন সংগ্রামে সামনে ছিলেন বাবু ভাই- রাকিব আহসান

‎দলের খারাপ সময়ে আন্দোলন সংগ্রামে সামনে ছিলেন বাবু ভাই- রাকিব আহসান

‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি - সাবেক ছাত্রদলের সফল সাধারণ সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর আজ ৫ম মৃত্যু বার্ষিকীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দুঃসময়ে বিএনপির আন্দোলন সংগ্রামে যখন কেউ ছিলো না তখন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শফিউল বারী বাবু ভাই। আজ শফিউল বারী বাবুর ৫ম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ‎ ‎লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ সোমবার সকাল দশটায় রামগতি উপজেলার শফিউল বারী বাবুর নিজ এলাকায় হাজী আমজাদ মিয়া জামে মসজিদ প্রাঙ্গণে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ‎ ‎লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক:
আরও পড়ুন
কেন্দ্রীয় বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত

কেন্দ্রীয় বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত

পল্লী নিউজ ডেক্স বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সব কমিটি স্থগিত করা হয়েছে। রোববার (২৭ জুলাই) বিকেলে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি  রিফাত রশিদ। রিফাত রশিদ বলেন,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যাতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজ থেকে  আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো।  এর পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামীতে কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.