নিজেদের কর্মিদের বুকে আগলিয়ে রাখবেন : মেজর হাফিজ উদ্দিন
রুবেল চক্রবর্তী, তজুমদ্দিন (ভোলা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সংসদ, সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো পথ নেই। জনগণ যাদের ভোট দেয়, আমরা তা মেনে নেব।গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে দেশের দুর্ভোগ বাড়বে। নিজেদের কর্মীদের বুকে আগলিয়ে রাখবেন,যারা বাংলাদেশকে দেখে নাই, দেশ ও দেশের গ্রামাঞ্চল সম্পর্কে জানেনা তারা এখন একের পর এক সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে। ছাত্ররা নতুন একটা দল গঠন করেছে এনসিপি তারা হলো আমাদের ছেলে নাতিদের বয়স,এ দলটা আমরা চাই, তারা রাজনীতিতে আসছে রাজনীতি শিখবে তাদের দলকে শক্তিশালী করবে এটাই আমার চাই, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি:
