কমলনগরে জেএসডি’র জাতীয় শ্রমিক জোটের আহবায়ক কমিটি গঠন

শেয়ার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে চর মার্টিন ইউনিয়ন জেএসডি’র জাতীয় শ্রমিক জোটের আহবায়ক আমির হোসেন। ৫ জুলাই (শনিবার) বিকালে উপজেলার চৌধুরী বাজারে চর মার্টিন ইউনিয়ন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র কার্যালয়ে জেএসডি’র জাতীয় শ্রমিক জোটের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

এতে যুগ্ম আহবায়ক মোঃ সিরাজ, যুগ্ম আহবায়ক মোঃ আজাদ উদ্দীন। আব্দুস শহীদ ফরহাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা জেএসডি’র সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেব।

চর মার্টিন ইউনিয়ন যুব পরিষদের আহবায়ক মাকছুদুর রহমান মানিকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জেএসডি’র সাংগঠনিক সম্পাদক মো. মমিন উল্যাহ, উপজেলা জাতীয় শ্রমিক জোটের আহবায়ক মো. হারুন রশীদ, যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম, যুগ্ম আহবায়ক আনার উল্যাহ  হেকিম,  যুব পরিষদের যুগ্ম আহবায়ক আবুল বাছেত খোকন প্রমূখ।

উপস্থিত সকলে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রবের হাতকে শক্তিশালী করতে একমত পোষণ করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.