রামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ৭৩ কোটি ৩৭ লাখ ৯৯ হাজার ৩৯৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহস্পতিবার সকাল ১০টায় পৌরসভার সম্মেলন কক্ষে ওই বাজেট পেশ করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল আলম সর্দার।

প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাত থেকে সর্বোচ্চ আয় দেখানো হয়েছে ৫৮ কোটি ৫৮ লাখ টাকা এবং রাজস্ব খাত থেকে আয় দেখানো হয়েছে ১৪ কোটি ৭৯ লাখ ৯৯ হাজার ৩৯৬ টাকা। উন্নয়ন খাতকে প্রাধান্য দিয়ে সর্বমোট ব্যায় ধরা হয়েছে ৬৮ কোটি ৭২ লাখ ৪৮ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৪ কোটি ৬৫ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকা।

পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন হেলালের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবু তাহের, পৌর সহকারী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, পৌর হিসাব রক্ষক মোঃ ইব্রাহীম মিয়া। বক্তব্য রাখেন সাংবাদিক ওমর ফারুক পাটোয়ারী, জাকির হোসেন পাটোয়ারী, রাজু আহম্মেদ, মোঃ শাহআলম, পারভেজ হোসেন সহ অনেকে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.