কমলনগরে হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নিলেন জনতা
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি লক্ষ্মীপুরের কমলনগরে হ্যান্ডকাপসহ চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে ছিনিয়ে নিলেন স্থানীয় জনতা। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭নাম্বার ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানা যায়, চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে ওই ইউনিয়নের ৭নাম্বার ওয়ার্ড থেকে কমলনগর থানার এএসআই প্রদীপ চন্দ্র দাস ও আরজু গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের খবর পেয়ে ওই এলাকার প্রায় ৫সহস্রাধিক নারী পুরুষ একত্রিত হয়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ শুরু করেন। ওই সময় রাজুকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয় বিক্ষোভকারীরা। পরে খবর পেয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম গিয়ে:
