রাজনীতি

দেশের মানুষ সবসময় ভালোর জন্য লড়াই-সংগ্রাম করে: মির্জা ফখরুল

দেশের মানুষ সবসময় ভালোর জন্য লড়াই-সংগ্রাম করে: মির্জা ফখরুল

বাংলাদেশের মানুষ সবসময়ই ভালোর জন্য লড়াই-সংগ্রাম করে— এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ দেশের কৃষক, শ্রমিক, শিক্ষকসহ সকল শ্রেণি-পেশার মানুষ দেশের জন্য অবদান রেখে চলেছেন। দেশের জন্য সকলে কাজ করবো— এটাই আমাদের ভবিষ্যতের শপথ ও ভাবনা। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর ক্যাথলিক মিশনের মাদার তেরেসা স্কুলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে হানাহানি ও বিভেদ আছে, কিন্তু তাতে আশা হারানো যাবে না। আঠারো কোটি মানুষ দেশের জন্য কাজ করবে— এটাই সকলের শপথ। সমস্যা থাকলেও তা দূর করে সামনে এগিয়ে যেতে হবে। পরে স্কুলের:
আরও পড়ুন
নাহিদকে আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত

নাহিদকে আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বললেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন হাসনাত। পোস্টে নাহিদ ইসলামের সঙ্গে বসা একটি ছবি জুড়ে দিয়েছেন তিনি। নাহিদ ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ওই পোস্টে হাসনাত লেখেন, ‘শুভ জন্মদিন।  বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।’ প্রসঙ্গত, ২৮ এপ্রিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের জন্মদিন। নাহিদের জন্ম ১৯৯৮ সালে ঢাকার অদূরে ফকিরখালীতে। তার ডাকনাম ‘ফাহিম’। ২০১৪ সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুল থেকে এসএসসি পাস করেন তিনি। সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২০১৬ সালে এইচএসি:
আরও পড়ুন
ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত

আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করার দাবি করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এ জন্য প্রয়োজনীয় বিশাল অর্থের যোগান দিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চেয়েছে জামায়াত। রোববার (২৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। আগামী নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন আপনাদের অবস্থান জানতে চেয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে প্রধান উপদেষ্টা যে টাইমলাইন দিয়েছেন তার ওপরই আস্থা রাখবে জামায়াত।’ সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘আগামী নির্বাচনে ইউরোপীয়:
আরও পড়ুন
নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে: রুমিন ফারহানা

নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে: রুমিন ফারহানা

জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনাজপুর শহরে একটি কমিউনিটি সেন্টারে কর্মশালায় এ মন্তব্য করেন তিনি। রুমিন ফারহানা বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে, গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে কখনো বলে ডিসেম্বর, কখনো বলে মার্চ, আবার কখনো বলে জুনের মধ্যে। এই সরকার তো কখনো নির্বাচন করেনি। আর নির্বাচন করবেও না। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মেন্ডেট নিয়েই তারা এখন পাঁচ বছর থাকতে চায়। বিএনপি জনগণের পালস বুঝে রাজনীতি করে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, আপসহীন নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর যে নির্যাতন হয়েছে,:
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

নির্বাচনের রোডম্যাপ আদায় করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। বুধবার (১৬ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয়েছে। ১২টা ৫ মিনিটে বিএনপি নেতারা যমুনায় প্রবেশ করেন। বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সঙ্গে আছেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু। দলটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে বিএনপির নেতারা প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট করে জানতে চাইবেন কবে নাগাদ নির্বাচন হবে এবং নির্বাচনের রোডম্যাপ বা পথনকশা কবে ঘোষণা করা:
আরও পড়ুন
নির্বাচনের রোডম্যাপ দিতে দেরি কেন, জানতে চায় বিএনপি

নির্বাচনের রোডম্যাপ দিতে দেরি কেন, জানতে চায় বিএনপি

জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যোগ দেন তিন ছাত্রপ্রতিনিধি। রাজনীতিতে ছাত্রদের সম্পৃক্ততার বিষয়টি যখন স্পষ্ট হচ্ছিল, তখন পুরনো দলগুলো অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছিল। ছাত্রদের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের আগে পদত্যাগ করে দলটির দায়িত্ব নেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এখনও সরকারে আছে দুই ছাত্রপ্রতিনিধি। এমন অবস্থায় সরকারে ছাত্রদের প্রভাব বিস্তারের অভিযোগে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বলে মনে করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা আশা করি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে না। কিন্তু প্রশ্ন উঠেছে বিভিন্ন কোয়ার্টারে। আমি আশা করি, সরকার সেখানে নিবিড় দৃষ্টি রাখবে। এটা দুর্ভাগ্যজনক হবে। আবার এটা:
আরও পড়ুন
আ’লীগের বাতি জ্বালানোর মতো কেউ নেই!

আ’লীগের বাতি জ্বালানোর মতো কেউ নেই!

জনঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো সবুজ সংকেত দেননি। বলেননি কীভাবে আওয়ামী লীগকে পুনর্গঠিত করা হবে। তাই আওয়ামী লীগ পুনর্গঠনের আওয়াজ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। বলাবলি ছিল আওয়ামী লীগ পুনর্গঠনে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাবের হোসেন চৌধুরীকে দায়িত্ব দেয়া হতে পারে। দুজনেরই রয়েছে অপেক্ষাকৃত ক্লিন ইমেজ। আওয়ামী লীগ যেখানে নাই হয়ে গেছে সেখানে তারা আছেন, ভালো আছেন। শিরীন শারমিন নিজেই পদত্যাগ করে নিরাপদ ঠিকানায় রয়েছেন। সাবের চৌধুরী স্বল্পদিন জেলে ছিলেন। দেশি-বিদেশি নানামুখী চাপের কারণে তাকে মুক্তি দেয়া হয়। যাইহোক, পরিস্থিতি এখন ভিন্ন। আওয়ামী লীগের কোনো শাখাই সচল নয়। বোমায় নয়, শব্দেই অদৃশ্য হয়ে গেছে। একদা আওয়ামী লীগ নামে:
আরও পড়ুন
ন্যূনতম সংস্কার করে নির্বাচন চাইলেন মির্জা ফখরুল

ন্যূনতম সংস্কার করে নির্বাচন চাইলেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,‘আমরা কখনোই বলিনি আগে নির্বাচন, পরে সংস্কার। কিন্তু এটা ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে; জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে ন্যূনতম যে সংস্কার করা দরকার সেটা করতে হবে।’ বুধবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে। আওমী লীগ, বিএনপি, জামায়াত, এনসিপি, জাকের পার্টিসহ সব রাজনৈতিক দলের সম্পর্ক জনগণের সঙ্গে। আর যারা এসেছেন সংস্কারের জন্য তারা জ্ঞানী মানুষ, পন্ডিত লোক, বিশাল ডিগ্রিধারী। তাদেরকে আমরা শ্রদ্ধা ও সম্মান করি কিন্তু তারা যদি জনগণের:
আরও পড়ুন
সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে: এ্যানি 

সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে: এ্যানি 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী নেতাকর্মীদেরে উদ্দেশ্যে করে বলেছেন, বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল ভেদাভেদ ভূলে বর্তমানে যে ঐক্যের প্রতি জোর দিয়েছেন। সে ঐক্য হতে হবে, ইস্পাত সুদৃঢ় ঐক্য। সে ঐক্যকে ধারন করে আগামীদিনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আগেও বিএনপি কোন অত্যাচার-নির্যাতনের কাছে মাথা নত করেনি এবং আগামীতেও করবেনা। অতীতে যেভাবে আন্দোলন সংগ্রাম ও লড়াই করতে হয়েছে। আগামীদিনেও তা অব্যাহত রাখতে হবে। বিএনপি ক্ষমতার রাজনীতি করেনা। দেশ ও জনগনের কল্যানে কাজ করতে হবে। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নারায়নপুর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গ্রামের বাড়িতে তার বাবা আহত আজিজুর রহমান বাচ্চু:
আরও পড়ুন
মির্জা আব্বাসের প্রশ্ন, নির্বাচন ছাড়া কতদিন

মির্জা আব্বাসের প্রশ্ন, নির্বাচন ছাড়া কতদিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রশ্ন রেখে বলেছেন, ‘কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে?’ তিনি বলেন, ‘অনেকে বলেন, সংস্কারের কথা বললে বিএনপির মাথা খারাপ হয়ে যায়। আমি বলব, যারা এ কথা বলেন তাদেরই মাথা খারাপ হয়ে যায়।’ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। ঈদুল ফিতর উপলক্ষে সোমবার (৩১ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে হতদরিদ্র পথচারীদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি শেষে তিনি এ সব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, ‘আমি এককভাবে জানতে চাই, এই সরকারের সংস্কার প্রস্তাব কোন রাজনৈতিক দল এককভাবে মেনে নিয়েছে?’ একটি মহল বিশৃঙ্খলায় নির্বাচন পেছাতে চায়: ফখরুলএকটি মহল:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.