রাজনীতি

‘ক্যান্টনমেন্ট থেকে’ আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা, অভিযোগ হাসনাতের

‘ক্যান্টনমেন্ট থেকে’ আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা, অভিযোগ হাসনাতের

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চলছে। বিষয়টিকে তিনি "রিফাইন্ড আওয়ামী লীগ" নামে "নতুন একটি ষড়যন্ত্র" হিসেবে বর্ণনা করেছেন। গত পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই দলটিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠে আসছে। তাদের পুনর্বাসন প্রসঙ্গেও হুঁশিয়ারি দিয়ে আসছে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রনেতা ও অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন পক্ষ। আন্দোলনকারী ছাত্রদের চাপের মুখে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে গত অক্টোবরে নিষিদ্ধও:
আরও পড়ুন
দেশে ফিরে রাজনীতি করার বাধা কাটলো তারেক রহমানের

দেশে ফিরে রাজনীতি করার বাধা কাটলো তারেক রহমানের

হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এর ফলে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা।বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে বিশেষ জজ আদালত-৩ এর বিচারক ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলার রায় ঘোষণা করেন।বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন জানান, আসামিদের বিপক্ষে কোনো সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। তাই তাকে খালাস দিয়েছেন আদালত। ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। এতে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই।
আরও পড়ুন
ফিলিস্তিনে গণহত্যার তীব্র নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের

ফিলিস্তিনে গণহত্যার তীব্র নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের বর্বর গণহত্যা আজ মানব সভ্যতার জন্য লজ্জাজনক অধ্যায়। পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি উপেক্ষা করে ফিলিস্তিনের সাধারণ মুসলমানদের উপর চলছে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। পশ্চিমা বিশ্ব এই হত্যাযজ্ঞের প্রকাশ্য মদদদাতা, আর তথাকথিত জাতিসংঘ কার্যত এই আগ্রাসনের পক্ষে নীরব সহযোগী হয়ে দাঁড়িয়েছে। একইভাবে, ভারতের নাগপুরসহ বিভিন্ন অঞ্চলে মুসলমানদের ওপর দমন-পীড়ন ও হত্যা, মসজিদে হামলা ও ধর্মীয় নিপীড়নের ঘটনা প্রমাণ করে, ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলামবিদ্বেষী কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বুধবার (১৯ মার্চ)  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান সঞ্চালনায় বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল এ প্রধান অতিথির:
আরও পড়ুন
দুই ছাত্র উপদেষ্টাসহ সরকারি দপ্তর থেকে ছাত্রদের পদত্যাগ দাবি

দুই ছাত্র উপদেষ্টাসহ সরকারি দপ্তর থেকে ছাত্রদের পদত্যাগ দাবি

গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে বলে মনে করেন গণঅধিকার পরিষদের নেতারা। তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারও এই গণঅভ্যুত্থানের অর্জন। আমরা শুরু থেকে এই সরকারকে একতরফাভাবে সমর্থন দিয়েছি। কিন্তু সরকার সবার সঙ্গে ইনসাফ না করে গণঅভ্যুত্থানের একটি গোষ্ঠী বা পক্ষের সরকার হতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছে। মঙ্গলবার (১৮ মার্চ) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন দলটির নেতারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান। তারা বলেন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারে তিনজন ছাত্র উপদেষ্টা ছিল, তাদের একজন পদত্যাগ করে একটি দলের প্রধান হয়েছেন। সেক্ষেত্রে বাকিরাও সরকারে থাকার নৈতিকতা হারিয়েছেন।:
আরও পড়ুন
ছাত্রলীগের সাদ্দাম, ইনান ও শয়নকে বহিষ্কার করলো ঢাবি

ছাত্রলীগের সাদ্দাম, ইনান ও শয়নকে বহিষ্কার করলো ঢাবি

জুলাই অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২২ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র-জনতার অভ্যুথান চলাকালীন ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এরা বিভিন্ন হামলায় অংশগ্রহণ করেছে। বহিষ্কার হওয়া প্রত্যেকেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সোমাবার (১৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকেই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।  এদিকে ছাত্র-জনতার অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ১২৮ জনের নাম সংবলিত একটি তালিকা এ প্রতিবেদকের কাছে এসেছে। বহিষ্কারের তালিকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও:
আরও পড়ুন
এনসিপিকে চাপে রাখবে বিএনপি

এনসিপিকে চাপে রাখবে বিএনপি

নতুন আত্মপ্রকাশ করা ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কৌশলে চাপে রাখবে বিএনপি। মাঠে কথার লড়াই চালালেও এখনই মুখোমুখি অবস্থানে যাবে না দলটির নেতাকর্মীরা। আপাতত ছাত্রদের রাজনৈতিক গতিবিধি পর্যবেক্ষণ করবে। নতুন দলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও অভিযোগ নিয়ে সামাজিক মাধ্যমে সরব থাকবে বিএনপি নেতাকর্মীরা। বিএনপির দায়িত্বশীল নেতাদের কথায় বিষয়গুলো উঠে এসেছে। জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির যৌথ উদ্যোগে ফেব্রুয়ারির শেষ দিকে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক হিসেবে আছেন উপদেষ্টার পদ ছেড়ে আসা নাহিদ ইসলাম। আর সদস্য সচিব আখতার হোসেন। শিক্ষার্থীদের নতুন এই রাজনৈতিক দল দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের:
আরও পড়ুন
দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা উদ্বেগজনক : সালাহউদ্দিন

দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা উদ্বেগজনক : সালাহউদ্দিন

বর্তমানে দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা ও নিপীড়নের ঘটনা অনেক উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘সরকারকে অবশ্যই এসব কর্মকাণ্ড কঠোর হাতে দমন করতে হবে। নয়তো দেশের ভাবমূর্তি দেশ-বিদেশে ক্ষুণ্ন হবে।’ শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘অদম্য নারী-শক্তিতে অজেয়’ শীর্ষক কর্মসূচিতে বক্তৃতা করেন তিনি। অন্তর্বর্তী সরকার এবং আইনপ্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রতিটি ঘটনার রহস্য উন্মোচন করুন। এর মধ্যে পতিত ফ্যাসিবাদের কোনো কারুকার্য-কারসাজি-চক্রান্ত আছে কি না, তা বের করুন। বাংলাদেশের পরিস্থিতি যাতে আর কোনোভাবেই অস্থিতিশীল হতে না:
আরও পড়ুন
অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই: মির্জা আব্বাস

অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অনেকে ভুয়া পরিচয় দিয়ে, বিএনপি নেতা দাবি করে অনৈতিক কাজ করছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, অপরাধী যেই হোক না কেন তার কোনো ছাড় নেই। শুক্রবার (৭ মার্চ) রাজধানীর খিলগাঁও চৌরাস্তা জামে মসজিদে জুমার নামাজের পর উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি এ কথা বলেন। মির্জা আব্বাস বলেন, পুলিশ যদি কারও অনুরোধে কোনো চাঁদাবাজকে ছেড়ে দেয়, আমি সে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের উচ্চমহলে সুপারিশ করব। তিনি আরও বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদের প্রতিহত করতে হবে। আর কোনো বিএনপির নেতা যদি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের মুক্ত করতে তদবির করেন তাহলে তাকেও আইনের:
আরও পড়ুন
বিচারহীনতার কারণে নারী নির্যাতন বেড়েছে: মির্জা ফখরুল

বিচারহীনতার কারণে নারী নির্যাতন বেড়েছে: মির্জা ফখরুল

দেশে নারী নির্যাতন ও বিভিন্নভাবে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা আরও উৎসাহিত এবং বেপরোয়া হয়ে পড়েছে। আজ শুক্রবার (৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানান তিনি। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতিসহ সকল ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করছেন। শিক্ষাক্ষেত্রেও নারীরা অগ্রগামিতা দেখাচ্ছে। নারীরা দেশে ও বিদেশে প্রশংসনীয় ভূমিকা রেখে দেশের সম্মান বৃদ্ধি করছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ছাত্রী, শ্রমিকসহ বিভিন্ন পেশার নারীদের ইভটিজিং, শ্লীলতাহানি এবং হেনস্থা করা হচ্ছে। ধর্ষণ ও নির্যাতন করে তাদের হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগের আমলে এর:
আরও পড়ুন
নির্বাচনের দিনক্ষণ নিয়ে আবারও বিতর্ক

নির্বাচনের দিনক্ষণ নিয়ে আবারও বিতর্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরের মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আভাস দিয়েছেন। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ডিসেম্বরে নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি চলছে। এমন পরিস্থিতির মধ্যে জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ‘শেখ হাসিনার বিচারের আগে কেউ যেন নির্বাচনের কথা না বলে’ এমন মন্তব্য করায় নির্বাচনের দিনক্ষণ নিয়ে আবারও বিতর্ক দেখা দিয়েছে। পড়ুন বিশিষ্টজনের অভিমত- নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে রাখা যায় না: জি এম কাদের বিচার একটা ধারাবাহিক প্রক্রিয়া। বিচারপ্রক্রিয়া সময়সীমার মধ্যে বেঁধে দেওয়া যায় না। বিচারের জন্য যেকোনো সময় লাগতে পারে। বিচার করতে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.