‘ফারাক্কা বাঁধ বাংলাদেশের মানুষের জীবন-মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে’

শেয়ার

ফারাক্কা বাঁধ বাংলাদেশের মানুষের জন্য মরণফাঁদ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস‍্য আব্দুল মঈন খান।

শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ফারাক্কা লংমার্চ দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি) আয়োজিত গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, আজ থেকে উনপঞ্চাশ বছর আগে যে সমস্যা নিয়ে মওলানা ভাসানী প্রতিবাদ করেছিলেন, আজকে উনপঞ্চাশ বছর পর স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আবারও সেই একই প্রতিবাদ আমাদের করতে হচ্ছে। ফারাক্কা বাঁধ এখন বাংলাদেশের মানুষের জীবন-মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সমস্যা জাতিসংঘে তুলে ধরেছিলেন।

আলোচনায় অংশ নেন- কমরেড খালেকুজ্জামান, টিপু বিশ্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. জসিম উদ্দিন আহমেদসহ অনেকে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.