রাজনীতি

রামগঞ্জে নির্বাচনী টকশোতে প্রশ্ন করায় চরমোনাই সমর্থকের জুতা প্রদর্শন, হাতাহাতি-উত্তেজনা

রামগঞ্জে নির্বাচনী টকশোতে প্রশ্ন করায় চরমোনাই সমর্থকের জুতা প্রদর্শন, হাতাহাতি-উত্তেজনা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে স্টার নিউজ টিভিতে লাইভে নির্বাচনী টকশোর স্যুটিংয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীকে পূর্বের রাজনীতি নিয়ে প্রশ্ন করায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে চরমোনাইয়ের একসমর্থক প্রশ্নকারী তেজগাঁও কলেজের শিক্ষার্থীকে জুতা প্রদর্শন করে বলে অভিযোগ উঠেছে। এরপরই ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে স্টার নিউজ টেলিভিশনের নির্বাচনী টকশোতে এ ঘটনা ঘটে। এসময় রামগঞ্জ পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুজ্জামান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, মোঃ আবুল বাশার সতু কার্যকর ভূমিকায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। জানা গেছে, স্টার নিউজের প্রতিবেদক ফারাবি:
আরও পড়ুন
সমঝোতায় না আসলে এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেয়া হবে: ভিপি নূর

সমঝোতায় না আসলে এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেয়া হবে: ভিপি নূর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা আমাদের আসন অফার করেছিল, টাকা অফার করেছিল। কিন্তু আমরা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করিনি। আমরা ২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না। যদি দেশের প্রয়োজনে জোট করি- ন্যায্যতার বিচারে সম্মানজনক আসন সমঝোতার ভিত্তিতে হবে। তা-না হলে ৩০০ আসনে প্রার্থী দেয়া হবে। শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর। নুরুল হক নুর বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারী মাসে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে আগাচ্ছে।:
আরও পড়ুন
গণসংহতি”র সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী  আবুল হাসান রুবেল

গণসংহতি”র সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল

অনলাইন ডেস্ক- জোনায়েদ সাকিকে প্রধান সমন্বয়কারী ও আবুল হাসান রুবেলকে নির্বাহী সমন্বয়কারী করে গণসংহতি আন্দোলনের ৫ম জাতীয় সম্মেলন থেকে ৫৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। গতকাল রবিবার সাভার গণস্বাস্থ্য পিএইচএ কনভেনশন সেন্টারে সম্মেলনের সমাপনী অধিবেশনে সারা দেশ থেকে আগত প্রতিনিধিবৃন্দ এই নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত করেন।শ্রমিক-কৃষক, খেটে খাওয়া, নিপীড়িত ও প্রান্তিক মানুষের ন্যায্য হিস্যা চাই- এই দাবি নিয়ে এবং "বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, অধিকার ও মর্যাদার বাংলাদেশ, জনগণের বাংলাদেশ" গড়ার অঙ্গীকার নিয়ে ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর ২০২৫ গণসংহতি আন্দোলনের ৩ দিন ব্যাপী এই ৫ম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ। উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়:
আরও পড়ুন
জুলাই হত্যার মামলার আসামিকে প্যানেল চেয়ারম্যান করায় স্থানীয়দের ক্ষোভ প্রকাশ ‎

জুলাই হত্যার মামলার আসামিকে প্যানেল চেয়ারম্যান করায় স্থানীয়দের ক্ষোভ প্রকাশ ‎

কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি- ‎লক্ষ্মীপুরের কমলনগরে জুলাই বিপ্লবী শিক্ষার্থী হত্যা মামলার আসামি ও উপজেলা চর লরেন্স ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমানকে চর লরেন্স ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেওয়ায় স্থানীয় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও রাজনৈতিক নেতা কর্মীদের মাঝে চরম উক্তেজনা ও ক্ষোভ দেখা দিয়েছে। ‎ বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর দমন-পীড়ন করেছেন তিনি। বৈষম্য বিরোধী হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর কমলনগর থানা পুলিশ গত ১০ মার্চ তাকে গ্রেপ্তার করে জিআর ৩৬৯/২৪ নং মামলায় আদালতের মাধ্যমে জেলে হাজতে পাঠান। জামিনে মুক্তি পাওয়ার পর গত ২১ অক্টোবর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বিজ্ঞাপ্তির মাধ্যমে মিজানুর রহমানকে প্যানের:
আরও পড়ুন
আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার

আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার

অনলাইন ডেস্ক- নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই রমজান মাসের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনের কর্মপরিকল্পনা ইতোমধ্যে প্রকাশ করেছি। নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে আমরা ঘোষণা করব। আশা করছি আপনাদের মিডিয়ার সহযোগিতায় আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। শুক্রবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, গণভোট নির্বাচনের আগে না পরে হবে বিষয়টি এখনো নির্বাচন কমিশনারের নজরে আসে নাই, সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছেন সে বিষয়টি আমাদের কাছে এখনো পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে পরে আপনারা জানতে পারবেন। পিআরের বিষয়ে তার কাছে জানতে চাইলে:
আরও পড়ুন
রামগঞ্জে ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোডাউন

রামগঞ্জে ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোডাউন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য হাতপাখা মার্কার প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসাইন পাটওয়ারীর সমর্থনে এক মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রামগঞ্জ উপজেলা ও পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই শোডাউন অনুষ্ঠিত হয়। এতে সহস্ত্রাধিক মোটরসাইকেল ও কয়েকটি পিকআপে করে দলের শত শত নেতা-কর্মী অংশ নেন। শোডাউনের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ। অংশগ্রহণকারীরা দলের পতাকা ও ব্যানার নিয়ে “নবী প্রেমিক জনতার একটাই দাবী ইসলামী শাসন কায়েম হোক দেশে” এমন শ্লোগান দেন। শোডাউন শেষে স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ:
আরও পড়ুন
দেশের মানুষের সাথে অন্তর্বর্তীকালীন সরকার বেইমানি করেছে

দেশের মানুষের সাথে অন্তর্বর্তীকালীন সরকার বেইমানি করেছে

অনলাইন ডেস্ক- দেশের বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়ী এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি বলেন, নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই। নির্বাচনের দিনই গণভোট হবে দুটি ব্যালট থাকবে, একটি গণভোটের জন্য। <span;>‎ <span;>‎শুক্রবার রাজধানীর  জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। <span;>‎ <span;>‎ <span;>‎আলোচনা সভায় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, 'আপনারা যে কমিশন তৈরি করেছেন, সেই কমিশন প্রায় এক বছর আট–নয় মাস ধরে ঐকমত্যের নানা বিষয় নিয়ে আলোচনা করেছে। সংস্কার ও বিভিন্ন:
আরও পড়ুন
জুলাই সনদে সংবিধান ৯ মাসে সংশোধন করবে আগামী সংসদ

জুলাই সনদে সংবিধান ৯ মাসে সংশোধন করবে আগামী সংসদ

জাতীয় অনলাইন ডেস্ক- জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে প্রথমে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ নামে একটি আদেশ জারি করা হবে। এরপর সংস্কার প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি নেওয়ার জন্য হবে গণভোট। আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম ২৭০ দিন (৯ মাস) সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। গণভোটে পাস হওয়া প্রস্তাবগুলো এই সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করবে। জাতীয় ঐকমত্য কমিশন এভাবে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সরকারকে সুপারিশ করতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে অন্তর্বর্তী সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে সুপারিশ জমা দেবে ঐকমত্য কমিশন। কমিশনের সুপারিশে সনদ বাস্তবায়নের একটি বিকল্পও থাকবে। ২৭০ দিনের মধ্যে সংসদ:
আরও পড়ুন
নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ ও সম্পাদক হাসিব

নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ ও সম্পাদক হাসিব

মোঃ দেলোয়ার হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি অনুমোধন হয়েছে। এতে সভাপতি করা হয়েছে কৃষি বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী হাবিবুল হাসান (হাসিব) কে।গত ২৫ অক্টোবর জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬০ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছে মো. সাব্বির হোসেন শান্ত, সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম, ফারুক আহমেদ খান, মামুন হাসান, মোঃ. শহিদুল ইসলাম, মো. আশিকুর রহমান জীবন, সরদার মাহমুদুল হাসান দুর্জয়, রিফাত জামিল:
আরও পড়ুন
আগামী সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ -স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ -স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক- স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। এদেশের আপামর জনগণ, রাজনৈতিক দলসহ সর্বমহলের প্রত্যাশা পূরণের সবচেয়ে বড় দায়িত্ব পুলিশের কাঁধে। সবার প্রত্যাশা বাংলাদেশ পুলিশ জাতীয় নির্বাচনে এমন এক মানদন্ড স্থাপন করবে যা শুধু দেশেই নয় বরং আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশসহ বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। উপদেষ্টা আজ ২৭ অক্টোবর ঢাকায় পুলিশ হেডকোয়ার্টারের 'হল অভ প্রাইড' সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ আয়োজিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। পুলিশকে উদ্দেশ্য করে উপদেষ্টা বলেন, নির্বাচনি মাঠে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.