রাজনীতি

২৭ ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভা

২৭ ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভা

দীর্ঘ সাত বছর পর বর্ধিত সভা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার ) বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, জেলা, মহানগর, থানা, উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে কোথায় এই সভা অনুষ্ঠিত হবে, তা উল্লেখ করা হয়নি। বর্ধিত সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৭ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এতে বিএনপি'র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করা হয়েছে।:
আরও পড়ুন
ছাত্রদের রাজনৈতিক দলের জন্য যেসব প্রতীক আলোচনায়

ছাত্রদের রাজনৈতিক দলের জন্য যেসব প্রতীক আলোচনায়

আগামী ২৪ ফেব্রুয়ারি গঠনতন্ত্র প্রণয়ন ও কমিটি গঠন শেষ হওয়া সাপেক্ষে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে পারে। নতুন দলের গঠনতন্ত্র, দলের নাম ও সাধারণ মানুষের কাছে প্রত্যাশা জানতে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সংগঠন দুটির চলমান জনমত জরিপের কার্যক্রম ২০ ফেব্রুয়ারির মধ্যে শেষ হচ্ছে। এছাড়া দলীয় প্রতীক হিসেবে বাছাইয়ের শীর্ষে রয়েছে মুষ্টিবদ্ধ হাত, হাতি, রয়েল বেঙ্গল টাইগার ও ইলিশ। নতুন দলের আহ্বায়ক হিসেবে বর্তমান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম দায়িত্ব নিতে পারেন। আর দলের সদস্যসচিব হিসেবে আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন। এ:
আরও পড়ুন
নতুন দলের প্রধান চূড়ান্ত, কে হচ্ছেন সদস্যসচিব

নতুন দলের প্রধান চূড়ান্ত, কে হচ্ছেন সদস্যসচিব

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ফেব্রুয়ারিতেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই দলের নেতৃত্বে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের আহ্বায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন বলে ইতোমধ্যে নিশ্চিত হওয়া গেছে। তবে সদস্যসচিব কে হবেন তা নিয়ে চলছে বিতর্ক। জানা গেছে, ২১ ফেব্রুয়ারির আশপাশের সময়েই কেন্দ্রীয় শহীদ মিনারে জমকালো আয়োজনের মাধ্যমে নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। এই দলের সঙ্গে শিক্ষার্থীদের ছাত্রসংগঠনও নিয়ে আসবেন ছাত্রনেতারা। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, মূলত ছাত্ররাই এটার নেতৃত্বে ছিল। ছাত্র এবং গণঅভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক:
আরও পড়ুন
বকশীগঞ্জে বিএনপির সম্মেলন স্থগিতের দাবিতে বিক্ষোভ

বকশীগঞ্জে বিএনপির সম্মেলন স্থগিতের দাবিতে বিক্ষোভ

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন স্থগিত করার দাবিতে বিক্ষোভ মিছিলও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির পদ বঞ্চিত ও ত্যাগী নেতাদের উদ্যোগে রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে মধ্যবাজারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বাদশার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, সাবেক সদস্য সচিব আবদুল কাইয়ুম, সাবেক যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান উজ্জল, পৌর বিএনপির সবেক সভাপতি হাফিজুর রহমান ফিরোজ, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল সাফি লিপন প্রমুখ। এসময় বক্তারা বলেন,:
আরও পড়ুন
বিএনপি-জামায়াতের বিবাদ বাড়ছে যেসব ইস্যুতে

বিএনপি-জামায়াতের বিবাদ বাড়ছে যেসব ইস্যুতে

জাতীয় নির্বাচনের সময় নিয়ে এক অপরের প্রতি সন্দেহ-অবিশ্বাস থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন বিবাদে রূপ নিয়েছে। এর জেরে বাড়ছে পাল্টাপাল্টি বক্তৃতা-বিবৃতি। বিএনপির সঙ্গে তার এক সময়কার মিত্র জামায়াতের সম্পর্কের টানাপোড়েন চলছিল কয়েক বছর ধরে। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দল দুটির সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকে। সংস্কার আগে নাকি নির্বাচন আগে– এই প্রশ্নে পরস্পরবিরোধী অবস্থান নিয়ে বিবাদে জড়ায় বিএনপি-জামায়াত। এরই মধ্যে জাতীয় সংসদের বিভিন্ন আসনে জামায়াতের দলীয় প্রার্থীও ঘোষণা করে। দলটির এমন তৎপরতায় আস্থার অভাব ও সন্দেহ বেড়েছে বিএনপির। সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে দল দুটি। বিএনপি জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন:
আরও পড়ুন
নির্বাচন বাদ দিয়ে অন্য কাজ গ্রহণযোগ্য হবে না: রিজভী

নির্বাচন বাদ দিয়ে অন্য কাজ গ্রহণযোগ্য হবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মূল কাজ নির্বাচন। এ বিষয়টি বাদ দিয়ে অন্তর্বর্তী সরকার যদি অন্যান্য কাজে গুরুত্ব দেয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ‘রোড টু ইলেকশন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র রক্ষায় সরকারের দায়িত্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়া। তিনি আরও বলেন, নির্বাচন আয়োজন কাজ করা প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় সরকারের অধীনে যেতে আগ্রহী হয়ে ওঠে। এতে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয়। তাই সংবিধান প্রদত্ত আইন কাজে লাগিয়ে প্রতিষ্ঠানগুলোকে নিজেদের শক্তিশালী করতে হবে। এ সময় জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ব্যক্তিদের নির্বাচন আয়োজন কাজ:
আরও পড়ুন
নিজ দলের কর্মীকে পিটিয়ে শোকজ খেলেন বিএনপি নেতা

নিজ দলের কর্মীকে পিটিয়ে শোকজ খেলেন বিএনপি নেতা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে নিজ দলের কর্মীকে মারধর করার অভিযোগে বিএনপি নেতা জহিরুল আলম বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা বিএনপি। জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে রায়পুর উপজেলার ৭নং বামনী ইউনিয়ন যুবদলের নেতা ও সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেনকে প্রকাশ্যে মারধর করেন ৬নং কেরোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল আলম বাচ্চু। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম (মিঠু) স্বাক্ষরিত নোটিশে বলা হয়, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী তিন:
আরও পড়ুন
রামগঞ্জে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়

রামগঞ্জে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুর আগমনে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখা। মঙ্গলবার(১১ই ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার ক্যাপসিকাম চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সভায় রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন লক্ষ্মীপুর জেলা মসজিদ মিশন সভাপতি মাহবুবুর রহমান মাদানি, বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের রামগঞ্জ উপজেলা সভাপতি অপূর্ব কুমার সাহা,সাধারণ সম্পাদক অমৃত কর্মকার,পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর রঞ্জন সাহা,রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের। রামগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এমরান হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর:
আরও পড়ুন
ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য কাজ করছে সরকার: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন, অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন। সেই সঙ্গে বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন। তিনি বলেন, ‘আমরা আশা করব, অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি। জনগণও প্রত্যাশা করছে। সেই সঙ্গে নির্বাচনের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা সহজ হয়ে যাবে।’ সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। এর আগে সন্ধ্যা ৬টার দিকে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল যমুনায় প্রবেশ করে বৈঠকে বসেন। বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা:
আরও পড়ুন
রামগঞ্জে শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রামগঞ্জে শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধি: ‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’ এ প্রতিপাদ্য ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামগঞ্জ উপজেলা শাখা। বৃহস্পতিবার(৬ই ফেব্রুয়ারি) সকার ৯টায় লক্ষ্মীপুরে রামগঞ্জ সরকারি কলেজ থেকে রামগঞ্জ পৌরসভা চত্বর পর্যন্ত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিছিল উত্তর বক্তব্য রাখেন,লক্ষ্মীপুর জেলা শাখা শিবির সেক্রেটারি আরমান হোসেন, সাবেক সভাপতি নাজমুল হাসান পাটোয়ারী, অ্যাডভোকেট হাসান বান্না, জহিরুল ইসলাম আদনান, পৌর সভাপতি রাকিব হোসেন। ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা শাখা সেক্রেটারি আরমান হোসেন বলেন-আমরা ১৯৭৭ সালের ৬ই ফেব্রুয়ারি থেকে ছাত্রদের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য সৎ, দক্ষ ও আদর্শিক নাগরিক তৈরির মাধ্যমে জাতির প্রত্যাশা পুরণ।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.