রাজনীতি

তরুণদের দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’, শীর্ষ ৫ পদে নাম চূড়ান্ত 

তরুণদের দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’, শীর্ষ ৫ পদে নাম চূড়ান্ত 

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। তরুণদের রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এ ছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী , হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব:
আরও পড়ুন
এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া

এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া

বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ২৬ মিনিটে তিনি এ বর্ধিত সভায় যুক্ত হন। জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে ফ্যাসিস্ট সরকার পতনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান খালেদা জিয়া। নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, আপনারা পরবর্তী নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতো দিনের সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতাকে ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে।চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করলেও সর্বদা দেশবাসী ও:
আরও পড়ুন
শেখ হাসিনাকে এ-দেশে এনে বিচার করা হবে: মান্নান

শেখ হাসিনাকে এ-দেশে এনে বিচার করা হবে: মান্নান

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক অভিভাক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নবীনগর উপজেলা কাইতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকালে কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক, নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মান্নান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বৈরাচার শেখ হাসিনা তুমি যেখানেই পালিয়ে থাকনা কেন এদেশে এনে তোমাকে বিচার করা হবে। তোমার দোসরদেরকেও বিচার করা হবে, কেউ বাঁচতে পারবেনা। আইনের মাধ্যমে তাদের সকলকে বিচার:
আরও পড়ুন
চলতি মাসেই নতুন রাজনৈতিক দল, শীর্ষ ৬ পদে যারা আসছেন

চলতি মাসেই নতুন রাজনৈতিক দল, শীর্ষ ৬ পদে যারা আসছেন

চায়ের দোকান কিংবা রাজনৈতিক অঙ্গনে এখন একটাই আলোচনা। চলতি মাসে দেশের রাজনীতিতে নতুন দল নিয়ে আসছে ছাত্র-তরুণরা। আর এ দলে শীর্ষ ছয় পদে কারা থাকবেন, তা-ও প্রায় চূড়ান্ত। জানা গেছে, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া এ দলের সাংগঠনিক কাঠামোতে ‘সমঝোতার’ ভিত্তিতে নতুন দুটি পদ সৃষ্টি করা হচ্ছে। আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নামে দুটি পদ রাখার সিদ্ধান্ত হয়েছে। শীর্ষ ৬ পদে কারা আসছেন নেতৃত্বে? নতুন দলের আহ্বায়ক হিসেবে শুরু থেকেই আলোচনায় রয়েছেন গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম। তার মনোনয়ন নিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী:
আরও পড়ুন
দেশ ছেড়ে পালাতে হয়, এমন রাজনীতি করা যাবে না: লক্ষ্মীপুরে জামায়াত আমির

দেশ ছেড়ে পালাতে হয়, এমন রাজনীতি করা যাবে না: লক্ষ্মীপুরে জামায়াত আমির

দুর্নীতি-দুঃশাসন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। এমন রাজনীতি করা যাবে না, যাতে ফ্যাসিবাদের মতো দেশ ছেড়ে পালাতে হয়— এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২২ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের গণ সমাবেশে তিনি এসব কথা বলেন। দলের কারাবন্দী নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির জন্য সরকারকে যথেষ্ট সময় দিয়েছেন উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, একে একে সব জাতীয় নেতারা মুক্তি পেলেও এ টি এম আজহারুল ইসলাম বৈষম্য ও জুলুমের শিকার। তিনি বলেন, অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শোষন করা হয়েছে। দুঃশাসন থেকে জাতি এখন মুক্তি চায়। তাই, জুলাই:
আরও পড়ুন
বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার আশার আলো দেখতে পাচ্ছি: মির্জা ফখরুল

বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার আশার আলো দেখতে পাচ্ছি: মির্জা ফখরুল

বাংলাদেশকে নতুন করে গড়ে তোলায় সবাই আশার আলো দেখতে পাচ্ছি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর একুশে পদক প্রাপ্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশকে আমরা নতুন করে গড়ে তুলব। সবাই এই কথাটা বলছে। সবার এই কথাটায় আরও বেশি আন্তরিক হওয়া প্রয়োজন। সত্যিকার অর্থেই আমরা যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ তৈরি করার জন্য সবাই কাজ করতে পারি।’ মির্জা ফখরুল বলেন, ‘আজ আমরা আশাবাদী, ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে। আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে গেছে। আমির খসরু মাহমুদ চৌধুরীর কথামত, দীর্ঘদিন ধরে এই দেশের:
আরও পড়ুন
বিএনপিকে রুখে দেওয়ার সাহস কারো নেই; আমির খসরু

বিএনপিকে রুখে দেওয়ার সাহস কারো নেই; আমির খসরু

কামরুল হাসান হৃদয়: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জেলা আউটার স্টেডিয়াম মাঠে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশকে ঘিরে জেলা শহর থেকে শুরু করে উপজেলা শহর গুলোতে পোস্টার, ফেস্টুন ও তোরণ দিয়ে সাজানো হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে ও সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন),:
আরও পড়ুন
সন্দেহ হচ্ছে, সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কি না: মির্জা ফখরুল

সন্দেহ হচ্ছে, সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কি না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা ক্রান্তিকালে আছি আমরা। পুরো দেশের মানুষ গণতান্ত্রিক পথে ফিরতে চায়। সন্দেহ তৈরি হয়েছে, সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কি না। বিজ্ঞাপন বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদের কেউ ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারবে, স্থানীয় সরকার উপদেষ্টার এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। গণহত্যকারীরা রাজনীতিতে ফিরে আসলে জনগণ মেনে নেবে না। তিনি বলেন, নতুন রাজনৈতিক দল গোছানোর এটা একটা কৌশল কিনা, এখন সেই প্রশ্ন উঠেছে। নতুন দল গঠনের জন্য সরকারের পৃষ্ঠপোষকতা জনগণ মেনে নেবে না। নিজেদের স্বার্থেই অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টদের জায়গা দিতে:
আরও পড়ুন
রায়পুরে তাঁতীলীগ নেতা আটক

রায়পুরে তাঁতীলীগ নেতা আটক

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে রায়পুর পৌর তাঁতী লীগের আহ্বায়ক ও রিপোর্টার্স ইউনিটির নেতা নূরউদ্দিন ভাট শিপলু (৪৩) আটক হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। জানা গেছে, নূরউদ্দিন ভাট শিপলু স্থানীয় দৈনিক ‘লক্ষ্মীপুর পোস্ট’ পত্রিকার নির্বাহী সম্পাদক এবং ঢাকায় প্রকাশিত একটি জাতীয় দৈনিকের স্থানীয় সংবাদদাতা ছিলেন। তিনি রায়পুর পৌর শহরের গাজী মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচিত সভাপতি এবং রায়পুর রিপোর্টার্স ইউনিটির নেতা হিসেবেও দায়িত্ব পালন করতেন। নূরউদ্দিন ভাট শিপলু রায়পুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন রুবেল ভাটের ছোট ভাই। লক্ষ্মীপুর সদর:
আরও পড়ুন
ইসলামের বাংলাদেশ দেখতে চায় তরুণরা – মামুনুল হক

ইসলামের বাংলাদেশ দেখতে চায় তরুণরা – মামুনুল হক

ইরফান উল্লাহ, ইবি প্রতিবেদক: ফ্যাসিবাদের শাসনামলে যারা দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে । নির্যাতনের পেছনে চরিত্রহরণ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। আওয়ামী লীগকে ক্ষমা করলেও আল্লাহ তাদের ক্ষমা করবেন না। আমরা শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে আজ বৈষম্যহীন রাষ্ট্র পেয়েছি। ইসলামের বাংলাদেশ দেখতে চায় তরুণরা।' সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের বটতলায় খেলাফত মজলিস আয়োজিত 'জুলাই পরবর্তী করণীয়' শীর্ষক সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন,  ‘বিগত ১৬ বছর দেশে অনেক অন্যায় জুলুম হয়েছে। কিভাবে মানুষকে গুম করা হয়েছে। মানুষ গুমের শিকার হলে পরিবারে কী ভয়াবহ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.