বরগুনায় একই রশিতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
মইনুল আবেদীন সুমন,বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনার বেতাগী উপজেলায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ মার্চ) সকালে উপজেলার মোকামিয়া ইউনিয়নের জোয়ার করুণা এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ওই এলাকার মনির হাওলাদারের ছেলে আসলাম হাওলাদার ও তার স্ত্রী তামান্না বেগম। স্থানীয়রা জানায়, এক বছর আগে বাড়ির পাশের হিরু হাওলাদারের মেয়ে তামান্নাকে প্রেম করে বিয়ে করেন আসলাম। আসলামের বাবা ঢাকায় রডের মিলে কাজ করেন। আসলাম তার মা ও স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকেন। শনিবার সকালে প্রতিবেশীরা তাদের সাড়া শব্দ না পেয়ে ঘরে প্রবেশ করে দোতালায় আসলাম ও তামান্নার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ:
