সিরাজগঞ্জে মাদক ব্যাবসায়ি দম্পতি গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুরে স্ত্রীসহ বারো মামলার আসামি মাদক ব্যাবসায়িকে পুলিশ গ্রেফতার করেছে । এসময় তাদের নিকট থেকে আট গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। রবিবার ভোর রাতে উপজেলার দারিয়াপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, জেলার শাহজাদপুর উপজেলার দারিয়াপুর গ্রামের ইব্রাহিম খার ছেলে আদম আলী (৩৬) ও তার স্ত্রী রুমা খাতুন (৩০)। শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এস আই) গোপাল চন্দ্র মন্ডল জানান, দীর্ঘদিন যাবৎ উপজেলার দারিয়াপুর এলাকার আদম আলী ও তার স্ত্রী রুমা খাতুন মাদক ব্যাবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে নিজ বাড়ি থেকে মাদক ব্যাবসায়ি দম্পত্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে আট গ্রাম:
