পারিবারিক কবরস্থানেই সম্পন্ন হয়েছে হাদিসুরের দাফন
মইনুল আবেদীন সুমন,বরগুনা প্রতিনিধিঃ ইউক্রেনে বাংলাদেশি জাহাজে হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের গ্রামের বাড়ি বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নে লাশবাহী অ্যাম্বুলেন্সটি এসে পৌছায় সোমবার রাত ১০ টায়। সেখানে আবেগঘন পরিবেশ তৈরি হয়। এ সময় হাদিসুরের লাশ দেখতে ভিড় করেন আত্বীয় স্বজন সহ এলাকাবাসী। কফিনের ভেতর পুড়ে কয়লা হয়ে যাওয়া হাদিসুরের দেহ দেখে চিৎকার করতে থাকেন মা-বাবা, ভাইবোনসহ স্বজনরা। স্বজনদের বুকফাটা কান্নায় চোখের পানি ধরে রাখতে পারেননি এলাকার নারী-পুরুষরা। নিহত হাদিসুরের ছোটভাই গোলাম মাওলা প্রিন্স জানান, আগেই দাফনের সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। রোববার দুপুরে লাশ আসার কথা থাকলেও ইস্তাম্বুলে তুষারপাত থাকায় লাশ আনা সম্ভব হয়নি। আমার ভাইয়ের লাশ সোমবার ১২:
