সিরাজগঞ্জে কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত, গ্রেফতার এক

শেয়ার

সিরাজগঞ্জ প্রতিনিধি:

গাজীপুর জেলার শ্রীপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কলেজ ছাত্রীকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় মামুন নামে এক যুবককে গ্রেফতার করেছে সিরাজগঞ্জের র‌্যাব-১২ সদস্যরা।

শনিবার রাতে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর উত্তরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২ হেড কোয়াটার থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃত মামুন (২২) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দাইবাড়িটেক গ্রামের আজগর আলীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১০ মার্চ গাজীপুর জেলার শ্রীপুর রাইস মিল এলাকায় এক কলেজ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় মামুন। এসময় কালেজ ছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় মামুন ক্ষিপ্ত হয়ে কলেজ ছাত্রীকে অকথ্য ভাষায় গালিসহ তাহার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের মাধ্যমে গুরুতর আহত করে।

এ ব্যাপারে কলেজ ছাত্রীর পিতা বাদীয় হয়ে গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামালা দায়ের করে বিষয়টি র‌্যাবকে অবগত করেন।

র‌্যাব সদস্যরা তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে মামুনের সঠিক অবস্থান নির্ণয় করে র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর স্পেশাল কোম্পানী এবং র‌্যাব-১ এর যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর উত্তর পাড়া থেকে মামুনকে গ্রেফতার করে। পরে তাকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.