খুলনায় জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড

শেয়ার

খুলনা প্রতিনিধি

শিরোমনি পুলিশ লাইন্স, খুলনায় জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন মোহাম্মদ মাহবুব হাসান, বিপিএম, পুলিশ সুপার, খুলনা।

রবিবার (১৩ মার্চ) সকালে প্যারেড পরিদর্শন শেষে তিনি জেলা পুলিশের যানবাহন শাখা, ফোর্সের মেস, পুলিশ লাইন্স ক্যান্টিন, সি-স্টোর, ডি-স্টোর এবং অস্ত্রাগার পরিদর্শন করেন।

প্যারেড চলাকালে অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, ডিসিপ্লিন বজায় রাখা ও সুশৃঙ্খল জীবন যাপনের সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্যারেড পরিচালনা করেন এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, খুলনা। উক্ত মাস্টার প্যারেডে খুলনা জেলার অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.