জাতীয়

নরসিংদীতে বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা ও মাস ব্যাপী বৈশাখী মেলা উদ্ধোধন

নরসিংদীতে বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা ও মাস ব্যাপী বৈশাখী মেলা উদ্ধোধন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে বাংলা নববর্ষ- ১৪২৯। বৃহস্পতিবার (১৪ই এপ্রিল) সকালে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে বার্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমি সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান অংশগ্রহন করে। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে শুরু হয় গ্রাম-বাংলার আবহমান নানা ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এরপর দুপুরে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম এলাকায় মাসব্যাপী বৈশাখী মেলার উদ্ধোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদীর:
আরও পড়ুন
বরগুনার বেতাগী উপজেলা হাসপাতালের ছাদ ধ্বসে বৃদ্ধ আহত

বরগুনার বেতাগী উপজেলা হাসপাতালের ছাদ ধ্বসে বৃদ্ধ আহত

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের আস্তর ধ্বসে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। এ সময় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন অন্যান্য রোগীরা। আহত রোগীর নাম আব্দুস ছালাম (৬০)। তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে দুই সপ্তাহ যাবত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বুধবার (১৩ এপ্রিল) রাত ১০ টার সময় হাসপাতালের দোতালার পুরুষ ওয়ার্ডের ১৩ নং বেডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই কক্ষের রোগীদের চিৎকার শুনে আশপাশের অন্যান্য রোগী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃদ্ধের মাথায় পলেস্তারা পরে মাথা ফেটে যাওয়ায় সাতটি সেলাই দিতে হয়।তাৎক্ষণিক কর্তব্যরত ডাক্তারগণ তার চিকিৎসা করে বেডে দেন। এ সময় হাসপাতালে দায়িত্বে থাকা বেতাগী:
আরও পড়ুন
কমলনগরে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা

কমলনগরে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা

লক্ষ্মীপুর (কমলনগর): লক্ষ্মীপুরের কমলনগরে “নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে” প্রতিপাদ্য নিয়ে বাংলা নববর্ষ ১৪২৯ এর মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে। অসাম্প্রদায়িক চেতনার প্রাণের উৎসব বর্ষবরণ। বাংলা বর্ষবরণে বাঙালির নানা আয়োজনের মধ্যে মঙ্গল শোভাযাত্রা অন্যতম। https://www.youtube.com/watch?v=FOOdsLyDbEI রবিবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় শোভাযাত্রাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের নেতৃত্ব এসময় আরো উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, উপজেলা এলজিইডি কর্মকর্তা সোহেল আনোয়ার, উপজেলা কৃষক কর্মকর্তা আতিক আহমেদ, উপজেলা (ভারপ্রাপ্ত) মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস, কমলনগর প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়েজ মাহমুদ বিকল্পধারা’র কমলনগর উপজেলা সাধারন সম্পাদক ছিদ্দিক উল্যাহসহ:
আরও পড়ুন
২ বছর পর মঙ্গল শোভাযাত্রা

২ বছর পর মঙ্গল শোভাযাত্রা

বাঙালি নববর্ষের প্রথম দিনে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় পা মিলিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় টিএসসির রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালে মঙ্গল শোভাযাত্রা হয়নি। ২০২১ সালে হয়েছে সীমিত আকারে, যেখানে সবার অংশগ্রহণের সুযোগ ছিল না। আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয়ও স্থান পেয়েছে এবারের শোভাযাত্রায়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।
আরও পড়ুন
রায়পুরে রাস্তা বন্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

রায়পুরে রাস্তা বন্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

রায়পুর: লক্ষ্মীপুরের রায়পুরে এল কে এইচ উচ্চ বিদ্যালয়ে প্রবেশের রাস্তা বন্ধের প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে বিদ্যালয় সংলগ্ন মোল্লারহাট-লক্ষ্মীপুর বেড়িবাঁধ সড়কে তাঁরা মানববন্ধন করে। ওই সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির লোকজনসহ প্রায় ৫ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। এল কে এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান জানান, ১৯৯৩ সনে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ওই সময় থেকেই যাতায়াতের জন্য একটি রাস্তা ব্যবহার হয়ে আসছে। কয়েক বছর আগে ওই রাস্তায় সরকারিভাবে ২ লক্ষ টাকা বরাদ্দ দিয়ে ইটের সলিং করে দেওয়া হয়। করোনা মহামারির সময়ে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে জনৈক রাসেল রাস্তা সংলগ্ন তাঁর জমিটি বালু:
আরও পড়ুন
আমরা কিন্তু চুপচাপ বসে নেই বললেন প্রধানমন্ত্রী

আমরা কিন্তু চুপচাপ বসে নেই বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা কিন্তু চুপচাপ বসে নেই। করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে টালমাটাল বিশ্ব পরিস্থিতির মধ্যেও সাধারণ মানুষের জীবনযাপনে স্বস্তি আনতে সরকার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনাভাইরাসের মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং এই যুদ্ধের ফলে উদ্ভূত পরিস্থিতির কারণে বিশ্ব বাজারে পণ্যের দামে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। জ্বালানি তেলের দাম অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিকভাবে পণ্য পরিবহনেও ভাড়া ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এরফলে আমাদের দেশেও কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। ’ তিনি বলেন, ‘চলতি পবিত্র রমজান মাসে আমরা টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে প্রায় ১ কোটি:
আরও পড়ুন
কমলনগর প্রেস ক্লাবের ইফতার ও দোয়া

কমলনগর প্রেস ক্লাবের ইফতার ও দোয়া

কমলনগর প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) বিকেলে কমলনগর প্রেস ক্লাব কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কমলনগর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.আই তারেকের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, কমলনগর থানার তদন্ত ওসি মেলকাম ডিসিলভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী নিউজ সম্পাদক ওয়াজি উল্যাহ জুয়েল, কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী, রিপোর্টার্স ক্লাব সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব, হাজিরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ কামরুল ইসলাম ও কমলনগর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কমলনগর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মুহাম্মদ শোরাফ উদ্দিন স্বপন। ইফতার মাহফিলে বক্তরা:
আরও পড়ুন
নরসিংদীর রায়পুরায় পুলিশ কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীর রায়পুরায় পুলিশ কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা থানা পুলিশ কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এ ইফতার মাহফিল। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ জনাব রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি, নরসিংদী জেলা পুলিশ সুপার জনাব আশরাফুল আজীম,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলি পাঠান, উপজেলা নির্বাহী অফিসার আজগর হোসেন, রায়পুরা থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ সাজ্জাত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, পৌরসভার মেয়র মোঃ জামাল মোল্লা, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ:
আরও পড়ুন
অভাবের তাড়নায় সিরাজগঞ্জে বৃদ্ধর আত্মহত্যা

অভাবের তাড়নায় সিরাজগঞ্জে বৃদ্ধর আত্মহত্যা

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সংসারে নানা অভাব-অনটনের কারণে সিরাজগঞ্জের কামারখন্দে কুদুর প্রামানিক (৬৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার ভোরে উপজেলার জামতৈল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কুদুর প্রামানিক ওই গ্রামের মৃত গাজী প্রামানিকের ছেলে। পরিবারের বরাত দিয়ে কামারখন্দ থানার পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামান জানান, ছেলে-সন্তান থাকলেও স্ত্রীকে নিয়ে আলাদা থাকতেন। সাংসারিক অভাব-অনটন ও শারীরিক অসুস্থতায় ভোগা কুদুর প্রামানিক ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বুধবার ভোর ৫টার সময় তিনি ঘর থেকে বেরিয়ে যান। এরপর সকালের দিকে বাড়ির পাশের পেয়ারা গাছের ডালে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহের সুরাতহাল:
আরও পড়ুন
চৌহালীতে ২য় কিস্তির টিসিবি’র পণ্য বিক্রি শুরু

চৌহালীতে ২য় কিস্তির টিসিবি’র পণ্য বিক্রি শুরু

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের ভর্তূকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় পবিত্র রমজান মাস উপলক্ষে দ্বিতীয় কিস্তির টিসিবি'র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে ৷ বুধবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে এ পণ্য বিক্রি উদ্বোধন করেন বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম মোল্লা । ইউনিয়নের ১২৪১ টি নিম্ন আয়ের পরিবার সাশ্রয়ীমূল্যে তেল, চিনি, মসুরডাল, ছোলা ক্রয় করেন। উপজেলার ৭ হাজার ৯৯৩ পরিবারকে এ কার্ড এর আওতায় আনা হয়েছে। এসব মানুষকে ভ্রাম্যমান ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া হবে।এসময় ট্যাগ অফিসার চঞ্চল কুমার মিত্র,চৌহালী থানার এএসআই মোঃসাহিদুল ইসলাম,সরকার ট্রেডার্সের প্রোঃ (ডিলার) ইউনুস উদ্দিন, ইউপি সদস্যগণ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.