ইমরান হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালীতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের ভর্তূকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় পবিত্র রমজান মাস উপলক্ষে দ্বিতীয় কিস্তির টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে ৷
বুধবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে এ পণ্য বিক্রি উদ্বোধন করেন বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম মোল্লা । ইউনিয়নের ১২৪১ টি নিম্ন আয়ের পরিবার সাশ্রয়ীমূল্যে তেল, চিনি, মসুরডাল, ছোলা ক্রয় করেন।
উপজেলার ৭ হাজার ৯৯৩ পরিবারকে এ কার্ড এর আওতায় আনা হয়েছে। এসব মানুষকে ভ্রাম্যমান ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া হবে।এসময় ট্যাগ অফিসার চঞ্চল কুমার মিত্র,চৌহালী থানার এএসআই মোঃসাহিদুল ইসলাম,সরকার ট্রেডার্সের প্রোঃ (ডিলার) ইউনুস উদ্দিন, ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
