অভাবের তাড়নায় সিরাজগঞ্জে বৃদ্ধর আত্মহত্যা

শেয়ার

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সংসারে নানা অভাব-অনটনের কারণে সিরাজগঞ্জের কামারখন্দে কুদুর প্রামানিক (৬৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার ভোরে উপজেলার জামতৈল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কুদুর প্রামানিক ওই গ্রামের মৃত গাজী প্রামানিকের ছেলে।

পরিবারের বরাত দিয়ে কামারখন্দ থানার পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামান জানান, ছেলে-সন্তান থাকলেও স্ত্রীকে নিয়ে আলাদা থাকতেন।

সাংসারিক অভাব-অনটন ও শারীরিক অসুস্থতায় ভোগা কুদুর প্রামানিক ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

বুধবার ভোর ৫টার সময় তিনি ঘর থেকে বেরিয়ে যান।

এরপর সকালের দিকে বাড়ির পাশের পেয়ারা গাছের ডালে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহের সুরাতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.